অনলাইনে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক:
হজ ও ওমরাহ যাত্রীদের প্রতারণা থেকে বাঁচাতে সতর্কতা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়| অনুমোদিত এজেন্সি ছাড়া হজ ও ওমরাহর জন্য কোনো ধরনের অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে|
সম্প্রতি মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু প্রতারক চক্র ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই অনলাইনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে হজ ও ওমরাহ প্যাকেজ প্রচার করছে| এভাবে তারা সরল বিশ্বাসী যাত্রীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে|
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি বছর অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সির তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হজ পোর্টালে প্রকাশ করা হয়| তাই কোনো অর্থ লেনদেনের আগে লাইসেন্সপ্রাপ্ত ও যোগ্য এজেন্সির তালিকা যাচাই করতে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে|
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত এজেন্সির বাইরে অর্থ লেনদেন করলে যাত্রীরা প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিতে পড়বেন| তাই সতর্ক থাকার পাশাপাশি প্রতারণামূলক কার্যক্রম দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে|
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।