অধ্যক্ষ নিজেই ছিলেন নিয়োগ বোর্ডে, চাকরি দিলেন স্ত্রী-ছেলে-মেয়েকে!
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ময়মনসিংহে সংবাদদাতা:
হালুয়াঘাটের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে বেরিয়ে এসেছে ভয়াবহ নিয়োগ জালিয়াতি, ভুয়া সনদ ও নজিরবিহীন স্বজনপ্রীতির এক চাঞ্চল্যকর চিত্র। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক নিজেই নিয়োগ বোর্ডে থেকে তার স্ত্রী, ছেলে ও মেয়েকে চাকরি দিয়েছেন। এমনকি একই পদে মায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে পরীক্ষা দিয়েছেন ছেলে!
তদন্তে আরও উঠে এসেছে, ‘ব্যাকডেট’ বা পেছনের তারিখ দেখিয়ে নিয়োগপত্র তৈরি, ভুয়া শিক্ষাগত সনদ ব্যবহার এবং বিধিবহির্ভূতভাবে এমপিওভুক্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে সরকারি কোষাগার থেকে ৩ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার ৯১৭ টাকা বেতন-ভাতা হিসেবে উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বেতন-ভাতা স্থায়ীভাবে বন্ধ করার পাশাপাশি আত্মসাৎ করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিআইএ কর্মকর্তারা সরেজমিন তদন্তে গিয়ে দেখতে পান, কলেজটিতে এমন ব্যক্তিদের নামেও এমপিও তোলা হয়েছে, যাদের বাস্তবে কোনো বৈধ নিয়োগপ্রক্রিয়াই ছিল না। নিয়োগসংক্রান্ত নথিপত্র, হাজিরা খাতা ও প্রশাসনিক কাগজপত্রের প্রায় সবকিছুই ছিল বানোয়াট ও জালিয়াতির মাধ্যমে তৈরি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, বছরের পর বছর ধরে অনিয়মিত নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের নামে এই সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে।
তদন্তের সবচেয়ে চাঞ্চল্যকর অংশে উঠে এসেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইমদাদুল হকের নাম। তার বিরুদ্ধে জাল সনদ ব্যবহার, অবৈধ নিয়োগ, এমপিও অনিয়ম এবং সরকারি অর্থ আত্মসাতের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনে তার নিয়োগ ও এমপিওভুক্তিকে অবৈধ উল্লেখ করে সরকারি কোষাগারে ৪১ লাখ ২১ হাজার ২৬১ টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রচলিত আইনে ফৌজদারি পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে এমপিওভুক্ত ৭৬ জন শিক্ষকের মধ্যে ৭৩ জনই নিয়ম মেনে নিয়োগ পাননি বলে জানিয়েছেন ডিআইএর মহাপরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম।
সহিদুল ইসলাম বিস্ময় প্রকাশ করে বলেন, ৭৬ জন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৭৩ জনেরই শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় কোনো ফরমালিটি মানা হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই কলেজ শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৭০ জন! অথচ সেখানে সরকারি এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ৭৬ জন! বিষয়টিকে আমি বাংলাদেশের শিক্ষা ইতিহাসের ‘অনিয়মের প্রকৃষ্টতম উদাহরণ’ হিসেবে মনে করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












