শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

অদ্ভুত পাখি নাম তার পানকৌড়ি

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, সকাল ৬:৫৭

বাংলায় অতি পরিচিত একটি পাখির নাম পানকৌড়ি। প্রকৃতিতে অন্যান্য পাখির নাম বা পরিচিতি থাকলেও পানকৌড়ি অনেক পাখির মধ্যে অন্যতম। শৈশবকালে অনেকে দেখেছেন, এখনও নদ-নদী, পুকুর, ডোবা, খাল, বিলে অদ্ভুত পাখিটির মাঝে মাঝে দেখা মিলে। বাড়ির আশপাশের পুকুরে চতুর প্রকৃতির পানকৌড়ি টুপ টুপ করে দেয় ডুব। এই পাখিটিকে দীর্ঘক্ষণ পানিতে ডুব দিয়ে মাছ খাওয়ার দৃশ্যটা চমৎকার। সবচেয়ে মজার বিষয় হল, পানকৌড়ি যতক্ষণ পানির তলদেশে দীর্ঘক্ষণ থাকার পর যখন উঠে ঝোপ-ঝাড়, জঙ্গলে গাছের ডালপালা, আগাছায় বসে সূর্যের দিকে ডানা দু’টি উঁচিয়ে শুকাতে থাকে, তখন দারুণ লাগে। যা না দেখে বোঝার উপায় নেই।
পানকৌড়ি বিরল প্রকৃতির। পানকৌড়ি পাখিটি কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এই পানকৌড়ি সারা পৃথিবীতে প্রায় ৪০ প্রজাতির রয়েছে এবং এদের সবার দেহে কালো বর্ণের প্রাধান্য রয়েছে। গায়ের কালো রংয়ের জন্য একে পানির কাক নামেও ডাকা হয় এবং গ্রামাঞ্চলে পানিউড়ি, পানিকাবাডি, পানিকাউর, পানিকাউয়া, পানিকুক্কুট নামেও এটি পরিচিত।
বর্ণনা:
লম্বায় ৬৩-৬৫ সেন্টিমিটার। এদের সমস্ত শরীর কালো পালকে আবৃত। সূর্যালোকে পিঠ থেকে নীলাভ-সবুজের আভা বের হয়। অন্য সময়ে ধূসর কালো দেখায়। গলা মলিন সাদা। প্রজনন পালক ভিন্ন। ওই সময় কানপট্টি এবং ঘাড়ের ওপর যৎসামান্য চুলসাদৃশ পালক দেখা যায়। ঠোঁট সরু ও প্রান্তভাগ বড়শির মতো বাঁকানো, সরু লম্বা। লেজ কুলোর মত। পা দুটি খাটো, হাঁসের পায়ের পাতার মতো জোড়া লাগানো। চোখ লাল। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম। এই পাখি মেঘনা নদীতে মাঝেমধ্যে দেখা যায়। বড় পানকৌড়ির ঠোঁট পুরো কালো। আর ছোট পানকৌড়ির ঠোঁট অল্প সাদা।
প্রজনন:
বর্ষাকাল পানকৌড়ির প্রজনন ও বাসা বাঁধার জন্য পছন্দের ঋতু। ডোবার তীরবর্তী গ্রামের উঁচু তেঁতুল, আম, জাম, হিজল গাছ এদের প্রিয়। কয়েক জোড়া পানকৌড়ি ও বক একসঙ্গে মিলে একই গাছে বাসা বাঁধে। তাছাড়াও সমুদ্রতীরবর্তী পাহাড়ের খাঁজে সংসার পাততে তৈরি করে বাসা। বাসা বাঁধতে এদের সময় লাগে ৪ থেকে ৬ দিন। তবে বাসা অন্যান্য অনেক পাখির মতো শিল্পসমৃদ্ধ নয়। মেয়ে পানকৌড়ি ডিম পাড়ে ৪-৫টি। এই পাখির ডিমের বর্ণ নিলচে, তবে সময়ের সঙ্গে সঙ্গে চকচকে সাদা বর্ণ ধারণ করে। পুরুষ ও স্ত্রী পাখি পালা করে ডিমে তা দেয়। ডিম ফুটতে সময় নেয় ২৭-২৯ দিন। ডিম ফুটে বেরোনোর পর ৩৫-৪০ দিনে বাচ্চারা উড়তে শেখে।
খাদ্য তালিকা:
পানকৌড়ির খাদ্য তালিকায় আছে টাকি, শোল, গজার, শিং, মাগুর, বাইন, পুঁটি, টেংরা ইত্যাদি ছোট ও মাঝারি আকৃতির মাছ ও মাছের পোনা। এছাড়াও এরা শামুক, মাকড়সা, পানিজ কীটপতঙ্গ, পোকামাকড়, পানিতে চলাচলরত ছোট সাপ ইত্যাদি খেয়ে থাকে।
স্বভাব:
এদের স্বভাব প্রজাতির অন্যদের মতোই। শীতকালে নদী বা ডোবার তীরে কঞ্চি অথবা লাঠিসোটায় বসে পাখা মেলে রোদ পোহাতে দেখা যায়। কিছু সময় গায়ে রোদ লাগিয়ে ঝাঁপিয়ে পড়ে পানিতে। তারপর ডুব সাঁতার দিয়ে পিছু নেয় মাছের। শিকার ধরতে পারলে ভেসে ওঠে পানির ওপরে। ঠোঁট দিয়ে চেপে ধরা মাছটাকে গলাটানা দিয়ে গলাধঃকরণ করে। এরা একটানা দীর্ঘক্ষণ ডুবতে পারে বলে অনেকেই এদেরকে ডুবুরি পাখি নামেও ডাকে।এ সব পানকৌড়ি খুব ভালো সাঁতারু ও মাছের খোঁজে পানির খুব গভীরে ডুব দিতে সক্ষম।
বিস্তৃতি:
পাখিটি বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ৯ লক্ষ ৪৬ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।
অবস্থা:
বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
পানকৌড়িদের অন্তর্ভুক্ত একদল পানিচর পাখি নামে পরিচিত।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ২ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৪ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬