অত্যাধুনিক ‘স্টিল ডোম’ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে তুরস্ক
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দখলদার ইসরায়েলের ‘আয়রন ডোম’ এর আদলে অত্যাধুনিক ‘স্টিল ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছে তুরস্ক। এই প্রকল্পের মাধ্যমে তুরস্ক নিজেদের আকাশসীমাকে আরও সুসংহত করতে চায়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান দখলদার ইসরায়েলের ‘আয়রন ডোম’ এর সাথে তুলনা করে এই ‘স্টিল ডোম’ ব্যবস্থার ঘোষণা দেন। তিনি বলেন, ‘তাদের যদি আয়রন ডোম থাকে, তবে আমাদের স্টিল ডোম থাকবে।’
স্টিল ডোম একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হবে, যা স্বল্প থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনসহ বিভিন্ন হুমকি মোকাবেলা করতে সক্ষম। এবং তুরস্ক এই প্রতিরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করবে। থাকবে এআই প্রযুক্তিও।
দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রি বিষয়ক সচিবালয়ের প্রধান হালুক গোরগান বলেন, স্টিলডোমের মাধ্যমে স্বল্পপাল্লা থেকে শুরু করে দূরপাল্লার হামলা প্রতিহত করা যাবে।
কমান্ড অ্যান্ড কন্ট্রোল কাঠামোতে তৈরি এই স্টিলডোমে থাকবে এআই প্রযুক্তি। তুরস্কের দাবি, এতে করে নিখুঁত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এই ব্যবস্থা। সামরিক কর্মকর্তারা বলেন, ‘এআই সাপোর্টের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা সিদ্ধান্ত গ্রহণের দ্রুত ও নিখুঁত ভূমিকা রাখতে পারবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)