অতিরিক্ত খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
দেশের খাদ্যশস্যের ভা-ার হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুর। এই জেলার সীমান্তবর্তী উপজেলা হাকিমপুর হিলিতে চলতি মৌসুমে ইরি-বোরো ধানের চারা রোপণ পুরোদমে শুরু হয়েছে। ফলে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। বর্তমান সময়ে বিদ্যুৎ, সার, কীটনাশক, ডিজেলসহ সব কিছুর দামই বেশি।
আর তাই ইরি-বোরো চাষে অতিরিক্ত খরচের দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। কনকনে ঠা-া বাতাস আর ঘন কুয়াশা উপেক্ষা করে জমি তৈরি ও বোরো ধানের চারা রোপণের কাজ করছেন শ্রমিকরা। হাকিমপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত হাজার ৫৭৪ হেক্টর জমিতে।
গতকাল হাকিমপুর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
জমিতে বাড়তি সার হিসেবে বিঘাপ্রতি ছয়-সাত ভ্যান গোবর সার ছিটিয়ে দিচ্ছেন। এরপর গভীর নলকূপ থেকে পানি দিয়ে জমি ভিজিয়ে নিয়ে পাওয়ার টিলার দিয়ে কেউ বা মেসি (ট্রাক্টর) দিয়ে চাষ করছেন। এতে বিঘাপ্রতি ২০ কেজি ডেপ, ১২ কেজি পটাশ, পাঁচ কেজি জিপসাম মিশিয়ে জমি প্রস্তুত করছেন। কেউ বা আবার চারা রোপণ করছেন।
এরই মধ্যে এ উপজেলায় ১৫ থেকে ২০ শতাংশ জমিতে চারা রোপণ শেষ হয়েছে।
উপজেলার সাদুরিয়া গ্রামের গভীর নলকূপের মালিক মফিজুল ইসলাম বলেন, প্রতিবছর আমার এই গভীর নলকূপ দিয়ে ২০০ থেকে ২৫০ বিঘা জমিতে পানি সেচ দিয়ে থাকি। এবারও বিদ্যুতের সংযোগ পেয়েছি। জমিতে পানি সেচ দেওয়াও শুরু করেছি। এখন পর্যন্ত আমার গভীর নলকূপের আওতায় ৬০-৭০ বিঘা জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়ে গেছে।
প্রতি ১০০ শতক (এক একর) জমির জন্য নেওয়া হচ্ছে তিন হাজার ৬০০ টাকা। গত বছর নেওয়া হয়েছিল তিন হাজার ২০০ টাকা।
উপজেলার জাংগই গ্রামের কৃষক জাহিদুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার খরচের হিসাব বেশি গুনতে হচ্ছে। পানি সেচের খরচ, জমি চাষ করা, সার, কীটনাশক, শ্রমিকসহ সব কিছুর দাম বেশি। তাই দুশ্চিন্তার মধ্যে আছি। উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা হিসেবে উফশী জাতের ধানের বীজ ও সার পেয়ে খুব উপকার হয়েছে।
উপজেলার চকচকা গ্রামের কৃষক জাকারিয়া বলেন, হারা ছোটখাটো কৃষক মানুষ, হামার (আমার) বেশি আবাদি জমি নাই, মিচ্চে এ্যানা পাঁচ-ছয় বিঘা জমি চাষ করি। মানুষোক (মানুষ) নিয়ে কাম করে নেই না, নিজেই সব করি।
উপজেলার জালালপুর বর্গাচাষি আলিম বলেন, আমরা গরিব মানুষ, নিজের আবাদি জমি নাই বললেই চলে। অন্যের জমি চানা (বর্গা) নেই ইরি আবাদের জন্য, এক বিঘা জমি (৩৩ শতক) ১০ হাজার টাকা দিয়ে নিতে হয়েছে। বাজারে ইউরিয়া সার আগে ৮৫০ থেকে ৯০০ টাকা, পটাশ ৮০০ টাকা ও ডেপ এক হাজার টাকা ছিল। বর্তমানে ইউরিয়া এক হাজার ৩৫০, পটাশ এক হাজার ১৫০, ডেপ এক হাজার ৫০ টাকা বিক্রি হচ্ছে। জমি সেচের বাড়তি খরচ, সারের দাম, শ্রমিকদের মজুরি বেশি, সব কিছু মিলে কি হবে আল্লাহই ভালো জানেন!’
উপজেলার খাট্রাউচনা মাঠের জমি রোপণ করা শ্রমিক শাহাদৎ হোসেন বলেন, আমরা কয়েকজন মিলে একটা দল তৈরি করেছি। দীর্ঘদিন থেকে ইরি, বোরো ও আমন ধানের চারা রোপণ করে থাকি। এবার ইরি-বোরো ধানের চারা রোপণ প্রতি বিঘা (৩৩ শতক) এক হাজার ৩০০ টাকা করে নিচ্ছি। প্রতিদিন সাত থকে আট বিঘা জমিতে ইরি-বোরো ধানের চারা রোপণ করতেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












