অটোরিকশার অর্থনীতি: কেন এই বাহনের এত বিপুল চাহিদা?
গত কয়েক বছরে অটোরিকশার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। শুধু ঢাকাই নয়, দেশের অন্যান্য এলাকাও এই বাহন অনেক দ্রুত বেড়েছে। বর্তমানে দেশে প্রায় ৪০ লাখ অটোরিকশা চলাচল করছে।
বাংলাদেশে নিবন্ধিত যানবাহনের মধ্যে মাত্র ২ শতাংশ হচ্ছে বাস বা মিনিবাসের গণপরিবহন। গণপরিবহনের চাহিদা অনুপাতে জোগানের এই ঘাটতিই অটোরিকশার চাহিদা বৃদ্ধির মূল কারণ।
অন্যদিকে মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে প্যাডেল রিকশার ভাড়াও ক্রমাগত বাড়ছে। তাই তুলনামূলক কম খরচে যাতায়াত করতে মানুষ ব্যাটারিচালিত অটোরিকশার দিকে ঝুঁকছে।
ফলে প্যাডেল রিকশাচালকদের জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে উঠেছে। তাদের অনেকেই নিজের রিকশায় ব্যাটারি লাগিয়ে সেটিকে অটোরিকশায় রূপান্তর করেছেন।
২০০৪ সালে চীন থেকে প্রথম সম্পূর্ণ সংযোজন করা অটোরিকশা আমদানি শুরু হলেও এখন এগুলো স্থানীয়ভাবেই সংযোজন হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ প্যাডেল রিকশায় আমদানি করা ব্যাটারি লাগিয়ে সেগুলোকে অটোরিকশায় রূপান্তর করা হয়। ঢাকায় একটি নতুন অটোরিকশা তৈরি করতে খরচ পড়ে ৬০ থেকে ৮০ হাজার টাকার বেশি।
ঢাকার শাহবাগ এলাকার ৫২ বছর বয়সি অটোরিকশা চালক ওয়াহিদ ইসলাম বলেন, 'আমরা মালিককে দৈনিক ৩৫০ টাকা দিই। চার্জ করার জন্য দৈনিক ৫০ টাকার মতো লাগে। এতে মাসে চার্জ খরচ যায় প্রায় ১ হাজার ৫০০ টাকা।'
অন্যদিকে একটি প্রথাগত প্যাডেল রিকশা তৈরিতে খরচ হয় ৩৫ হাজার টাকারও কম। এছাড়া প্যাডেল রিকশার দৈনিক গ্যারেজ ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা- এর কোনো চার্জিং খরচও নেই।
তারপরও রিকশাচালকরা কেন প্রথাগত প্যাডেল রিকশা রেখে অটোরিকশার দিকে ঝুঁকছেন?
উত্তরটা সহজ। কারণ, প্যাডেল রিকশায় আয় যেমন বেশি, তেমনি এখান থেকে বিনিয়োগও উঠে আসে অনেক দ্রুত।
প্রায় ৪০ বছর ধরে রিকশা উৎপাদনের পেশায় যুক্ত আলী হোসেন। তিনি বলেন, আজকাল মানুষের সবসমই তাড়া থাকে; তারা প্যাডেল রিকশার চেয়ে অটোরিকশাই বেশি পছন্দ করে। তাছাড়া অটোরিকশা চালাতে শারীরিক পরিশ্রম হয় না, দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় এবং চালকরা ভাড়াও কম রাখতে পারেন। এতে তারা সারা দিনে তুলনামূলক কম ভাড়ায় প্যাডেল রিকশার চেয়ে অনেক বেশি যাত্রী পরিবহন করতে পারেন।
অটোরিকশা চালক ওয়াহিদ ইসলাম জানান, মাসে আমরা প্রায় ৩০ হাজার টাকা বা তারচেয়েও বেশি আয় করতে পারি।
অন্যদিকে প্যাডেল রিকশাচালকরা মাসে মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারেন। এছাড়া মাঝেমধ্যেই শারীরিক পরিশ্রমের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। ফলে অনেকদিন তাদের কোনো আয়ই হয় না।
লাখ লাখ রিকশাচালক জীবিকার জন্য অটোরিকশার ওপর নির্ভরশীল। এ রিকশার আধিক্যতার প্রেক্ষিতে অনেকে এটা নিষিদ্ধের দাবি তুলছেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, হুট করেই অটোরিকশা নিষিদ্ধ করে দেওয়াটা কোনো সমাধান নয়। বিদ্যমান চালকদের বিকল্প কর্মসংস্থান খুঁজে নেওয়ার সুযোগ দিতে হবে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।