দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
অগণিত ইসরাইলি সৈন্য মানসিক সমস্যায় ভুগছে, আত্মহত্যা করছে অনেকে
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ তাসি’, ১৩৯১ শামসী সন , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
গাজার যুদ্ধে গিয়ে ইসরাইলি দখলদার সৈন্যদের মানসিক সমস্যা দেখা দেয়ার পাশাপাশি তাদের মানসিক চিকিৎসা জরুরি হয়ে পড়েছে। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধের পঞ্চম মাস পেরিয়ে যাচ্ছে।
এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে, সামরিক ক্ষেত্রে দখলদার ইসরাইলের বিপর্যয়। এ যুদ্ধে এখন পর্যন্ত অগণিত ইসরাইলি সেনা নিহত ও আহত হয়েছে।
ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারনোত লিখেছে, হত্যাকাণ্ডেে জড়িত অনেক ইসরাইলি সেনার মানসিক চিকিৎসার প্রয়োজন হয়ে পড়েছে। এই সমস্যাটির কারণ হচ্ছে গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলি সৈন্যরা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছে।
এর আগে ইসরাইলি সূত্রগুলো স্বীকার করেছিলো, গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৯০০০ ইসরাইলি সৈন্য মানসিক হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে এক চতুর্থাংশ আর যুদ্ধে ফিরে আসেনি। যদিও বাস্তব সংখ্যার আরও কয়েকগুণ বেশি।
ইসরাইলি দৈনিক হারেৎজ এর আগে লিখেছিল, গাজা যুদ্ধের শুরু থেকে, এই সৈন্যরা মানসিক সমস্যা, মানসিক ব্যাধি, আঘাত পরবর্তী ভয় ও উত্তেজনা ইত্যাদির সম্মুখীন হয়েছে। বিশেষ করে গাজায় অব্যাহত যুদ্ধ এবং এই যুদ্ধের পরিণতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের অভাবের পাশাপাশি গাজায় হামাস বাহিনীর অতর্কিত হামলার কারণে সারাক্ষণ উদ্বেগের মধ্যে থাকতে থাকতে ইসরাইলি সৈন্যদের মনস্তাত্ত্বিক সংকট তীব্র আকার ধারণ করেছে।
মানসিক ব্যাধিতে ভোগা ইসরাইলি সৈন্যদের আত্মহত্যা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং ইসরাইলি গণমাধ্যম বহুবার খবর দিয়েছে, সামরিক বাহিনীতে আত্মহনন, শরীরে অগ্নি সংযোগ এবং গুলি করার ঘটনা ঘটছে।
সৈন্যদের মানসিক রোগ এমনকি ইসরাইলি নাগরিক এবং তাদের আশেপাশের লোকদের জন্যও সমস্যা সৃষ্টি করেছে। ইসরাইলে চ্যানেল-১২ সম্প্রতি জানিয়েছে গাজার যুদ্ধ থেকে ফিরে আসা একজন সৈন্য যুদ্ধের কারণে সৃষ্ট মানসিক চাপে তার এক বন্ধুকে গুলি করে হত্যা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












