পাকিস্তানে সরকার গঠনের সমীকরণ ও দৌড়ঝাঁপ
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ তাসি’, ১৩৯১ শামসী সন , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গণনা শেষ হওয়ার আগেই, গত জুমুয়াবার গভীর রাতে বৈঠক করেছেন প্রধান কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। কেন্দ্র ও চারটি প্রদেশে সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক সমর্থনের আশায় এই বৈঠক হয়েছে-এটা এখন স্পষ্ট।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
গত জুমুয়াবার সন্ধ্যায় এক বক্তব্যে পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ ঘোষণা করেন, তিনি তার ভাই, সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে প্রধান রাজনৈতিক দল- পিপিপি, এমকিউএম-পি এবং অন্যদের সাথে জোট গঠনের দায়িত্ব দেন।
ডনের এক সূত্র জানায়, এ কারণেই পিপিপি নেতা আসিফ আলি জারদারি ও তার ছেলে, বিলাওয়াল ভুট্টো-জারদারির সঙ্গে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকভির বাসভবনে দেখা করেন শেহবাজ।
বড় কিছু শুরুর জন্যই বৈঠকটি উল্লেখ করে পিপিপির এক সূত্র জানায়, ভোটের ফলাফল ও পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সংক্ষিপ্ত আলোচনাটি ফলপ্রসূ হয়েছে বলেও জানানো হয়েছে।
পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ২৯৭ আসনের মধ্যে ৬৬টিই নারী ও অ-মুসলিমদের জন্য সংরক্ষিত। এমডব্লিউএম বা অন্য কোনো দলে যোগ দিয়ে, পাঞ্জাবের ২৪ নারী আসন পেতে পারে পিটিআই।
তবে, এমডব্লিউএম রাজনৈতিক বিষয়ক সম্পাদক আসাদ নকভি বলেছেন, এই বিষয়ে পিটিআই নেতাদের সাথে এখনও কোন আলোচনা হয়নি।
পিটিআই কেন্দ্রীয় তথ্য সেক্রেটারি রওফ হাসান ডনকে বলেন, বিষয়টি নিয়ে দলীয় বৈঠকে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে।যদিও আমাদের প্রথম অগ্রাধিকার ছিল নিজেদের দল তৈরি করা। তবে তারা কীভাবে এই দলটি তৈরি করবেন, সে সম্পর্কে বিস্তারিত জানাননি। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে আগামীতে সিদ্ধান্ত নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)