ইযহারু হাক্বীক্বতিল কুদ্রত আউওয়ালা র্মারাতিন ফী তারীখি খ্বালক্বিল্লাহ্ ‘আলা লিসানি সাইয়্যিদিনা সুলত্বানিন নাছীর মামদূহ্ হযরত মুর্শিদ ক্বিবলাহ্ আলাইহিস সালাম
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৪
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ আশির, ১৩৯৩ শামসী সন , ৩১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহাসম্মানিত মহাপবিত্র ক্বওল শরীফ:
(পূর্বপ্রকাশিতের পর)
সম্মানিত ও পবিত্র সূরা ফাত্হ শরীফ উনার ২ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় ‘তাফসীরে মাতুরীদীতে’ উল্লেখ রয়েছে,
يَخْرُجُ عَلٰى وَجْهَيْنِ اَحَدُهُمَا يَرْجِعُ اِلٰى ذَنْۢبِهٖ اَخْبَرَ اَنَّهٗ غَفَرَ لَهٗ ثُمَّ لَا يَجُوْزُ لَنَا اَنْ نَّبْحَثَ عَنْ ذَنْۢبِهٖ وَنَتَكَلَّفَ اَنَّهٗ مَا كَانَ ذَنْۢبُهٗ وَاَيْشُ كَانَتْ زَلَّتُهٗ لِاَنَّ الْبَحْثَ عَنْ زَلَّتِهٖ مِمَّا يُوْجِبُ التَّنَقُّصَ فِيْهِ فَمَنْ تَكَلَّفَ الْبَحْثَ عَنْ ذٰلِكَ يُخَافُ عَلَيْهِ الْكُفْرُ لٰكِنْ ذَنْۢبُهٗ وَذَنْۢبُ سَائِرِ الْاَنْۢبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ لَيْسَ نَظِيْرَ ذَنْۢبِنَا اِذْ ذَنْۢبُهُمْ بِمَنْزِلَةِ فِعْلٍ مُبَاحٍ مِنَّا لٰكِنَّهُمْ نُهُوْا عَنْ ذٰلِكَ
“এটি দুটি উপায়ে বের হয়ে আসে। একটি হচ্ছে- এটি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গুনাহের দিকে প্রত্যাবর্তন করবে; মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন যে, তিনি উনাকে ক্ষমা করে দিয়েছেন। এরপর- আমাদের জন্য জায়েয হবে না উনার গুনাহ্ তালাশ করা এবং খুঁজে বের করা যে, উনার গুনাহ্ কি কি ছিলো? উনার যাল্লাত বা পদস্খলন কি কি ছিলো? কেননা, উনার যাল্লাত বা পদস্খলন অনুসন্ধান করা উনার মানহানি করার নামান্তর। যে ব্যক্তি তা অনুসন্ধানের চেষ্টা করে, তার উপর কুফরীর আশঙ্কা রয়েছে। আসলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গুনাহ্ এবং অন্যান্য হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের গুনাহ্ আমাদের গুনাহের মতো নয়। উনাদের গুনাহ্ আমাদের পক্ষ থেকে একটি মুবাহ্ কাজের সমতুল্য। কিন্তু উনাদেরকে তা করতে নিষেধ করা হয়েছিলো।” না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ!
‘তাফসীরে জীলানীতে’ বলা হয়েছে,
“মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উদ্দেশ্য করে বলেছেন, وَاسْتَغْفِرِ اللهَ لِزَلَّتِكَ আপনি আপনার যাল্লাত বা পদস্খলনের জন্য মহান আল্লাহ পাক উনার নিকট ক্ষমা প্রার্থনা করুন। ...يَعْفُوْ عَنْكَ مَا صَدَرَ مِنْكَ আপনার থেকে যা প্রকাশিত হয়েছে, তার জন্য মহান আল্লাহ পাক তিনি আপনাকে ক্ষমা করে দিবেন।” না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! (তাফসীরে জীলানী ৫/২২৭-২২৮)
তারপর যেমন- তারা বলে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত মি’রাজ শরীফ-এ গিয়ে মহান আল্লাহ পাক উনাকে কি দেখেছেন, নাকি দেখেননি? এটা নিয়ে কিতাবাদিতে অনেকে অনেক বিরাট ইতিহাস রচনা করেছে। যেমন- ‘শরহে আক্বাইদে নাসাফীতে’ উল্লেখ রয়েছে,
اَلصَّحِيْحُ اَنَّهٗ عَلَيْهِ السَّلَامُ اِنَّمَا رَاٰى رَبَّهٗ بِفُؤَادِهٖ لَا بِعَيْنِهٖ
“বিশুদ্ধ কথা হচ্ছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনাকে হৃদয় দ্বারা দেখেছেন, পবিত্র নূরুল মুনাওওয়ার মুবারক (চোখ মুবারক) দ্বারা দেখেননি।” না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! (শরহে আক্বাইদে নাসাফী ৯২ নং পৃষ্ঠা)
এই সমস্ত বর্ণনাগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। কিতাবাদিতে এরূপ এলোমেলো ও ব্যতিক্রম বিষয়গুলো আসার কারণ হচ্ছে- যারা লিখেছে, তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাক্বীক্বী বুলন্দী শান মুবারক উপলব্ধি করতে পারেনি এবং পবিত্র কুদরত মুবারক উনার বিষয়টিও উপলব্ধি করতে পারেনি। যদি তারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারতো, তাহলে তারা এই বিষয়গুলো কখনোই লিখতো না।
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত মাক্বাম মুবারক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে (৫)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৯
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (৬)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাকে ঈদ হিসেবে গ্রহণ বিষয়ে আপত্তি ও তার খন্ডনমূলক জবাব (৪)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মাত্র এক দিরহাম খরচ করার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার রাস্তায় এক পাহাড় পরিমাণ লাল স্বর্ণ দান করার সমপরিমাণ ফযীলত মুবারক লাভ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দায়িমীভাবে সম্মানিত শাফা‘আত মুবারক লাভ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত মাক্বাম মুবারক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে (৪)
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৮
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্তমিত সূর্যের পুনরুত্থান
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৪৬)
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












