আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে শীতকালীন তীব্র ঝড়ে দেশজুড়ে হাজারো ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গত জুমুয়াবার (২৬ ডিসেম্বর) রাত পর্যন্ত দেশজুড়ে প্রায় ১৬০০টি ফ্লাইট বাতিল এবং ৭৪০০টি ফ্লাইট বিলম্বিত হয়।
মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) জুমুয়াবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। নিউইয়র্ক ও দক্ষিণ কানেকটিকাটে সর্বোচ্চ ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই আবহাও বাকি অংশ পড়ুন...
জয়পুরহাট সংবাদাদতা:
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকার কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় হানাদার বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বাধায় তা বন্ধ হয়ে গেছে। এতে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে ঘন কুয়াশার মধ্যে পাঁচবিবির কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৪৭, ৪৮ ও ৪৯ সাব পিলারে বিএসএফএফ সদস্যরা শূন্যরেখার কাছে কাঁটাতারের এ বেড়া তৈরির চেষ্টা চালায়।
বিজিবি বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। পরে বি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় এক তাৎপর্যপূর্ণ মুহূর্তের সৃষ্টি হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত নারী সোমা সাঈদ পবিত্র কুরআন শরীফে হাত রেখে শপথ গ্রহণের মাধ্যমে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি শপথ নেন।
অনুষ্ঠানে উচ্চপদস্থ বিচারক, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সোমা সাঈদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসী বাংলাদেশি কমিউ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নামাজের সময় একটি জনাকীর্ণ মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন।
গত বুধবার সন্ধ্যায় বর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরির গাম্বোরু মার্কেট এলাকার একটি মসজিদে এ হামলা ঘটে। খবর বিবিসির।
পুলিশের মুখপাত্র নাহুম দাসো জানান, বিস্ফোরণের পরপরই বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির প্রতি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সের উপনিবেশকে ‘রাষ্ট্রীয় অপরাধ’ ঘোষণা করতে আলজেরিয়ার পার্লামেন্টে গত বুধবার একটি আইন প্রণয়নের ব্যাপারে ভোটাভুটি হতে যাচ্ছে। দেশটি ফ্রান্সকে ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণের দাবিও জানাবে।
আলজিয়ার্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এই ভোট এমন সময়ে হচ্ছে যখন দুই দেশ বড় ধরনের কূটনৈতিক সংকটে জড়িয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, আলজেরিয়ার এই পদক্ষেপ মূলত প্রতীকী হলেও রাজনৈতিকভাবে তা গুরুত্বপূর্ণ হতে পারে।
বিলটিতে বলা হয়েছে, ফ্রান্স আলজেরিয়ায় এর ঔপনিবেশিক অতীত এবং এর ফলে সৃষ্ট ট্র্যাজেডির জন্য আইনিভাবে দা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ‘ইসলামোফোবিয়া এবং ফিলিস্তিনবিরোধী বর্ণবাদের বিরুদ্ধে’ ধারাবাহিকভাবে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) নিউইয়র্ক সময় রাতের দিকে এক্স-পোস্টে তিনি বলেন, ‘মেয়র হিসেবে... আমি সকল নিউইয়র্কবাসীকে লালন করা, সুরক্ষা দেওয়া এবং প্রতিটি কোণে ইসলামোফোবিয়া ও ফিলিস্তিনি-বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করাকে আমার দায়িত্ব হিসেবে গ্রহণ করবো।’
মামদানি ব্রাউন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ২১ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান ছাত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিমান রপ্তানির ক্ষেত্রে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সম্প্রতি কংগ্রেসে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চীন বিশ্বে চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান-এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (এভিআইসি) এবং নরিনকো-এই অস্ত্র রপ্তানিতে প্রধান ভূমিকা পালন করছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুসলিম শাসকদের বিরুদ্ধে বিষোদগার করে তাদের হানাদার বাহিনী বলে উল্লেখ করেছে উগ্র হিন্দুত্ববাদী নেতা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন।
সে বলেছে, ইংরেজরা তো অনেক পরে এসেছে। তার আগে শক-হুণ-পাঠান-মোঘল, যারাই ভারতে এসেছে, তারা কেউই ভারতের সংস্কৃতির সাথে একাত্ম হতে পারেনি। তারা সকলেই হানাদার ছিলো।
কলকাতায় আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে এই বিতর্কিত ও উগ্র মন্তব্য করে সে।
এই অনুষ্ঠানে ভারতকে হিন্দু রাষ্ট্র উল্লেখ করে মোহন বলেছে, ধর্মনিরপেক্ষতা নয়, বরং ভারতের ধর্মীয় চরিত্র নির্ধারণের সংজ্ঞা আরো একবার শোনা গ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত দাবি করেছে, প্রতিবেশী বাংলাদেশ থেকে যাওয়া মানুষের সংখ্যা যদি রাজ্যটিতে আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে’। একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত বলেছে, সে গত পাঁচ বছর ধরে এই বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে সতর্ক করে আসছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
গত মঙ্গলবার ওই অনুষ্ঠানে সে আরও বলেছে, ‘আসামে বর্তমানে জনসংখ্যার ৪০ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ। যদি এটি আরও ১০ শতাংশ বাড়ে, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে বা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন নিয়ে প্রশ্ন করার কারণে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেমিস্টার পরীক্ষার জন্য সে যে প্রশ্ন তৈরি করেছিলো, তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি করে। এরপর ওই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্তের জন্য একটি অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে এ সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত বিএ (অনার্স) সোশ্যাল ওয়ার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
২০২৬ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে।
এর মধ্যেই গত সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে হুশিঁয়ারি উচ্চারণ করেছে মুখ্যমন্ত্রী মমতা।
বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে মমতা বলেছে, বাংলা জিতে দিল্লি কাড়বো, ওরা (বিজেপি) মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে। তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছে।
এসআইআর দীর্ঘ প্রক্রিয়া হলেও তা স্বল্প সম বাকি অংশ পড়ুন...












