আল ইহসান ডেস্ক:
ভারতে ২ ঘণ্টার ঝটিকা সফর করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গতকাল গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএই প্রেসিডেন্টকে স্বাগত জানায় প্রধানমন্ত্রী মোদি। সূত্রের খবর, মোদির সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতেই মাত্র দু’ঘণ্টার সফরে ভারতে এসেছেন তিনি। ইউএই প্রেসিডেন্টের ভারত সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বিমানবন্দরেই রেড কার্পেটে গার্ড অব অনারে সম্মানিত করা হয় প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে। ইউএই প্রেসিডেন্টের সফর সংক্ষিপ্ত হলেও কূটনৈতিকভাবে তাৎপর্য বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের আত্মসমপর্ণের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের জাতীয় পুলিশের প্রধান বলেছেন, যেসব মানুষ “প্রতারিত হয়ে” দাঙ্গায় অংশ নিয়েছেন, তারা তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করলে তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে।
গত সোমবার ফরাসি বার্তা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের নির্ধারিত সময়সীমার মধ্যে আত্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত-পাকিস্তান সাম্প্রতিক আকাশ যুদ্ধের রেশ ধরে বিশ্বব্যাপী পাকিস্তানের সমরাস্ত্রের চাহিদা বেড়েছে। সেই সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা কূটনীতিতেও ব্যাপক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষ করে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে সংযোজিত জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের আকাশচুম্বী জনপ্রিয়তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৫ সালের মে মাসে ভারতের সাথে চার দিনের তীব্র আকাশ সংঘর্ষে এই বিমানের কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর থেকেই মূলত এর বাজার সম্প্রসারণের পালে হাওয়া লেগেছে।
ইসলামাবাদ এখন এই মাল্টি-রোল ফাইটারকে পশ্চি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনে গত বছর ইতিহাসের সবচেয়ে কম জন্মহার রেকর্ড করা হয়েছে। এতে করে টানা চার বছর দেশটির জনসংখ্যার পরিমাণ শুধু কমেছে। যা দেশটির জনসংখ্যা সংক্রান্ত যে চ্যালেঞ্জ রয়েছে সেটি সামনের কয়েক দশকের জন্য আরও বেশি গভীর হবে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো গত সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে প্রতি এক হাজারে তাদের জন্মহার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশে। যা ২০২৩ সালের ৬ দশমিক ৩৯ শতাংশেরও কম।
২০২৪ সালে চীনে জন্মহার কিছুটা বেড়েছিলো। কিন্তু নতুন পরিসংখ্যান দেখাচ্ছে সেটি ছিলো ‘বিচ্ছিন্ন ঘটনা’। অর্থাৎ চীনের জনসংখ্যা বৃ বাকি অংশ পড়ুন...
মধ্য তুরস্কের কায়সারি শহরে নগর সংস্কারকাজ চলাকালে প্রায় ৯০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক মাদরাসার সন্ধান পাওয়া গেছে। শহরের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের দক্ষিণাংশে অবস্থিত মালিক মুহম্মদ গাজির মাজারসংলগ্ন এলাকায় সংস্কারকাজ করতে গিয়ে প্রতœতাত্ত্বিক এই নিদর্শনটি আবিষ্কৃত হয়।
গত বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কায়সারির মেয়র মামদুহ বুয়ুককিলিচ বলেন, কায়সারি বহু সভ্যতার ইতিহাস ধারণ করে আছে এবং আনাতোলিয়ায় ইসলামের বিস্তারে শহরটির রয়েছে বিশেষ গুরুত্ব। তিনি জানান, বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা শহরের একটি ‘গোপন কারাগার’ থেকে ২০০ জনের বেশি অভিবাসীকে মুক্ত করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। গত রোববার দেশটির কুফরা শহরের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে বিষয়টি। সূত্রগুলো বলছে, এসব অভিবাসীকে অমানবিক পরিবেশে সেখানে আটক রাখা হয়েছিলো।
নিরাপত্তা সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, কর্তৃপক্ষ প্রায় তিন মিটার গভীর একটি ভূগর্ভস্থ কারাগারের সন্ধান পায়, যা একজন লিবীয় মানবপাচারকারীর দ্বারা পরিচালিত হচ্ছিলো। সূত্রগুলোর একজন বলেন, ওই ব্যক্তি এখনো আটক হয়নি। তিনি বলেন, ‘ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সরকারবিরোধী আন্দোলন সহিংসতা ও দাঙ্গার পেছনে যুক্তরাজ্য, জার্মান এবং ফরাসি রাষ্ট্রদূতদের সহায়তা রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। তিনি দাবি করেন, রাষ্ট্রদূতরা সন্ত্রাসীদের পাশে দাঁড়িয়েছিলো এবং অস্থিরতা পরিচালনায় ভূমিকা পালন করেছিলো।
তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো ‘সন্ত্রাসী গোষ্ঠী’ সংগঠিত করতে এবং ইরানের অভ্যন্তরে হত্যাকা- পরিচালনা করতে ডলার এবং বৈদেশিক মুদ্রা স্থানান্তর করার পর্যাপ্ত নথি সরকারের কাছে রয়েছে।
এছাড়া বিক্ষোভকারীদে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ট্রাম্পের গঠন করা গাজা ‘বোর্ড অফ পিস’ বা কথিত শান্তি পর্ষদে অংশগ্রহণের জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত রোববার এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টির মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ট্রাম্পের পক্ষ থেকে গাজার বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকবে, যাতে গাজার পরিস্থিতির স্থায়ী সমাধান আসে। একই সঙ্গে তা যেন জাতিসংঘের রেজল্যুশনের সঙ্গে সা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ট্রাম্পের গঠন করা গাজা ‘বোর্ড অফ পিস’ বা কথিত শান্তি পর্ষদে অংশগ্রহণের জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত রোববার এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টির মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ট্রাম্পের পক্ষ থেকে গাজার বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকবে, যাতে গাজার পরিস্থিতির স্থায়ী সমাধান আসে। একই সঙ্গে তা যেন জাতিসংঘের রেজল্যুশনের সঙ্গে সা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরাকের সীমান্তবর্তী পূর্ব সিরিয়ার তেলসমৃদ্ধ দেইর এজোর প্রদেশে দেশটির সবচেয়ে বড় তেলক্ষেত্র ওমর অয়েল ফিল্ড এবং কনোকো গ্যাসক্ষেত্র দখলে নিয়েছে সিরীয় সরকারি বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বান অমান্য করে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এসব প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিয়েছে তারা। গত রোববার এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী তেলসমৃদ্ধ এলাকায় সিরীয় বাহিনীর মিত্র আরব গোত্রীয় যোদ্ধারা অগ্রসর হলে সরকারি বা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, দখলদার ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধযজ্ঞ চালালেও আরব দেশগুলো তাদেরকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে না।
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্টরা মূলত ইহুদিবাদী ইসরাইলের প্রতি কে বেশি অনুগত তা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে।
এক ভাষণে আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি এসব কথা বলেন। তিনি দাবি করেন, আরব দেশগুলোর সন্ত্রাসী তালিকায় ইসরাইলের নাম থাকতে হবে।
আনসারুল্লাহ নেতা বলেন, আরব সরকারগুলো হিজবুল্লাহকে ‘সন্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মাদুরোকে কারাকাস থেকে সরিয়ে নেওয়ার কয়েক মাস আগে থেকেই দেশটির প্রভাবশীল স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের গোপন আলোচনা চলছিলো।
গত ৩ জানুয়ারি মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভেনেজুয়েলার স্থিতিশীলতা রক্ষা এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে কাবেলোকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছিলো। মার্কিন কর্মকর্তাদের মূল লক্ষ্য ছিলো, কাবে বাকি অংশ পড়ুন...












