ইমরান খানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
পাকিস্তানে দেশটির অন্যতম প্রধান একটি নিউজ চ্যানেলের লাইসেন্স স্থগিত করা হয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য সম্প্রচারের অভিযোগে চ্যানেলটির লাইসেন্স স্থগিত করা হয়।
এর আগে দক্ষিণ এশিয়ার এই দেশটির সকল স্যাটেলাইট চ্যানেলে ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)। গতকাল সোমবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বক্তৃতা সম্প্রচারের বিষয়ে রোববার রাতে নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পরই বক্তৃতার ক্লিপ সম্প্রচারের জন্য এআরওয়াই নিউজের লাইসেন্স স্থগিত করে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। পিইএমআরএ’র দাবি, চ্যানেলটি রাত ৯টার বুলেটিনে জামান পার্কে দেওয়া ইমরানের বক্তৃতার ক্লিপ সম্প্রচার করে।
দ্য ডন বলছে, পাকিস্তানের সকল স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা এবং প্রেস টক সম্প্রচার ও পুনঃপ্রচারের ওপর এটি তৃতীয় দফায় আরোপিত কোনও নিষেধাজ্ঞা। যদিও এই ধরনের প্রথম নিষেধাজ্ঞাটি ইসলামাবাদ হাইকোর্ট গত বছরের ৬ সেপ্টেম্বর বাতিল করেছিল এবং অন্যটি নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।
দ্য ডন বলছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান লাহোরে তার বাসভবন জামান পার্কের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর রোববারের ওই ভাষণ দেশটির চ্যানেলগুলোতেও সম্প্রচার করা হয়।
এদিনের ভাষণে ইমরান বলেন, তিনি কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে কখনও মাথা নত করেননি এবং আপনাদেরও তা করতে দেবেন না। এসময় তিনি সরকারি দলের নেতাদের বিরুদ্ধেও কটাক্ষ করেন। বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেট তারকা অভিযোগ করেন, তারা তাদের সম্পদ বিদেশে লুকিয়ে রেখেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়া তাদেরকে আইনি মামলায় সুরক্ষা দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসীদের ধ্বংসে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি দৃশ্য।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)