ইরানে ফের বিষাক্ত গ্যাস হামলা, হাসপাতালে কয়েক ডজন ছাত্রী
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নতুন করে বিষাক্ত গ্যাস হামলায় অসুস্থ হয়ে পড়ায় ইরানের পাঁচটি প্রদেশের কয়েক ডজন স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা হিসাবে দুর্বৃত্তরা দেশজুড়ে বিষাক্ত গ্যাস হামলা চালাচ্ছে বলে দেশটির সরকার ধারণা করছে। গত তিন মাস ধরে দেশটির রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় কওম শহরের শত শত স্কুলছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেক ছাত্রীর হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এবং মেহের নিউজ বলেছে, ইরানের পশ্চিম হামেদান প্রদেশের পাশাপাশি উত্তর-পশ্চিমের জাঞ্জান ও পশ্চিম আজারবাইজান, দক্ষিণের ফারস এবং উত্তরের আলবোর্জ প্রদেশে জুমুয়াবার বিষক্রিয়ার ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন ছাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তাদের সবার অবস্থা ভালো রয়েছে।
জুমুয়াবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি বলেন, তিনি গোয়েন্দামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষ প্রয়োগের ঘটনার দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। মেয়ে শিক্ষার্থীদের ওপর গ্যাস হামলার ঘটনাকে ‘জনসাধারণের মাঝে ভীতি ও হতাশা তৈরি করার জন্য শত্রুদের ষড়যন্ত্র’ হিসাবে অভিহিত করেছেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, বিষ প্রয়োগের তদন্ত সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের পরিবারের উদ্বেগ দূর এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসীদের ধ্বংসে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি দৃশ্য।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)