ইউক্রেইনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মার্চ, ২০২৩ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেইনের রাজধানী কিইভ থেকে শুরু করে উত্তরাঞ্চলীয় খারকিভ, দক্ষিণাঞ্চলীয় ওদেসা ও পশ্চিমাঞ্চলীয় জিতোমিরসহ বিভিন্ন শহরের লক্ষ্যস্থলগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
এসব হামলার পর বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, খারকিভ ও ওদেসায় আবাসিক ভবন ও অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে; জানিয়েছে বিবিসি।
পূর্ব ইউক্রেইনের বাখমুতে দু’পক্ষের মধ্যে তীব্র স্থলযুদ্ধ চলার মধ্যেই এসব হামলা চালানো হল।
কিইভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছে, নগরীর দক্ষিণপশ্চিমাঞ্চলে বিস্ফোরণের খবর পেয়ে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। হামলার আগেই পূর্ব প্রস্তুতি হিসেবে কিইভের প্রায় ১৫ শতাংশ বাসিন্দার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের কিইভ প্রতিনিধি স্থানীয় সময় সকাল প্রায় ৭টার দিকে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ওদেসার গভর্নর মাক্সিম মারচেঙ্কো জানিয়েছে, বন্দরনগরীটির একটি বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, এতে নগরীর বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
খারকিভ অঞ্চলের প্রশাসনিক প্রধান ওলেগ সিনেগুভব জানিয়েছে, খারকিভ শহর ও অঞ্চলে ‘প্রায় ১৫টি’ ক্ষেপণাস্ত্র ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে’ ও আবাসিক ভবনে আঘাত হেনেছে।
রাশিয়ার বাহিনীগুলো দাবি করেছে, তারা বাখমুতের পূর্বাংশের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে; কিন্তু ইউক্রেইনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার তীব্র হামলা মোকাবেলা করে তাদের পিছু হটিয়ে দিয়েছে।
রুশ বাহিনী বাখমুতের দখল নিতে কয়েকমাস ধরেই চেষ্টা চলিয়ে যাচ্ছে। ছয় মাসের বেশি সময় ধরে ক্ষেপণাস্ত্র ও গোলার আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে বাখমুত আর উভয়পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












