আল ইহসান ডেস্ক:
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ নিয়ন্ত্রিত নোভোইদারের একটি হাসপাতালে রকেট হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমরাস রকেট দিয়ে এ হামলা চালানো হয়।
এতে আরও বলা হয়, হাসপাতালে ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে কিয়েভ। এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনা হবে।
এদিকে, পূর্ব ইউক্রেনের কনস্টান্টিনিভকা শহরে শনিবার হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় গভর্নর জানিয়েছে, এই হামলায় তিনজন নিহত ও এক ডজনেরও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তাইওয়ানকে কেন্দ্র করে আগামী ২০২৫ সালে চীনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে বলে হুঁশিয়ার করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক জেনারেল। এই যুদ্ধের শঙ্কায় সে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কমান্ডারদের নিজ ইউনিটকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
মার্কিন বিমানবাহিনীর অভ্যন্তরীণ এক নথি জুমুয়াবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা পরবর্তীতে পেন্টাগন সেটিকে প্রকৃত নথি বলে স্বীকার করেছে। এতে দেশটির এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান জেনারেল মাইক মিনিহান বলেছেন আমাদের প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলকৃত জেরুজালেমে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি বালকের গুলিতে আহত হয়েছে দুই ইসরায়েলি।
ইসরায়েলি পুলিশ এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, ১৩ বছর বয়সী ওই ফিলিস্তিনি হামলাকারীকে পরে নিরস্ত্র করা হয় এবং সে আহত হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সামরিক অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে এক বৃদ্ধাসহ অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হয়।
একই দিন জেরুজালেমের উত্তরে আল-রাম শহরে ২২ বছর বয়সী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে দখলদাররা। এছাড়া, বৃহস্পতিবার রাতভর অবরুদ্ধ গাজা উপত্যকা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে সিনাগগের বাইরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে সাতজন নিহতের ঘটনায় উত্তেজনার মাত্রা আরও ছড়িয়ে ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে। এ প্রেক্ষিতে ইসরায়েলিদের আগ্নেয়াস্ত্র পাওয়া সহজ করার পরিকল্পনা ঘোষণা করেছে ইহুদীবাদী দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে নেতানিয়াহু ইসরায়েলের নাগরিকদের জন্য বন্দুক রাখার অনুমতি এবং অবৈধ অস্ত্র সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছে।
সে বলেছে, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের চড়া মূল্য দিতে হবে। সন্দেহভাজনদের বাড়িঘর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় ম্যাগিন্দানাও প্রদেশে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গ্রীষ্মম-লীয় ঝড় নালজির কারণে সৃষ্ট ভারি বর্ষণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। অস্বাভাবিক এ বৃষ্টিপাতে ম্যাগিন্দানাও প্রদেশের বেশ কয়েকটি শহর প্লাবিত হয়েছে।
বন্যাক্রান্তদের অনেকে এখনো নিখোঁজ রয়েছে। কাদা-মাটির নিচে চালানো হচ্ছে উদ্ধার অভিযান। তবে কতজন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি উদ্ধারকারীরা।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পদত্যাগের ঘোষণা দিয়েছে। আগামী মাসেই পদত্যাগ করতে যাচ্ছে সে। জেসিন্ডা নিজেই তার পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জানায়।
১৪ অক্টোবর নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
জরিপ অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে জেসিন্ডার অভ্যন্তরীণ জনপ্রিয়তার পতন ঘটেছে। কিন্তু তার দাবি, আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে না, এমন শঙ্কা তার মধ্যে কাজ করছে না। তাছাড়া এ ধরনের চিন্তা থেকে সে পদত্যাগ করছে না।
জেসিন্ডা করোনা, ক্রাইস্টচার্চ মসজিদে হামলা ও হোয়াইট আইল্যান্ড আগ্নেয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানে শৈত্যপ্রবাহ ও প্রচ- ঠান্ডায় গত সপ্তাহে কমপক্ষে ৭০ জন মারা গেছেন। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে দেশটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৭০ হাজার গবাদিপশু। এর মধ্যে গত সপ্তাহে দেশটির ঘোর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে চলমান শৈত্যপ্রবাহের ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে।
দেশটির আবহাওয়া দপ্তরের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ বছরের শীতকাল সবচেয়ে ঠান্ডা। চলমান এ শৈত্যপ্রবাহ আরও এক সপ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) গণকবর আবিষ্কৃত হয়েছে। গণকবরটিতে ৪৯ জন বোসামরিক মানুষের মরদেহ পাওয়া গেছে। গত সপ্তাহান্তে সেখানে গ্রামবাসীদের সঙ্গে চরমপন্থি গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়েছিল।
মূলত স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর ধারাবাহিক হামলার পর কঙ্গোতে কর্মরত শান্তিরক্ষীরা এই গণকবর খুঁজে পায়।
জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বেসামরিক মানুষের ওপর হামলার জন্য কোঅপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীর নাম উল্লেখ করেন। ফারহান হক আরও বলেন, জাতিসংঘ এই ঘটনা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি উঠে এসেছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক এবং ন্যাটোর প্রসঙ্গও।
সেখানেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার আবেদন জানিয়েছেন। একইসঙ্গে যুদ্ধবিমান না দিলে তার প্রভাব ন্যাটোর ওপরেও পড়তে পারে বলে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন সে।
বস্তুত, বাইডেন প্রশাসন জানিয়েছিল, তুরস্কের কাছে ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা হবে। কিন্তু এখনও পর্য বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুদ্ধ পরিস্থিতির মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সংলাপ করতে চায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এ লক্ষ্যে সে একটি চিঠিও পাঠিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনের নেতা শি জিনপিংকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লিখেছে। চিঠিটি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে চীনা প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা এ তথ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেন যুদ্ধে ‘পারমাণবিক শক্তির পরাজয়ে পারমাণবিক যুদ্ধের সূত্রপাত’ ঘটতে পারে। ইউক্রেনে ন্যাটোর সামরিক বাহিনীর সহায়তা নিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) টেলিগ্রামে এ কথা বলেছে সে।
প্রেসিডেন্ট পুতিনও পারমাণবিক হুমকি দিয়ে রেখেছে। সে গত বছর বলেছে, এটি কোনও ধাপ্পা নয়। যারা আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে ব্লাকমেইল করার চেষ্টা করবে, তাদের মনে রাখা উচিত পরিস্থিতি বদলে যেতে পারে এবং তা তাদের দিকে মোড় নিতে পারে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিনোসোটার হ্যামলিন বিশ্ববিদ্যালয়ে এরিকা লোপেজ নামের এক অধ্যাপক ক্লাসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননার অপচেষ্টায় বিকৃত ছবি প্রদর্শন করেছে। ২০২২ সালের অক্টোবরে এমন ঘৃণ্য ও নিকৃষ্ট ঘটনা ঘটে।।
এ ঘটনার পর শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরিকার সঙ্গে নতুন করে আর চুক্তি না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে এখন আদালতের দারস্থ হয়েছে এরিকা লোপেজ প্রাটার।
এরিকা লোপেজ মূলত একজন বাকি অংশ পড়ুন...












