বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

উত্তর প্রদেশে মাদরাসা নিষিদ্ধের প্রতিবাদ মুসলমানদের

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, সকাল ৫:৫৫
উত্তর প্রদেশে মাদরাসা নিষিদ্ধের প্রতিবাদ মুসলমানদের
আল ইহসান ডেস্ক:
উত্তর প্রদেশের মতো ভারতের সবচেয়ে জনবহুল একটি রাজ্যে বেশ কয়েক হাজার মাদরাসা কার্যকরভাবে বন্ধ করার ব্যাপারে আদালতের সাম্প্রতিক এক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন দেশটির মুসলিম শিক্ষাবিদরা।
এলাহাবাদ হাইকোর্ট ২২ মার্চের রায়ে উত্তর প্রদেশ বোর্ড অফ মাদরাসা এডুকেশন অ্যাক্ট ২০০৪ বাতিল করে বলেছে, এতে ভারতের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা লঙ্ঘিত হয়েছে। আইনটি বাতিল করে আদালত উত্তর প্রদেশের সমস্ত মাদরাসা শিক্ষার্থীদের ‘সাধারণ’ স্কুলে স্থানান্তরিত করার নির্দেশ দেয়।
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতারা বলেছে, ভারতীয় মুসলিম সমাজের শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত আধুনিক মূলধারার স্কুলে পড়ার সুযোগ সৃষ্টি করছে।
কিন্তু মুসলিম নেতারা এতে আপত্তি জানিয়ে বলছেন, এই রায়ে ভারতের মাদরাসাগুলোর আধুনিকায়নের বিষয়টি আমলে নেয়া হয়নি।
ভয়েস অব আমেরিকাকে দিল্লি মাইনরিটিস কমিশনের সাবেক চেয়ারম্যান জাফরুল ইসলাম খান বলেন, ‘আদালতের এই আদেশ ভারতীয় সংবিধানের ২৯ এবং ৩০ অনুচ্ছেদের লঙ্ঘন, যাতে ধর্মীয় সংখ্যালঘুদের তাদের পছন্দমতো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার নিশ্চিত করা ছিল। ’
তিনি আরো বলেন, ‘মাদরাসার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন মুসলমানেরা স্বাগত জানিয়েছে। আধুনিক মাদরাসাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থীই সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী এবং অন্যান্য আধুনিক পেশাজীবী হয়েছে। কিন্তু মুসলিম সম্প্রদায়ের ইচ্ছা আমলে না নিয়ে তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কর্তৃপক্ষ সব মাদরাসা বন্ধ করে দিচ্ছে। ’
মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃত প্রায় সাড়ে ১৬ হাজার মাদরাসা আর তার ১৯ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এবং এক লাখ শিক্ষকের উপর আদালতের এই আদেশের সরাসরি প্রভাব পড়বে। কিছু অমুসলিম শিক্ষার্থীও রয়েছে সেখানে।
আদালত তার আদেশে বলা হয়, মাদরাসা শিক্ষা পাঠ্যক্রম মূলধারার শিক্ষার্থীদের সাথে সমতুল্য নয় এবং তাদের দেয়া শিক্ষা প্রকৃতি ‘মানসম্পন্ন’ বা ‘সর্বজনীন’ নয়।
ভয়েস অব আমেরিকার কাছে স্বীকৃত মাদরাসাগুলো আধুনিক শিক্ষা প্রদান করে এবং ২০১৮ সাল থেকে তারা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং (এনসিইআরটি) দ্বারা পরিচালিত একটি পাঠ্যক্রম অনুসরণ করছে বলে আদালতের যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বেশ কয়েকজন মাদরাসা শিক্ষক।
উত্তর প্রদেশের মিরাট জেলার একটি আধুনিক মাদরাসার শিক্ষক বাবু রাম বলেছে, মাদরাসাগুলি বন্ধ করা হলে মুসলমান ছাত্রদের মধ্যে ঝরে পড়ার হার নিশ্চিতভাবেই বাড়বে।
ভারতের মুসলমানরা দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ করে আসছেন। সমাজকর্মীরা বলছে, হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা নিয়ে, ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে মুসলিমবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল আল ইহসান ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুম-লে ১৫ লাখ টন কার্বন ডাই… ১৭ ঘণ্টা আগে নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান ১৭ ঘণ্টা আগে ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ১৭ ঘণ্টা আগে পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ… ১৭ ঘণ্টা আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.… ১৭ ঘণ্টা আগে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ১৮ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৮ ঘণ্টা আগে স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১ দিন আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ৪ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ৪ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ৪ দিন আগে