রাশিয়ায় বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা, আশ্রয়ের খোঁজে ৪,৫০০ বাসিন্দা
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৯ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
রাশিয়ায় ওরেনবার্গ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে ৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।
ওরেনবার্গের উরাল নদীর পানির স্তর আগামী দুদিনে বিপজ্জনক সীমায়প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা।
আঞ্চলিক কর্তৃপক্ষ বলেছে, আজ মঙ্গলবার বন্যা চরম সীমায় পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাশিয়ার উরালপাবর্ত্য এলাকা এবং সাইবেরিয়ার কয়েকটি এলাকা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। পাশাপাশি বন্যার কারণে কাজাখস্তানেরও ১০ টি উত্তরাঞ্চলীয় এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে।
ওদিকে, রাশিয়া কর্তৃপক্ষ ওরেনবার্গ অঞ্চলের ওরস্ক নগরীর আশপাশ থেকে ৪ হাজার ৫০০ জনকে সরিয়ে নেওয়ার কথা জানায়।
বিবিসি জানায়, সাধারণ মৌসুমি বন্যার তুলনায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বরফ গলার কারণে। উরালপর্বতে উদ্ভূত উরাল নদী বয়ে গিয়ে পড়ে কাস্পিয়ান সাগরে। বরফ গলা পানির কারণে গত জুমুয়াবার মাত্র কয়েক ঘন্টাতেই নদীটির পানি ফুলে ফেঁপে উঠে ওরস্ক নগরীর বাঁধ ভেঙে যায়।
ক্রেমলিন সতর্ক করে দিয়ে বলেছে, কিছু জায়গায় পানির মাত্রা গত ১০০ বছরের যে কোনও সময়ের তুলনায় এখন অনেক দ্রুতগতিতে বেড়ে যাচ্ছে।
রাশিয়ার সীমান্ত অঞ্চলে রাজধানী মস্কো থেকে ১৮০০ কিলোমিটার ওরস্ক নগরীর একটি তেল শোধনাগার বন্যার কারণে অচল হয়ে পড়েছে। ক্রেমলিন বলেছে, উরালের কুরগান এবং সাইবেরিয়ার তাইয়ুমেন অঞ্চলেও বন্যা এখন অবশ্যম্ভাবী।
ওই দুই এলাকার বাসিন্দাদের দ্রুতই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নগরীতে খুব শিগগিরই বন্যার পানি ঢুকে পড়বে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
ওরেনবার্গ অঞ্চলের গভর্নর ডেনিস পাসলার বলেছে, বন্যার রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে এত ভয়াবহ বন্যা আগে আর কখনও দেখা যায় নাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)