আল ইহসান ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু। এতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের মাধ্যমে আবারো যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রথম পর্যায়ের ১৬তম দিনে অর্থাৎ গতকাল সোমবার থেকে শুরু হওয়ার কথা। দ্বিতীয় পর্যায়ে হামাসের হাতে আটক থাকা সকল জীবিত পণবন্দীকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে নির্ধারিত সংখ্যক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণ বাঁচাতে ঘর ছেড়েছে হাজার হাজার মানুষ। টানা বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ডুবে গেছে।
জানা গেছে, গত জুমুয়াবার থেকে কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলের বিশাল এলাকা পানির নিচে রয়েছে। বন্যায় ইনঘ্যাম শহর ও কাছাকাছি টাউনসভিল শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্ল বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদদাতা:
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ জন রয়েছেন।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দালালদের খপ্পরে পড়ে গত ১ জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। মামা একই উপজেলার গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকন তার সঙ্গে যোগ দেন। গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে অভিনন্দন জানিয়েছে।
গত বুধবার সিরিয়ার বিদ্রোহী দলগুলো শারাকে প্রেসিডেন্টের দায়িত্ব দেয়।
এক বিবৃতিতে সিরিয়ার জনগণের আকাক্সক্ষা অর্জনে তার সাফল্য কামনা করেছে সিসি।
গত বছরের শেষ দিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের পতনের অভিযানে বিদ্রোহী আক্রমণের নেতৃত্ব দেন শারা। আসাদ পতনের পর পশ্চিমা বিশ্বও তাকে ধীরে ধীরে সমর্থন জানাতে শুরু করেছে।
পশ্চিমা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিসির এই স্বীকৃতিও তাই বিশেষ গুরুত্ব বহন করছে। সূত্র: রয়টা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিরিয়ায় আসাদ যুগের অবসানের পর প্রথম আরব নেতা হিসেবে কাতার সফরে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠক করেছেন। তুরস্কের ‘আনাদোলু বার্তা সংস্থা’র উদ্ধৃতি দিয়ে দামেস্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে।
বৈঠকে কাতারের আমির সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। আমির গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশ্বাস দিয়েছেন।
গত বৃহস্প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
কিন্তু আরএসএফ পাল্টা বিবৃতিতে দিয়ে ওই বাজারকে লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করেছে। বেসামরিকদের লক্ষ্যস্থল করার জন্য তারা তাদের প্রতিপক্ষ সেনাবাহিনীকে দায় দিয়েছে।
নীল নদের তীরে অবস্থিত রাজধানী খার্তুমের অপর পাশেই ওমদুরমান শহর। একে খার্তুমের ‘যমজ শহর’ও বলা হয়।
রয়টার্স জানিয়েছে, সুদানের সেনাবাহ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে ভারত। এবার চীন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মালদ্বীপের শাসকগোষ্ঠীকে কাছে টানতে বাজেটে তাদের জন্য সাহায্যের পরিমাণ বাড়িয়েছে দেশটি।
গত শনিবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় সেই ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। ২০২৪ সালে মালদ্বীপের উন্নয়নে সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। এবার সেই বরাদ্দ ২৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবর্ষে মালদ্বীপের উন্নয়নের জন্য ৬০০ কোটি রুপি বরাদ্দ প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৪-২৫ অর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের বন্দীরা সন্ত্রাসী ইসরায়েলি কারাগারে থেকে নিজেদের বংশবৃদ্ধির জন্য অবলম্বন করছেন অভিনব কৌশল। গোপন উপায়ে কারাগার থেকে শুক্রাণু পাঠিয়ে স্ত্রীদের মাধ্যমে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে সন্তান জন্ম দিচ্ছেন তারা।
সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত বন্দীদের বয়ানে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যা একদিকে হৃদয়স্পর্শী, অন্যদিকে সন্ত্রাসী ইসরায়েলের প্রতি এক নীরব প্রতিবাদ।
পশ্চিম তীরের বাসিন্দা মোহাম্মদ রূপ, যিনি যাবজ্জীবন কারাদ- ভোগ করছিলেন, তিনিও এই অভিনব পদ্ধতির মাধ্যমে বাবা হওয়ার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়ামাগাতাসহ দেশটির বিভিন্ন অংশে গত কয়েক দিনে ভারি তুষারপাতে অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এসময় ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
২০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে গত শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর জাপান টাইমসের।
জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের উত্তরাঞ্চল এবং জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরও ভারি তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।
রোববার দুপুর পর্যন্ত যে ১৬৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাদের মধ্যে ৩০ জনের আঘ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা ও মিসরের মধ্যবর্তী রাফাহ সীমান্ত ক্রসিং থেকে দখলদার ইসরাইলের সন্ত্রাসী সেনাবাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গাজায় ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গত জুমুয়াবার সেখান থেকে দখলদার সৈন্যগুলো পালিয়ে যায়।
ইসরাইলি মিডিয়ার তথ্যমতে, পুনরায় খোলার প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি আন্তর্জাতিক বাহিনীর কাছে ক্রসিংয়ের নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে।
ইইউ মিশনের পাশাপাশি রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের ফিলিস্তিনিরাও ক্রসিংটি পরিচালনা করবেন। তাদের ভূমিকা হবে গাজা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজ সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে নারীদের সিংহাসনে বসার অধিকার দেওয়ার প্রস্তাব দিয়ে জাপানের রোষের মুখে পড়েছে জাতিসংঘের নারী অধিকার সংস্থা ইউএন ওমেন। পুরুষের দখলে থাকা রাজতন্ত্র এতে এতই রুষ্ট হয়েছে যে দেশটি ইউএন ওমেনের জন্য তহবিল বরাদ্দ স্থগিতের ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বুধবার জাপানের রক্ষণশীল সরকারের পক্ষ থেকে জানানো হয়, তারা সিডও (জাতিসংঘের নারী অধিকার কমিটির নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ) কমিটির জন্য সব স্বেচ্ছা অর্থায়ন বন্ধ করবে।
গত অক্টোবরে এই ক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের কেরালার কোচি অঞ্চলে অবৈধভাবে বসবাস ও কাজকর্ম করার অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গত জুমুয়াবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
স্থানীয় পুলিশ বলছে, এর্নাকুলাম জেলার উত্তর পারাভুর এলাকায় এর্নাকুলাম গ্রামীণ পুলিশ ও সন্ত্রাস দমন স্কোয়াডের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযোগ তোলা হয়েছে, বাংলাদেশি নাগরিকরা পশ্চিমবঙ্গ থেকে আসা অভিবাসী শ্রমিকদের বেশে বিভিন্ন স্থানে কাজ করছিল। গ্রেপ্তারকৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশের এক শীর্ষ কর্মকর্ বাকি অংশ পড়ুন...












