নারী সম্রাট করার প্রস্তাব দিয়ে জাপানের রোষের মুখে জাতিসংঘ
, ০২রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ০২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
রাজ সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে নারীদের সিংহাসনে বসার অধিকার দেওয়ার প্রস্তাব দিয়ে জাপানের রোষের মুখে পড়েছে জাতিসংঘের নারী অধিকার সংস্থা ইউএন ওমেন। পুরুষের দখলে থাকা রাজতন্ত্র এতে এতই রুষ্ট হয়েছে যে দেশটি ইউএন ওমেনের জন্য তহবিল বরাদ্দ স্থগিতের ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বুধবার জাপানের রক্ষণশীল সরকারের পক্ষ থেকে জানানো হয়, তারা সিডও (জাতিসংঘের নারী অধিকার কমিটির নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ) কমিটির জন্য সব স্বেচ্ছা অর্থায়ন বন্ধ করবে।
গত অক্টোবরে এই কমিটির এক প্রতিবেদনে শুধু পুরুষদের জন্য সংরক্ষিত ‘রাজ সিংহাসন আইন’ সংশোধন করে নারীও সম্রাট হওয়ার সুযোগ দেওয়ার সুপারিশ করেছিল। এর প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত সোমবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তোশিহিরো কিতামুরা জানায়, জাপানের বার্ষিক স্বেচ্ছা অনুদান থেকে সিডিওকে (নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণের কনভেনশন) বাদ দেওয়া হবে। ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে এ ব্যাপারে জানানো হয়েছে।
সে আরও জানায়, জাতিসংঘ যেন তাদের অনুদান সিডিওর কর্মকা-ে ব্যবহার না করে। একই সঙ্গে, আগামী মার্চে এই সংস্থার প্রতিনিধিদের পরিকল্পিত জাপান সফরও বাতিল করা হয়েছে।
কিতামুরা নারীদের অধিকারের বিষয়ে জাপানের অবস্থান ব্যাখ্যা করে বলেছে, ‘রাজ সিংহাসনের যোগ্যতা মৌলিক অধিকারের অংশ নয় এবং পুরুষশাসিত উত্তরাধিকার নিয়ম নারীদের মৌলিক অধিকার লঙ্ঘন করে না।’
এর আগে গত অক্টোবরে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইওশিমাসা হায়াশি সিডিওর প্রতিবেদনের কড়া সমালোচনা করে বলেছিলো, এটি ‘দুঃখজনক’ ও ‘অনুপযুক্ত’।
জাপানে ১৯৪৭ সালের রাজপরিবার-সংক্রান্ত আইন অনুযায়ী, শুধু পুরুষেরা সিংহাসনে বসার যোগ্য এবং কোনো নারী রাজপরিবারের সদস্য যদি সাধারণ নাগরিককে বিয়ে করে তবে তার রাজকীয় মর্যাদা হারায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)