গাজায় আবারো যুদ্ধ শুরুর আশঙ্কা
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু। এতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের মাধ্যমে আবারো যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রথম পর্যায়ের ১৬তম দিনে অর্থাৎ গতকাল সোমবার থেকে শুরু হওয়ার কথা। দ্বিতীয় পর্যায়ে হামাসের হাতে আটক থাকা সকল জীবিত পণবন্দীকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি নিরাপত্তা বন্দী এবং উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে এক ইসরায়েলি কর্মকর্তা জানায়, চুক্তির দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নের ক্ষেত্রে এই অগ্রগতি ‘অত্যন্ত উদ্বেগজনক’। সে আশা প্রকাশ করে বলেছে যে, এটি চলমান ৪২ দিনের প্রথম পর্যায়ের পরিপূর্ণতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না।
টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনটিতে ইঙ্গিত দিয়েছে যে, নেতানিয়াহু দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পরিবর্তে যুদ্ধ পুনরায় শুরু করার সম্ভাবনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানায়, শেষ মুহূর্তে নেতানিয়াহু মোসাদ প্রধান, শিন বেত প্রধান, পণবন্দীদের পয়েন্ট ম্যান এবং অন্যান্য আলোচকদের সাথে একটি আগে থেকে নির্ধারণ করা বৈঠক বাতিল করেছে। সে তার সামরিক সচিবের মাধ্যমে তাদের জানায়, সে আপাতত কাতারে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, নেতানিয়াহু আজ মঙ্গলবার মার্কিন ট্রাম্পের সাথে তার সাক্ষাতের আগ পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না। এতে চুক্তির শর্তাবলী লঙ্ঘন হবে বলে মনে করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘চোখের বদলে চোখ’; সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘গাজায় বসতি স্থাপনের পরিকল্পনার উদ্দেশ্য সন্ত্রাসী ইসরায়েলের পুনঃদখলের বাসনা’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাবা শরীফের ওপর সরাসরি সূর্যের অবস্থান
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল-আকসা মসজিদের ফটক বন্ধ করে দিলো দখলদার ইসরাইল
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)