আল ইহসান ডেস্ক:
বিশ্বে মারণাস্ত্র কেনাবেচার পরিমাণ একই আছে, কেবল যারা সবচেয়ে বেশি অস্ত্র কিনছে তাদের নামবদল হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (সিপরি)-এর রিপোর্ট অনুসারে, বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ ২০১০ থেকে ২০১৯-এর তুলনায় মোটের ওপর একই আছে। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যাবে, বিশ্বের ভূরাজনৈতিক পরিবর্তনের প্রভাব ক্রেতাদের ওপর ভয়ংকরভাবে পড়েছে।
২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে। তারা অস্ত্র আমদানির পরিমাণ অনেকগুণ বাড়িয়েছে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত সারা বিশ্বজুড়ে যে অস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চলছে পবিত্র রোযার মাস। আর এই মাসেই ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে আয়োজন করা হয়েছে অশ্লীল ফ্যাশন শো। প্রকাশ্যে বরফের মধ্যে আয়োজিত এই ফ্যাশন শো-কে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এবং রিপোর্ট তলব করেছেন। গতকাল সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র রমাদ্বান শরীফ মাসে জম্মু ও কাশ্মিরে আয়োজিত একটি ফ্যাশন শো-কে অশ্লীলতার জন্য চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্ল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি মুজাহিদ হামাসের ওপর চাপ সৃষ্টি করতে অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। ইহুদীবাদী পরগাছাটি যুদ্ধবিরতির নতুন ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করার প্রেক্ষাপটের অজুহাত তুলে এমন পদক্ষেপ নিলো। গত রোববার (৯ মার্চ) দখলদার ইসরায়েলের সন্ত্রাসী জ্বালানিমন্ত্রী এলি কোহেন অবিলম্বে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার আদেশ দেয়। খবর আলজাজিরার।
কোহেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে লিখেছে, সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাস আর না থাকে সেটি নিশ্চিত করতেই আমরা সকল পথ অব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মূলত বসবাস, শ্রম, এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারীদের নিরীক্ষণ ও ধরার জন্য যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। খবর আরব নিউজের।
জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ২০ হাজার ৭৪৯ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৩ হাজার ৮৭১ জনকে আবাসিক ব্যবস্থা লঙ্ঘন, তিন হাজার ৫১৭ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্খন এবং তিন হাজার ৩৬১ জনকে শ্রম বিধান লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অভিবাসী কল্যাণসহ বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদাহ।
গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।
রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দৃঢ় ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বৃহত্তর সহযোগিতার ওপর জোর দেন। এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিরিয়ায় গত দুই দিনে সরকারি নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের লড়াইয়ে প্রায় ৭৪৫ বেসামরিক নাগরিকসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।
ব্রিটিশ-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত জুমুয়াবার এবং শনিবার আলাউইতদের লক্ষ্য করে প্রায় ৩০টি ‘গণহত্যায়’ প্রায় ৭৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এ ছাড়া ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের যোদ্ধাও নিহত হয়েছেন।
এই অঞ্চলের শত শত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র বা দখলদার ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তিনদিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানিশূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি।
মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপককে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি।
ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে- এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মাদ আল থানি বলেন, সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চলছে রোযা, আসছে ঈদ। প্রতি বছর এই সময় কলকাতার মিনি বাংলা খ্যাত নিউমার্কেট চত্বর বাংলাদেশি পর্যটকদের ভিড়ে সরগরম থাকে। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেই চিরচেনা দৃশ্য অনুপস্থিত। রমাদ্বান শরীফে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার এই এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে।
এমনকি অনেক ব্যবসায়ী দোকানের ভাড়া জোগাড় করতেও হিমশিম খাচ্ছে। কিছু দোকান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। গ্রাহকের অভাবে আবাসিক হোটেলগুলোও সংকটে পড়েছে। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র, মেডিকেল সেক্টর ও পরিবহন পরিষেবায়। ব্যবসায়ীদের আশঙ্কা, এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্য ও পূর্ব ইউরোপে প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর পানি বেড়ে যাওয়ায় হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর জরুরি পরিষেবাগুলি বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার চেষ্টা করে যাচ্ছে। বিবিসি গত রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
চেক প্রজাতন্ত্র:
দেশটির উত্তরাঞ্চলে বন্যার কারণে ৫১ হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে চেক বিদ্যুৎ কোম্পানি সিইজেড। এছাড়া দেশটির রাজধানী প্রাগে বন্যা প্রতিরক্ষামূলক বাঁধ স্থাপন করা হয়েছে। চেক প্রজাতন্ত্রের দক্ষিণ বোহেমিয়া অঞ্চলে শনিবার একটি বাঁধ ভেঙ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরাইলি দৈনিক মা'আরিভ লিখেছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনায় ইসরাইলে পরাজয়ের উপর পরিচালিত একটি গবেষণার ফলাফল প্রকাশের পর দেখা গেছে ইসরাইলি সমাজের ৪৭% জনগণের তাদের সেনাবাহিনীর উপর আস্থা কমে গেছে।
আরও জানা গেছে, হামাসের অভিযানের পূর্বাভাস দিতে ব্যর্থতা, এর জন্য প্রস্তুতি নেওয়া এবং এটি সংঘটিত হওয়ার আগে কীভাবে তা মোকাবেলা করা যেত তা ছিল ৭ই অক্টোবরের অভিযানের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর তদন্তের কেন্দ্রবিন্দু। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড কর্তৃক পরিচালিত এই অভিযানের ফ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি এবং তাদের ভূমি দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
সৌদি আরবে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর বিশেষ পররাষ্ট্রমন্ত্রীদের সভায় ফিদান বলেন, যারা ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা দখল করতে চায়, তাদের মনে রাখা উচিত- আজকের এই সংকটের মূল কারণই হলো ইসরাইলের দখলদারিত্ব।
তিনি আরও বলেন, আমাদের অবশ্যই পশ্চিম তীর সংযুক্ত করার জন্য ইসরাইলি চরমপন্থিদের প্রচেষ্টা প্রতিহত করতে হবে। একইভাবে, আমরা আল-হারাম আল-শরিফের ঐতি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী চারদিনের মধ্যে গাজায় মানবীয় ত্রাণের বহর প্রবেশের অনুমতি না দিলে লোহিত সাগরে ইসরায়েলবিরোধী সামরিক অভিযান আবার শুরু করা হবে।
আব্দুল মালিক আল-হুথি জুমুয়াবার এক ভাষণে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চারদিনের মধ্যে গাজার প্রবেশ পথগুলো খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের কোনো জাহাজ চলতে দেয়া হবে না।
তিনি বলেন, গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেয়ার মাধ্যমে এই উপত্যকায় আবার দুর্ভিক্ষ ফিরিয়ে আনার প্রচেষ্টা ইয়েমেন বাকি অংশ পড়ুন...












