আল ইহসান ডেস্ক:
মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেয়ার হীন উদ্দেশ্যে ভারতের কথিত ‘ওয়াকফ সংশোধনী বিলে’ স্বাক্ষর করেছে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী। এর ফলে সংসদে পাস হওয়া মুসলিবিদ্বেষী বিলটি আইনে পরিণত হলো।
এর আগে, গত বুধবার (২ এপ্রিল) গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পরে লোকসভায় ৫৬ ভোটের ব্যবধানে পাস হয় ওয়াকফ সংশোধনী বিল।
বিলটির পক্ষে ছিল ২৮৮টি ভোট আর বিপক্ষে ২৩২টি। এরপরে ১২৮-৯৫ ভোটে রাজ্যসভায় বৃহস্পতিবার গভীর রাতে পাস হয়েছিল এই সংশোধনী বিল। পরে লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া বিল অনুমোদনের জন্য পাঠানো হয় রাষ্ট্রপত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ট প্রদেশের বাসিন্দা আকিল নাজির। তার দাবি, তিনি ১৮৮০-র দশকে জন্মগ্রহণ করেছেন। সে হিসাব অনুযায়ী, তার বয়স এখন ১৪০ বছর। যদিও তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। তবে এটি সত্য হলে পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে স্বীকৃতি পাবেন তিনি। এজন্য আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার তার বয়স যাচাইয়ে তদন্ত শুরু করেছে।
একটি প্রতিবেদন অনুযায়ী, আকিল নাজিরের দাবি, ১৯১৯ সালের তৃতীয় ইংল্যান্ড-আফগান যুদ্ধের সময় তার বয়স ত্রিশের কোঠায় ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে অভিযান শুরু করা আফগান নেতা কি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ট্রাম্পের ঘোষণা দেয়া নতুন শুল্ক নীতির জেরে বিশ্ব অর্থনীতি যেমন কাঁপছে, তেমনি নিজ দেশে সৃষ্টি হয়েছে চরম আর্থিক অস্থিরতা। ট্রাম্প প্রশাসনের এই শুল্ক যুদ্ধ মার্কিন বাজারের ওপরই পড়েছে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে।
শনিবার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শুল্ক ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ওয়াল স্ট্রিটে ধস নামে। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে সূচকের বড় ধরনের পতন ঘটে, যা ২০২০ সালের পর সবচেয়ে ভয়াবহ বলে মনে করছে বিশ্লেষকরা।
ট্রাম্পের ঘোষণার পর চীনের প্রতিক্রিয়ায় পরিস্থিতি আ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চলমান হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার।
এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনুমান করা হচ্ছে, এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে।
কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত।
যেসব দেশের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে : বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিল করেছেন নেতাকর্মীরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু এভিনিওতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
জানা যায়, বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদের নেতৃত্বে।
মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতের লোকসভায় পাশ হওয়া ওয়াক্ফ সংশোধন বিলটি দেশটির সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করবে বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকল ধর্মাবলম্বীর অধিকার রক্ষা করা দেশটির রাষ্ট্রীয় দায়িত্ব। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনটি পুনর্বিবেচনা করা উচিত বলেও জানান তিনি।
এসময় ওয়াক্ফ-কে ইসলামী দানের প্রাচীন ব্যবস্থা উ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
২৩ মার্চ দক্ষিণ গাজায় একটি অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে ১৫ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছিল সন্ত্রাসবাদী ইসরায়েল। হত্যার পর বুলডোজার দিয়ে নির্মমভাবে ধুলোর নিচে গণকবরে চাপা দেয়া হয় লাশ। মর্মান্তিক এই ঘটনা বিশ্বজুড়ে আলোচনায় আসলে সন্ত্রাসী ইসরায়েল দাবি করে, অ্যাম্বুলেন্স হেডলাইট ছাড়াই চলছিল এবং হামাস যোদ্ধাদের পরিবহন করছিল।
তবে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে, যখন গুলি চালানো হয় তখন ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স এবং একটি অগ্নিনির্বাপক ট্রাকে স্পষ্টভাবে জরুরি আলো জ্বলছিল।
এই প্রমা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হিন্দুত্ববাদী ভারত সরকারের লোকসভায় পাস হওয়া বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন বিরোধী দলীয় দুই সংসদ সদস্য (এমপি)। আবেদনে প্রস্তাবিত আইনটিকে ‘মুসলিমদের প্রতি বৈষম্যমূলক’ বলে অভিহিত করা হয়েছে।
কংগ্রেসের সংসদ সদস্য মোহাম্মদ জাভেদ ও এআইএমআইএমের এমপি আসাদউদ্দিন ওয়াইসি বিতর্কিত বিলটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পৃথক আবেদন দাখিল করেছেন। এই বিলে আনা বিধানগুলোকে ‘মুসলমানদের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন’ বলে আবেদনে উল্লেখ করেছেন তারা।
গত বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় দীর্ঘ আলোচনা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পেন্টাগন ভারত মহাসাগরে অবস্থিত গার্সিয়া ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর স্টেলথ বোমারু বিমানবহরের ৩০ শতাংশ অর্থাৎ, অন্তত ছয়টি বি-২ যুদ্ধবিমান পাঠিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হলো।
বিশ্লেষকদের ধারণা, ইরান ও ইয়েমেনে হুতিদের প্রতি একটি সতর্ক বার্তা এটি।
বেসরকারি স্যাটেলাইট ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবসের তোলা ছবিতে দিয়েগো গার্সিয়া দ্বীপের টারমাকে (বিমানের পার্কিং এলাকা) ছয়টি মার্কিন বোমারু বিমান দেখা গেছে। একইসঙ্গে কিছু শেল্টার/হ্যাঙ্গার বা বিমান রাখার মতো কাঠামোও দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিভিন্ন দেশের পণ্যের ওপর সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প। এই তালিকায় চীনের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। যুক্তরাষ্ট্র থেকে সমস্ত পণ্য আমদানির ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে দেশটি। চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের এক বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার থেকে চীনে আমদানি হওয়া সমস্ত মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি দখলদারদের বসতি এবং উগ্রতাবাদী বসতি স্থাপনকারীদের কর্মকা- সংক্রান্ত ১০০টিরও বেশি পেইড বিজ্ঞাপন প্রচার করেছে ফেসবুক। এ ধরনের বিজ্ঞাপন প্রচার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। আল জাজিরার এক তদন্তে এ তথ্য উঠে এসেছে।
এই বিজ্ঞাপনগুলোর মধ্যে ফিলিস্তিনি বাড়িঘর, স্কুল ও খেলার মাঠ ধ্বংস এবং গাজায় মোতায়েন ইসরায়েলি সামরিক ইউনিটের জন্য তহবিল সংগ্রহের আহ্বানও ছিল।
আইন বিশেষজ্ঞরা বলছে, এই বিজ্ঞাপনগুলো অনুমোদন ও প্রচার করে মেটা আন্তর্জাতিক আই বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত গ্রিসের পারোস দ্বীপ। রাজধানী নাউসায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।
প্রবল বর্ষণে রাজধানী নাওসার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে, অনেক গাড়ি ভেসে গেছে এবং দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন ফুটেজে দেখা গেছে, বন্যার পানিতে রাস্তাগুলো কাদায় ঢেকে গেছে, গাড়িগুলো উল্টে পড়ে আছে এবং স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। প্রশাসন বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে।
বন্যার কারণে দ্বীপের সমস্ত স্কুল বন্ধ বাকি অংশ পড়ুন...












