বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন দুই এমপির
, ০৬ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
হিন্দুত্ববাদী ভারত সরকারের লোকসভায় পাস হওয়া বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন বিরোধী দলীয় দুই সংসদ সদস্য (এমপি)। আবেদনে প্রস্তাবিত আইনটিকে ‘মুসলিমদের প্রতি বৈষম্যমূলক’ বলে অভিহিত করা হয়েছে।
কংগ্রেসের সংসদ সদস্য মোহাম্মদ জাভেদ ও এআইএমআইএমের এমপি আসাদউদ্দিন ওয়াইসি বিতর্কিত বিলটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পৃথক আবেদন দাখিল করেছেন। এই বিলে আনা বিধানগুলোকে ‘মুসলমানদের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন’ বলে আবেদনে উল্লেখ করেছেন তারা।
গত বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় দীর্ঘ আলোচনার পর ওয়াকফ (সংশোধনী) বিলটি পাস হয়। বিলটি আইনে পরিণত হওয়ার জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদীর সম্মতির অপেক্ষায় রয়েছে।
সংসদ সদস্য জাভেদ তার আবেদনে বলেছেন, বিলটি মুসলমানদের মৌলিক অধিকার লঙ্ঘন করে। তিনি উল্লেখ করেন, বিলটি সংবিধানের অনুচ্ছেদ ১৪ (সমতার অধিকার), ২৫ (ধর্ম পালনের স্বাধীনতা), ২৬ (ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা), ২৯ (সংখ্যালঘু অধিকার) এবং ৩০০এ (সম্পত্তির অধিকার) লঙ্ঘন করে।
জাভেদ লোকসভায় কংগ্রেসের হুইপ। তিনি ওয়াকফ (সংশোধনী) বিল সম্পর্কিত যৌথ সংসদীয় কমিটির সদস্যও ছিলেন।
কংগ্রেদের এই সংসদ সদস্য তার আইনজীবী আনাস তানভীরের মাধ্যমে দায়ের করা আবেদনে বলেছেন, প্রস্তাবিত আইনটিতে আরোপিত বিধিনিষেধগুলো অন্যান্য ধর্মের দান পরিচালনার ক্ষেত্রে নেই। যা অন্যান্য ধর্মীয় দান পরিচালনায় উপস্থিত নেই। এটি মুসলমানদের প্রতি বৈষম্যমূলক। উদাহরণস্বরূপ, হিন্দু ও শিখ ধর্মীয় ট্রাস্টগুলো কিছুটা নিজেদের বিধি মোতাবেক চলেছে। ১৯৯৫ সালের ওয়াকফ আইনের সংশোধনী ওয়াকফ বিষয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপকে অসামঞ্জস্যপূর্ণভাবে বাড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)