চট্টগ্রাম সংবাদদাতা:
প্রতি বছর রমাদ্বান শরীফ মাস এলেই বন্দরনগরীর বাসিন্দারা অসহনীয় যানজটের মখোমুখি হন। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। তবে গতবারের তুলনায় এ বছর যানজট কম থাকবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, রমাদ্বান শরীফে যাতে যানজট সৃষ্টি না হয়, সেই জন্য আগেভাগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করা হয়েছে।
এছাড়া রমাদ্বান শরীফে নগরীতে যানজট নিরসনে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ট্রাফিকের সব পর্যায়ের কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশনা রয়েছে। যানজট নিয়ন্ত্রণে রাখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উগ্রতাবাদী সন্ত্রাসবাদীদের পাশাপাশি উপজাতি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনগুলোর নানা সমীকরণে জটিল হয়ে উঠেছে বান্দরবান পার্বত্য জেলার পরিস্থিতি। গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্বের জেরে পাহাড়ে একের পর এক উত্থান হচ্ছে নতুন নতুন আঞ্চলিক সংগঠনের। তারা আধিপত্য বিস্তারের জেরে খুন, গুম, চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
এছাড়া সন্ত্রাসী সংগঠন কুকিচিন দুর্গম পাহাড়ে মিয়ানমার ও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে। আবার টাকার বিনিময়ে তারা বাংলাদেশি সন্ত্রাসবাদীদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে ভোট ডাকাতিতে আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো। দেশের নির্বাচনি ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠোকানো হয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে।
পাশাপাশি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। আইন অঙ্গনের পবিত্রতা রক্ষায় প্রধান বিচারককে এ বিষয়ে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।
গতকাল জুমুয়াবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক;
বহুতল ভবনে আগুন-বিস্ফোরণ, ভূমিকম্পে ভবনে ফাটল, ভবনধস বা হেলে পড়া ঢাকা শহরের নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এতে হতাহত হচ্ছেন অসংখ্য মানুষ। কিন্তু বাসযোগ্য নগর গড়তে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নগরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যাও জানে না সংস্থাটি।
সম্প্রতি পুরান ঢাকার সিদ্দিকবাজারে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত মারা গেছেন ২৫ জন। বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর রাজউক এখনো ওই ভবনের মূল নকশাসহ অন্য নথিপত্র খুঁজে পায়নি। ফলে রাজউকের ভূমিকা নিয়ে প্রশ্ বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা;
ঊর্ধ্বগতির বাজারে ছাত্রাবাসে থেকে পড়াশুনা করা কষ্টকর হয়ে উঠেছে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের। গত দুই বছরের ব্যবধানে থাকা-খাওয়ার খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে অনেকেই এখন ছাত্রাবাস ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছে।
এদিকে নওগাঁ সরকারি কলেজে নেই ছাত্র হোস্টেল। তাই বাড়ি থেকে কলেজে আসতে এবং শহরে থাকতে দ্রুত হোস্টেল নির্মাণসহ বাস সার্ভিস চালুর দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।
কলেজ সূত্রে জানা যায়, নওগাঁ সরকারি কলেজকে কেন্দ্র করে আশপাশে প্রায় ২৫০টি ছাত্রাবাস ও ছাত্রীনিবাস গড়ে উঠেছে। এ কলেজ ছাড়াও বিএমসি মহিল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে আগামী দিনের স্মার্ট জনগোষ্ঠী। যারা এই দেশটাকে গড়ে তুলবে। শিশুরা আমাদের ভবিষ্যৎ, তারাও যেন যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এটাই আমাদের লক্ষ্য।
গতকাল জুমুয়াবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি এ কথা বলেন।
এ সময় শিশুদের মানবিক গুণসম্পন্ন হতেও তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, শিক্ষকদের-অভিভাবকদের কথা মান্য করা ও তাদের নিয়ম মেনে চলতে হবে প্রতিটি শিশুকে। সবাইকেই উন্নত মানবিক গুণা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাষিদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিত করতে গত বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করেছে সরকার। এ জন্য অন্যান্য বন্দরের মতো বেনাপোল স্থলবন্দর দিয়েও ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, দেশি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে, এই কথা বিবেচনা করে এবং দেশের কৃষকদের সঠিক বাজার মূল্য পাওয়ার জন্য ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে দেশি কৃষকরা তাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র রমাদ্বান শরীফকে কেন্দ্র করে একবারে পুরো মাসের বাজার না করতে ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
গতকাল জুমুয়াবার রাজধানীর কারওয়ান বাজারে বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অনুরোধ জানান।
ভোক্তাদের উদ্দেশে মনজুর মোহাম্মদ বলেন, সামনে রোযা। দয়া করে আপনারা এক মাসের বাজার একসঙ্গে কিনতে যাবেন না। আপনারা ১০ দিনের বা এক সপ্তাহের বাজার করেন। হঠাৎ বেশি পণ্য কিনলে বাজারে কৃত্রিম সংকট স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চড়া দামে বিক্রি হচ্ছে রমাদ্বান শরীফে চাহিদা রয়েছে এমন সব খাদ্যপণ্য। ক্রেতার কপালে চিন্তার ভাঁজ। রমাদ্বান শরীফ আসতে আসতে পণ্যের দাম আরেক দফা বাড়ার শঙ্কায় ক্রেতারা।
গতকাল জুমুয়াবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, রমাদ্বান শরীফে ব্যাপকভাবে চাহিদা রয়েছে এমন সব জিনিসপত্র গত সপ্তাহের তুলনায় ২ থেকে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
রোযার দিনে ইফতারে সবচেয়ে বেশি চাহিদা থাকে লেবুর শরবতের। সেই লেবু বাজারে বিক্রি হচ্ছে হালি ৩০ টাকা দরে। খুচরা ১০ টাকা পিস।
পণ্যের দাম বাড়ার ঘটনায় খুচরা ব্যবসায়ীরা দায় নিতে চায় ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্রেসিডেন্ট হয়েছে আফ্রিকার দেশ মৌরিতানিয়া।
গতকাল জুমুয়াবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ফিলিস্তিন ও নাইজেরিয়া। এ ছাড়া ইসলামি মানবাধিকার পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তুরস্ক ও ইরানও সদস্য হয়েছে।
এর আগে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৬ মার্চ) উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার রাজধানী নৌয়াকচটে দুই দিনব্যাপী এ অধিব বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
পদ্মা সেতু চালু হওয়ার পর দ্রুত এগিয়ে চলেছে দক্ষিণাঞ্চলের অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজ। এরই মধ্যে খুলনা-মোংলা রেলপথের কাজ ৯৬ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের জুনে বাকি কাজ শেষ হওয়ার কথা। একইসঙ্গে জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার দীর্ঘ ৭৩ বছর পর রেল যোগাযোগে যুক্ত হবে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা।
উল্লেখ্য, ১৯৫০ সালের ১ ডিসেম্বর মোংলা বন্দর প্রতিষ্ঠিত হয়। মোংলা বন্দর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলা বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অটোরিকশাকে বাসের ধাক্কায় দুই বোনসহ ৪ জন নিহত হয়েছেন। গতকাল জুমুয়াবার সকাল ৯টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ওতোরুদ্দিন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়।
বি-বাড়িয়ায় ট্রাক্টর খাদে পড়ে নিহত ২:
বি-বাড়িয়ার কসবায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল জুমুয়াবার দুপুরে উপজেলা বাকি অংশ পড়ুন...












