খরচ দ্বিগুণ, ছাত্রাবাস ছাড়ছে শিক্ষার্থীরা
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৮ মার্চ, ২০২৩ খ্রি:, ০৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নওগাঁ সংবাদদাতা;
ঊর্ধ্বগতির বাজারে ছাত্রাবাসে থেকে পড়াশুনা করা কষ্টকর হয়ে উঠেছে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের। গত দুই বছরের ব্যবধানে থাকা-খাওয়ার খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে অনেকেই এখন ছাত্রাবাস ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছে।
এদিকে নওগাঁ সরকারি কলেজে নেই ছাত্র হোস্টেল। তাই বাড়ি থেকে কলেজে আসতে এবং শহরে থাকতে দ্রুত হোস্টেল নির্মাণসহ বাস সার্ভিস চালুর দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।
কলেজ সূত্রে জানা যায়, নওগাঁ সরকারি কলেজকে কেন্দ্র করে আশপাশে প্রায় ২৫০টি ছাত্রাবাস ও ছাত্রীনিবাস গড়ে উঠেছে। এ কলেজ ছাড়াও বিএমসি মহিলা কলেজ, আস্তানমোল্লা ডিগ্রী কলেজ ও নওগাঁ মেডিকেল কলেজের আরও প্রায় ৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এসব ছাত্রাবাসে প্রায় ১৮ হাজারের মতো শিক্ষার্থী থাকতে পারে। বাকি শিক্ষার্থীরা বাড়ি থেকে আসা-যাওয়া করে।
নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন অনিক। মধ্যবিত্ত পরিবারের সন্তান অনিক শহরের একটি ছাত্রাবাসে থেকে পড়াশুনার পাশাপাশি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। গ্রামের বাড়ি জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে জেলার মহাদেবপুর উপজেলায়। ৭ বছর যাবত ছাত্রাবাসেই থাকেন তিনি। গত দুই বছরের ব্যবধানে ছাত্রাবাসে সিট, মিলরেট, বিদ্যুৎ ও আনুসাঙ্গিক সব খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। সব মিলিয়ে মাসে প্রায় ৩৫০০ থেকে ৪০০০ টাকা খরচ হচ্ছে।
শিক্ষার্থী রুহুল আমিন অনিক বলেন, গত দুই বছর আগেও ছাত্রাবাসে খরচ হতো ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা। ১৫ দিন পর গরুর গোশত ও সপ্তাহে দুইদিন মুরগি এবং ডিম ও মাছ প্রায় খাওয়া হতো। এখন সবকিছুর বাজার ঊর্ধ্বমূখী। ম্যাসের সিট ১ হাজার টাকা, মিলে জমা দিতে হয় ২৫০০ টাকা। খালা, পত্রিকা ও বিদ্যুৎ বিলসহ আনুষাঙ্গিকসহ ৫০০ টাকা। খাবারের মান কমে গেছে কিন্তু খরচটা বেড়ে গেছে। মিলরেট দ্বিগুণ হলেও গত দুই মাস ধরে খাবারের তালিকা থেকে বাদ পড়েছে মুরগি ও গরুর গোশত। সবজি, মাছ, ডাল ও ডিম খেয়ে পার করতে হচ্ছে দিন।
শুধু রুহুল আমিন অনিক নয়। এ অবস্থা হাজার হাজার শিক্ষার্থীর। শিক্ষার্থীদের জন্য এখন ছাত্রাবাসে থাকা কষ্টকর হয়ে উঠেছে। এ অবস্থায় অনেকে ছাত্রাবাস ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছে। অনেক ছাত্রাবাসের সিট ফাঁকা হয়ে গেছে। বাড়ি থেকে অনেকে কলেজ করছে। ক্লাস শেষে আবার ফিরে যাচ্ছে। শিক্ষার্থীদের খরচ কমাতে কলেজে আধুনিক মানের হোস্টেল নির্মাণের পাশাপাশি নিজস্ব বাস সার্ভিস চালুর দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












