যানজট এড়াতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৮ মার্চ, ২০২৩ খ্রি:, ০৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
প্রতি বছর রমাদ্বান শরীফ মাস এলেই বন্দরনগরীর বাসিন্দারা অসহনীয় যানজটের মখোমুখি হন। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। তবে গতবারের তুলনায় এ বছর যানজট কম থাকবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, রমাদ্বান শরীফে যাতে যানজট সৃষ্টি না হয়, সেই জন্য আগেভাগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করা হয়েছে।
এছাড়া রমাদ্বান শরীফে নগরীতে যানজট নিরসনে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ট্রাফিকের সব পর্যায়ের কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশনা রয়েছে। যানজট নিয়ন্ত্রণে রাখতে কাজ করবেন অতিরিক্ত ট্রাফিক পুলিশের সদস্যরা। পাশাপাশি বিপণী বিতানগুলোর মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে।
সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন রমাদ্বান শরীফে টেরিবাজার, রিয়াজউদ্দীন বাজার, তামাকুম-ি লেইন ও মার্কেটকেন্দ্রিক সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনার লক্ষ্যে ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা করা হয়েছে। এর পরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সিডিএ, চসিক ও চট্টগ্রাম ওয়াসার উন্নয়নমূলক কাজ। এর মধ্যে রমাদ্বান শরীফে সরকারি-বেসরকারি অফিস ইফতারের আগেই ছুটি হবে। এজন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বর্তমানে সিএমপি’র ট্রাফিক উত্তর, দক্ষিণ, বন্দর ও পশ্চিম বিভাগের অধীনে ৪০ জন ট্রাফিক ইন্সপেক্টর এবং ২০০ জন সার্জেন্ট দায়িত্ব পালন করেন। যেখানে যানজটের মাত্রা বেশি সেখানে কম যানজটপূর্ণ এলাকার জনবলকে অতিরিক্ত হিসেবে পাঠানো হবে।
সিএমপির ট্রাফিক বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান বলেন, বন্দর বিভাগে মার্কেট ও বিপণী বিতানের সংখ্যা অন্য বিভাগের তুলনায় কম। কিন্তু সরকারি-বেসরকারি অফিস রয়েছে। রমাদ্বান শরীফ মাসে অফিস শেষে প্রত্যাশা থাকে নিরাপদে বাসায় বা ঘরে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে ইফতার করা। আবার অনেকের চেষ্টা থাকে ইফতারের পর বাসায় ফিরে স্থানীয় মসজিদে ইবাদত করার। একসঙ্গে ইপিজেডে গার্মেন্টস ছুটি হলে যানজট সৃষ্টি হয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কাজ করা। আমাদের ফোর্স মোতায়েন থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












