রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা জানে না রাজউক

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, সকাল ৪:১০
ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা জানে না রাজউক

নিজস্ব প্রতিবেদক;
বহুতল ভবনে আগুন-বিস্ফোরণ, ভূমিকম্পে ভবনে ফাটল, ভবনধস বা হেলে পড়া ঢাকা শহরের নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এতে হতাহত হচ্ছেন অসংখ্য মানুষ। কিন্তু বাসযোগ্য নগর গড়তে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নগরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যাও জানে না সংস্থাটি।
সম্প্রতি পুরান ঢাকার সিদ্দিকবাজারে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত মারা গেছেন ২৫ জন। বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর রাজউক এখনো ওই ভবনের মূল নকশাসহ অন্য নথিপত্র খুঁজে পায়নি। ফলে রাজউকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
নাগরিকদের অভিযোগ, নগরে বড় কোনো দুর্ঘটনা ঘটলে রাজউক কিছুটা নড়েচড়ে বসে। কিছুদিন পর সংস্থাটি আবার আগের গতিতে চলে। নগরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, নিয়ম মেনে ভবন তৈরি, আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধসহ অন্য তদারকি করে না সংস্থাটি। ফলে পুরো শহরে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বড় ধরনের ভূমিকম্প হলে শহরের দুই-তৃতীংশ ভবন ধসে পড়বে বলে মনে করেন নগর বিশেষজ্ঞরা।
জানতে চাইলে নগর গবেষণা ও নীতি বিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, নগর পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ রাজউকের মূল দায়িত্ব। এই দুই ক্ষেত্রেই সংস্থাটি ব্যর্থ। রাজউকের আওতাধীন এলাকায় নিয়মের ব্যত্যয় করে বহু ভবন নির্মাণ করা হচ্ছে। আবার ঝুঁকিপূর্ণ ভবনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। কিন্তু কেউ তদারকি করছে না।
অতিঝুঁকিপূর্ণ ৪২ ভবন ভাঙা নিয়ে বিলম্ব:
গত ৭ মার্চ সিদ্দিকবাজারে একটি সাততলা ভবনে (আবাসিক ও বাণিজ্যিক) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে গত শনিবার (৯ মার্চ) রাজউকের নগর উন্নয়ন কমিটি জরুরি বৈঠক করে। বৈঠকে ঢাকা শহরের অতিঝুঁকিপূর্ণ ৪২টি ভবন অপসারণের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। তারই অংশ হিসেবে গত রোববার (১২ মার্চ) এক সপ্তাহের মধ্যে ভবন খালি করতে সংশ্লিষ্ট মালিক এবং কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ভবন মালিকদের নিজ উদ্যোগে ভেঙে ফেলতে সময় দেওয়া হয়েছে দুই মাস। অন্যথায় রাজউক অপসারণ করে মালিকপক্ষের কাছ থেকে খরচ আদায় করবে।
রাজউক সূত্র জানায়, দেশে দুর্যোগঝুঁকি কমাতে ২০১৯ সালে জাতীয় পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এ পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় সব ভবনের কাঠামোর ঝুঁকি নিরূপণে জরিপ পরিচালনা ও তালিকা তৈরির দায়িত্ব রাজউকের। তারা আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় নগরের তিন হাজার ২৫২টি ভবন ‘র‌্যাপিড ভিজ্যুয়াল অ্যাসেসমেন্ট’ করে। এর মধ্যে ৫৭৯টির ‘প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (পিইএ)’ করা হয়। এতে দেখা যায়, ৪২টি ভবন খুবই ঝুঁকিপূর্ণ। তাই ওই ৪২ ভবন ভেঙে ফেলার সুপারিশ করেছে রাজউক।
১৩ বছরে ১৪ ভবনধস:
রাজধানীতে গত এক যুগে অন্তত ১৪টি ভবনধস ও হেলে পড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটে, আহত হন শতাধিক ব্যক্তি।
রাজউকের সংশ্লিষ্টরা জানান, অধিকাংশ ভবনধস ও হেলে পড়ার ঘটনার ক্ষেত্রে দেখা যায়, ভবনের অনুমতি ছিল না অথবা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। অথচ এ ধরনের ঘটনা নিয়মিত হলেও নিয়ম মানাতে রাজউকের কার্যকর পদক্ষেপ নেই। এছাড়া রাজউকের আওতাধীন এলাকায় কত ভবন অনুমোদনহীন, তাও সংস্থাটি জানে না। ঢাকায় ভবনের ঝুঁকি নিরূপণে জরিপ পরিচালনা ও তালিকা তৈরির দায়িত্বও সংস্থাটির। কিন্তু ঠিক কত সংখ্যক ভবন ঝুঁকিপূর্ণ, সেই তালিকাও তারা করেনি।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৪ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৪ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৪ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৪ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৪ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৪ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৪ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৪ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৪ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৪ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৫ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৫ ঘণ্টা আগে