দিনাজপুরে লিচুর বাজার: দিনে কোটি কোটি টাকার লেনদেন
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১১ জুন, ২০২৩ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
উত্তরের জেলা দিনাজপুর। লিচুর রাজ্য হিসেবে দেশ জুড়েই নাম ডাক রয়েছে এ জেলার। মে মাসের শেষ দিক থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত লাল রঙে ঢাকা থাকে জেলার লিচু বাগানগুলো।
জেলার সবচেয়ে বড় লিচুর বাজার বসে শহরের কালিতলা নিউমার্কেট। শহরের কালিতলা নিউমার্কেট ঘুরে দেখা যায়, আকার ভেদে প্রতি হাজার মাদ্রাজি লিচু এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায়, বোম্বাই লিচু দুই হাজার থেকে দুই হাজার ৪০০ টাকায়, বেদানা লিচু আকার ভেদে সাড়ে চার হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকায় এবং চায়না-থ্রি লিচু আট হাজার থেকে ১০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
লিচু বিক্রেতা সোবহান বলেন, গত বছরের তুলনায় এবার লিচুর উৎপাদন কম হয়েছে। তারপরও চাষিরা ভালো দাম পাচ্ছেন। আবহাওয়া ঠিক থাকলে লিচুর আকার আরও বড় হতো। এখানে দেশের বিভিন্ন জেলার লিচু ব্যবসয়ীরা লিচু কিনতে আসেন। প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক লিচু বাইরের জেলাগুলোতে যায়।
দিনাজপুর ফলের আড়ত সমিতির সাধারণ সম্পাদক মুহম্মদ আতা বলেন, আমাদের এ মার্কেটে ৪০টি আড়ত রয়েছে। এখানে ট্রাকে ছাড়াও প্রতিদিন ৬০০ থেকে ৭০০ ভ্যান লিচু বেচাকেনা হয়। একেকটি আড়ত থেকে দিনে ২০ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে।
আরও জানা যায়, গত বছর লিচুর ফলন হয়েছিল ২৮ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য ছিল ৬০০ কোটি টাকা। এবার লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৭৯০ মেট্রিক টন।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহবুবুর রশিদ বলেন, গত বছরের তুলনায় এবার লিচুর দাম বেশি। এবার ৩১ হাজার ৭৯০ মেট্রিক টন লিচু উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় হাজার কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্দেহ ও বাস্তবতার ফারাক, হামের প্রকৃত রোগচিত্রে অস্পষ্টতা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টির আভাস
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবে বাংকার, টানেল
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্পত্তি নিয়ে বিরোধ, সালিশ বৈঠকে মাকে পিটিয়ে রক্তাক্ত করল সন্তানরা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুমন্ত ছেলেকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেঁড়া নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রিতে মাউশির জরুরি নির্দেশনা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা রাখার প্রস্তাব ঢাকা চেম্বারের
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না -আইনমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না -বাণিজ্যমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনও চুক্তি করবে না’
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)