নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দামে আজ বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে বিরাট পরিবর্তন আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) চট্টগ্রামের পতেঙ্গায় ঢাকা-চট্টগ্রাম জ্বালানি পাইপ লাইন প্রকল্পের ডেচপাস টার্মিনাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে মঙ্গলবার (৫ মার্চ) ডিসি সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সায় দিয়েছেন। জ্বালানির দাম পুনঃনির্ধারণ করে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভোলার বিল্লাল রাজধানীর মহাখালী এলাকায় বছর দুয়েক আগে একটি চায়ের দোকান দেন। দোকানে চা বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করছেন। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি দোকানে চা বিক্রি করছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠায়।
পরে জরিমানার টাকা জমা দিয়ে বিকেলে আদালতের হাজতখানা থেকে ছাড়া পান বিল্লাল। ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা দোকানে এসে জিজ্ঞাসা করেন, আমি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি কি না। হ্যাঁ বলার পর পুলিশ আমাকে ধরে থানায় নিয়ে যায়।’
বিল্ বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমারের সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মির যোদ্ধাদের সংঘর্ষ চলছে। গত সোমবার রাখাইন রাজ্যে রাতভর গোলাগুলি, গ্রেনেড, বোমা ও মর্টার শেলের বিস্ফোরণ ঘটেছে। পরদিন মঙ্গলবার মংডু শহরের উত্তরে খুমিরখালী, নাফপুরা, বলিবাজার, নাইডাচং, কোয়াচিডং, শিলখালী, কেয়ারিপ্রাং, পেরাংপ্রু এলাকায় একই অবস্থা ছিল। বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সীমান্তের ওপারে বিমান উড়তে দেখা গেছে। এ সময় শক্তিশালী বিস্ফোরণে টেকনাফ সীমান্তে কেঁপে ওঠে। ফলে আতঙ্কে কাটে টেকনাফ পৌর শহরবাসীর। সাব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১১ মার্চ হতে ১৭ এপ্রিল পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রমজান ও ঈদ উপলক্ষে আগামী ১১ মার্চ হতে ১৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটিকালীন যদি কোন বিভাগ পরীক্ষা গ্রহণ করতে চায় (ক্যালেন্ডারে উল্লেখিত লাল কালি ব্যতীত) সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিস বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দেলপাড়া এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকা- ঘটেছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর পৌনে ১২টার দিকে কুতুবপুরের পূর্ব দেলপাড়া পেয়ারা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনে পুরো কারখানা ও ঝুটের গোডাউন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর উদ্যোক্তা ইফতেখারুল হক ২০২২ সালে সফলভাবে পচনশীল শপিং ব্যাগ উৎপাদন শুরু করেন। তার এই পচনশীল ব্যাগ পলিথিন বর্জ্যের ব্যাপক দূষণ এড়ানোর গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলের কয়েকজন পরিবেশ সচেতন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান তার পচনশীল ব্যাগ পরীক্ষামুলকভাবে ব্যবহার করেছেন। বিদেশি কয়েকজন ক্রেতাও তার পণ্যে ব্যপক আগ্রহ দেখিয়েছেন।
কিন্তু, সময়মতো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়ায় ইফতেখারুল হক এই ব্যাগের বাণিজ্যিক উৎপাদনে যেতে পারছেন না।
বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আরব বিশ্বের বিশ্লেষক সুলতান আল-আজলোনির মতে, ইহুদিবাদের সাথে যুদ্ধের ফলাফল তাৎক্ষণিক হবে না, তবে এর ফল দীর্ঘমেয়াদে নির্ধারিত হবে।
এই ফিলিস্তিনি বিশ্লেষক মনে করেন, গাজা যুদ্ধের সময় ইহুদিবাদী প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নিরাপত্তা ও অর্থনীতি ভেঙে পড়েছে। ইসরাইল বিষয়ে বিশেষজ্ঞ এই ফিলিস্তিনি বিশ্লেষক সুলতান আল-আজলোনি এক সাক্ষাৎকারে বলেছেন, সব লেখকই লিখেছেন ইসরাইল শব্দটি কিভাবে গণহত্যা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, অপরাধ ও সহিংসতার সমার্থক হয়ে উঠেছে এবং এ সবই ফিলিস্তিনের বিজয়ের আলামত।
তিনি জোর দিয়েছেন যে বিশ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গরম থেকে মুক্তি পেতে এক গ্লাস ডাবের পানি হতে পারে খুব ভালো অপশন। এই পানিতে রয়েছে গুরুত্বপূর্ণ সব স্বাস্থ্যকর উপাদান। ডাবের পানির কিছু স্বাস্থ্যগুণের কথা হয়তো শুনে থাকবেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : ডাবের পানি মূত্রনালি-সংক্রান্ত ইনফেকশন দূর করতে সাহায্য করে। এ ছাড়া নিয়মিত এই পানি পান করলে দাঁতের মাড়ির সমস্যা দূর হয়। যেসব ভাইরাসের কারণে ঠান্ডা লাগে, সেই ভাইরাস প্রতিরোধে সাহায্য করে। শরীরের টক্সিন (বিষাক্ত উপাদান) দূর করতে সাহায্য করে।
পরিপাকে সাহায্য করে : ডাবের পানিতে রয়েছে উচ্চ পরিমাণে ফাইবার, যা পরিপাকে বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ১৫২টি মেহগনি গাছ মাত্র ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। অথচ ওই সব গাছের বর্তমান বাজার মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা।
অভিযোগ উঠেছে, নিলাম দরপত্রের নামে কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে প্রায় অর্ধকোটি টাকার গাছ। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গত সোমবার বিমানবন্দরে গাড়ি পার্কিংয়ের জায়গা সম্প্রসারণ করতে নিলামে ১৫২টি জীবন্ত গাছ ৬ লাখ টাকায় বিক্রি করা হয়। তবে কয়েকজন কাঠ ব্যবসায়ী জানান, পানির দামে গাছগুলো বিক্রি কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার! শুধু তাই নয়, ঝুঁকিপূর্ণ পরিবেশেই চলছে পরীক্ষা-নিরীক্ষা। কোথাও নেই টেকনোলজিস্ট, ব্লাড নিচ্ছেন অদক্ষ কেউ! এমনকি এক্সরে করার অনুমোদন না থাকলেও তা করা হচ্ছে।
স্বাস্থ্যসেবার এমনই চিত্র ফুটে উঠেছে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের অভিযানে। এদিন একটি ডায়গোনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয় ও কয়েকটি প্রতিষ্ঠানের এক্সরে ও ব্লাড ব্যাংক ইউনিট বন্ধ করা হয়।
মুগদা জেনারেল হাসপাতালের সামনেই সম্প্রতি চালু হয়েছে নিউ আল আকসা ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যা বাকি অংশ পড়ুন...












