চট্টগ্রাম সংবাদদাতা:
খাতুনগঞ্জে ডাল ও মসলার পাইকারি ব্যবসায়ী মেসার্স তৈয়বিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী সোলায়মান বাদশা বলেন, ‘খাতুনগঞ্জে এখন এলাচ নিয়ে যা হচ্ছে, তা ব্যবসা পর্যায়ে পড়ে না। এখানে এলাচের পরিবর্তে চোথা (স্লিপ) বেচাকেনা হচ্ছে। কিছু ব্যবসায়ীর সঙ্গে অব্যবসায়ী মিলে এসব কাগজ বেচাকেনা করে এলাচের বাজার অস্থির করে রেখেছে। এসব স্লিপ বেচাকেনা করে বড় অংকের টাকা হাতিয়ে নিয়ে অনেকে উধাও হয়ে যেতে পারে। অতীতেও মানুষের টাকা হাতিয়ে নিয়ে অনেকে খাতুনগঞ্জ থেকে পালিয়ে গেছে। এটা জুয়া খেলা। একজনের পকেটের টাকা অন্যজনের পকেটে চলে যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইন সংশোধন করে নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় ফেরার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এতে প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে মনে করে সংগঠনটি। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) অনলাইনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তুলনামূলক চিত্র তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজনের নেতারা এমন দাবি তোলেন।
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা আগেও দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের বিপক্ষে ছিলাম। কাজেই নির্দলীয় নির্বাচনের কথা যা বলা হচ্ছে তা আইন সংশোধন করে আগের অবস্থা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরে দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির মহাসচিব ফখরুল। তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও চিকিৎসা নিচ্ছেন সেখানে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ফখরুল চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ বা তার শেষে দেশে ফিরবেন। তিনি উল্লেখ করেন, দেশে ফিরে তিনি দলের ইফতার মাহফিলসহ অন্যান্য কার্যক্রমে যোগ দিতে পারেন।
দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে বিএনপির দুটি ইফতার শিডিউল চূড়ান্ত হয়েছে। রমজানের প্রথম দিন ইস্কাটনের লেডিস ক্লাবে এতিম শিশু ও আলেমদের সঙ্গে এবং ২৮ মার্চ একই স্থানে রাজনৈতিক নেতাদের সম্মা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকার বন্যপ্রাণীর টেকসই সংরক্ষণ ও বৈধ বন্যপ্রাণীর বাণিজ্য এবং মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি ও পরিষেবা ব্যবহারের উদ্যোগ নিয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণকে ত্বরান্বিত করতে বৈচিত্র্যময় ডিজিটাল প্রযুক্তির অন্বেষণ করা হচ্ছে। প্রকৃতির টেকসই অভিযোজন এবং বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবনী প্রয়োগে নাগরিক সমাজ, প্রযুক্তিবিদ এবং সংরক্ষণবাদীসহ সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) অনুষ্ঠানে প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জনসাধারণ যাতে করে হয়রানিমুক্ত ও স্বচ্ছতার সঙ্গে ভূমি সংক্রান্ত সেবা পান, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। একইসঙ্গে ভূমি সংক্রান্ত অনিয়ম দুর্নীতি রোধ, খাসজমি ইজারা দেওয়ার ক্ষেত্রে যথাযথ আইন অনুসরণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে বলা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশনে ভূমি মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানায়।
মন্ত্রী জানায়, ভূমি স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে আওয়ামী লীগের স্টাইলে গণতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, সংসদের ৩৫০টি আসনের মধ্যে সরকারের দয়ায় বিরোধী দল মাত্র ১৩টি আসন পেয়েছে। আবার স্বতন্ত্র ও অন্য দল থেকে যারা এসেছে তারাও সরকার প্রধানকে স্যালুট দিয়ে এসেছে। এটা হলো বাংলাদেশ স্টাইলে গণতন্ত্র, আওয়ামী স্টাইলের গণতন্ত্র। কিন্তু এটা সত্যিকারের গণতন্ত্র নয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজানের আগে বাংলাদেশে খেজুরের দাম বৃদ্ধি পাওয়ার পর সরকারের এক মন্ত্রী ইফতারে খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দিয়েছেন। তার এই বক্তব্য ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনীতির অঙ্গনে।
সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানের শেষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন সাংবাদিকদের বলেন, ‘খেজুর নিয়ে আমাদের অভাব অভিযোগ আছে। বরই দিয়ে ইফতার করেন। খেজুর-আঙ্গুর কেন লাগবে?’
ওই দিন বিকেলেই সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজশাহীর এক সমাবেশে এই বক্তব্যের জোরাল প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
আগামী ৯ মার্চ ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হবে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আজকে সন্ত্রাসীর সেই জুজুর ভয় দেখিয়ে পশ্চিমা বিশ্বকে ভাওতাবাজি দিয়ে প্রতারিত করা যাবে, সেটা সম্ভব নয়। ৭ জানুয়ারি সেটা প্রমাণিত হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বানানীতে কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বাসায় তার স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজকে কারাগারে পাঠানো প্রসঙ্গে মঈন খান বলেন, আমি মনে করি, আজকে এই সরকারের কর্মকা-ের মাধ্যমে অবক্ষয়ের বহিঃপ্রকাশ ঘটছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে মজুদ বা কালোবাজারি করে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির অভিযোগের ঘটনা ঘটছে হর হামেশাই। পণ্য আমদানি, ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেয়াসহ নানা উদ্যোগ নেয়া হলেও এ বিষয়ে সেভাবে আইনি ব্যবস্থা নিতে দেখা যায় না।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিশেষ এই কারণটাকে ‘অ্যাড্রেস’ করার জন্য ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছিলে। এ রকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
কিন্তু পণ্য মজুদ বা কালোবাজারি নিয়ে ১৯৭৪ সালের এই বিশেষ ক্ষমতা আইনে আসলে কী রয়েছে?
এ আইনে যে গুরুতর অপরাধগুলো চিহ্নিত করা হয় বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার পুড়ে যাওয়া চিনির বর্জ্য কর্ণফুলী নদীতে পড়তেই এর বিরূপ প্রভাব শুরু হয়েছে। গত মঙ্গলবার (৫ মার্চ) থেকে নদীতে মারা যাচ্ছে মাছ, কাঁকড়াসহ নানা প্রাণী। এদিন রাত থেকে স্থানীয় লোকজন নদীতে নেমে মাছ ধরছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কর্ণফুলী থানাধীন এস আলম সুগার মিলের পেছনে থাকা কর্ণফুলী নদীতে গিয়ে দেখা গেছে স্থানীয় লোকজন নানা কায়দায় মাছ ধরছে। এর মধ্যে কেউ হাতজাল দিয়ে আবার কেউ হাত দিয়ে ভেসে থাকা মৃত এবং অর্ধমৃত মাছগুলো ধরছে।
মাছ ধরায় জড়িত স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র্যাব মানুষের অধিকার সংরক্ষণে কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে। স্যাংশন কখনো এক তরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) র্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, রমজান সংযমের মাস, কিন্তু এই মাসে কিছু অসৎ ব্যবসায়ী অসংযমী হয়ে ওঠে। এই অসৎ ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, র্যাব সব সময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র্ বাকি অংশ পড়ুন...












