নিজস্ব প্রতিবেদক:
উত্তর জনপদে কোরবানির পশু বেচাকেনার অন্যতম স্থান বগুড়ার মহাস্থান হাট। যেখানে সবচেয়ে বেশি মেলে দেশীয় জাতের গরু। ঈদ সামনে রেখে এখানে বরাবরের মতো চলছে জমজমাট বেচাকেনা।
এই হাটে ক্রেতা চাহিদার শীর্ষে আছে মাঝারি আকারের গরু। তবে দাম নিয়ে সাধ ও সাধ্যের সমন্বয়ে বেকায়দায় ক্রেতারা। তারা জানান, গত বছর যে গরুর দাম ছিলো ৮০-৯০ হাজার এই বছর সেই গরুর দাম বেড়ে হয়েছে ১ লাখ ১০-২০ হাজার।
বিপাকে খামারিরাও। তারা বলছেন, পশু পালনে খরচ বাড়লেও এবারে কমেছে বড় গরুর চাহিদা। তাই লোকসানের শঙ্কায় তারা। খামারিরা জানান, গরুর খাবারের টাকাই উ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে খাদ্যপণ্য ও যাত্রী নিয়ে নিরাপদে সেন্টমার্টিন গেছে বার আউলিয়া জাহাজ। এতে মহাখুশী দ্বীপের সাধারণ মানুষ। এখন ধোপে টিকছে না মিয়ানমার থেকে গুলি করার কল্পকাহিনী।
প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এর সাথে টেকনাফ-কক্সবাজারের ১০ দিন যোগাযোগ বন্ধ থাকার পর কক্সবাজার নুনিয়াছড়ার ঘাট থেকে খাদ্যপণ্য ও যাত্রী নিয়ে গত রাতে সেন্টমার্টিন গেছে এম ভি বারআউলিয়া নামের একটি জাহাজ। জুমাবার দুপুর দুইটায় নুনিয়াছড়া ঘাট থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সাড়ে নয়ঘন্টা পর রাত ১১.৪৫ টায় দ্বীপের জেটিতে নিরাপদে পৌঁছায় জাহাজটি। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামে এবার সাড়ে তিন লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চট্টগ্রামে ট্যানারি কম। ব্যবসায়ীদের চামড়া সংগ্রহ করতে হয় ঢাকার কথা মাথায় রেখে। তাদের অভিযোগ, ঢাকার ব্যবসায়ীরা প্রান্তিক ব্যবসায়ীদের সংগ্রহ করা চামড়ার দাম দিতে চান না। বিগত দুই বছরের মতো এবারও সরকার নির্ধারিত দাম না পাওয়ার আশঙ্কা তাদের।
এবার কোরবানিতে প্রায় সাড়ে তিন লাখ কাঁচা চামড়া সংগ্রহের পরিকল্পনা করেছেন ব্যবসায়ীরা। বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মুসলিম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদের আর মাত্র ১ দিন বাকি। ঈদের আগ মুহূর্তে বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। গত সপ্তাহের তুলনায় সবজির দাম বাড়লেও কমেছে মুরগীর দাম। কিন্তু কোরবানির ঈদ উপলক্ষে সাধারণ মানুষের নজর পড়েছে গবাদি পশুর হাটের দিকে। ব্রয়লার মুরগীর সঙ্গে তাল মিলিয়ে কমেছে অন্যান্য জাতের মুরগীর দাম। ব্রয়লার মুরগীর দাম কমে হয়েছে ২০০ টাকারও নিচে। কিন্তু আলু পেঁয়াজের দামও বেড়েছে বাজারে।
রাজধানীর বিভিন্ন বাজারে সরেজমিন ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
কেজি প্রতি ৬০০ টাকার উপরে বিক্রি হচ্ছে দেশি মুরগী। ব্রয়লার মুরগীর দাম গত সপ্তাহে ছিল ২০০ টাক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের মতো অনন্তকালব্যাপী জারীকৃত সুমহান সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষে আজিমুশ্শান রাজারবাগ দরবার শরীফে আয়োজিত হয়েছে মাহফিল মুবারক। এদিন লাইলাতুল জুমুয়াহ শরীফ বাদ মাগরিব সুমহান আইয়্যামুল্লাহ শরীফ পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ উনার সম্মানার্থে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ ও তওবা মুবারক এবং মকবুল মুনাজাত শরীফ বাদ কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক করেন সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি।
নছীহত মুবারক উনার মধ্যে- আদেশ নিষেধ মুবারক পালন করার জন্ বাকি অংশ পড়ুন...
সারাজীবনের সঞ্চয় দিয়ে অনেক মানুষ শেষ বয়সে এসে এক খন্ড জমি কিনে, যাতে মৃত্যুর আগ পর্যন্ত তার মাথা গুজার একটু জায়গা থাকে। কিন্তু জমি কিনেই ঝামেলায় পড়েছেন অনেকে। কেউ আবার হয়েছেন সর্বশান্ত।
মূলত জমি সংক্রান্ত বিষয়ে স্বল্প জ্ঞান ও অসতর্কতার কারণেই মানুষ এই ঝামেলায় পড়ে। তাই জমি কেনার আগে অবশ্যই সতর্ক হতে হবে। জানুন জমি রেজিস্ট্রির আগে যে বিষয়গুলো জানা জরুরি-
১. অবশ্যই গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে জরিপের মাধ্যমে প্রণিত রেকর্ড। খতিয়ান ও নকশা যাচাই করে নিতে হবে।
২. জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও উক্ত দাগে জমির মোট পরিমাণ দেখে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলকে ‘ল্যান্ড করিডোর’ দেয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় জর্ডানের এক সাংবাদিককে এক বছরের কারাদ- দেয়া হয়েছে। জর্ডানের ওই ভূমি ব্যবহার করে দখলদার সন্ত্রাসী ইসরায়েল পণ্য পরিবহন করে আসছে।
ওই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করায় সাংবাদিক হিবা আবু তাহাকে জর্ডানের বিতর্কিত সাইবার ক্রাইম আইনের আওতায় সাজা দেয়া হয়।
তাহার ‘পার্টনার্স ইন জেনোসাইড... জর্ডানিয়ান ক্যাপিটাল ইনভলভড ইন জেনোসাইড ইন গাজা স্ট্রিপ’ শীর্ষ প্রতিবেদনটি লেবাননি মিডিয়া আউটলেট আনাশের-এ প্রকাশিত হয়।
এতে বলা হয়, জর্ডানের কয়েকটি কোম্পানি এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারী বর্ষণ ও ভূমিধসের পর বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। বিশেষ করে লাগাতার বৃষ্টিতে ভূমিধসের জেরে উত্তর সিকিম বিপর্যস্ত হয়ে পড়েছে।
দুর্যোগের কারণে রাজ্যটিতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আটকা পড়েছে অন্তত দেড় হাজার পর্যটক। এছাড়া বিভিন্ন এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সিকিমের মাঙ্গান জেলায় অবিরাম বৃষ্টিপাতের ফলে ব্যাপক ভূমিধসে কমপক্ষে ৬ জন নিহত এবং ১৫০০ মানুষ আটকা পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে।
এছাড়া একটি বেইলি ব্রিজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুনের ঘটনায় নতুন করে সামনে এসেছে সীমান্তকেন্দ্রিক সোনা চোরাচালানের বিষয়টি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সীমান্তকেন্দ্রিক তৎপরতার বিষয়ে ওয়াকিবহাল একাধিক সূত্র বলছে, আনোয়ারুল আজীম খুনের নেপথ্যে সোনা চোরাচালানকেন্দ্রিক বিরোধ। এই খুনের মূল পরিকল্পনাকারী আনোয়ারুলের বন্ধু আক্তারুজ্জামান ওরফে শাহীন, যিনি সোনা পাচারকারী একটি চক্রের প্রধান। কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
সোনা ও অন্যান্য পণ্য আটকের ঘটনায় বিজিবি থানায় মামলা করে। তদন্ত করে প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে ফরিদ প্রকাশ ওরফে পাগলা জসিম (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ জুন) রাতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন বিকেলে তেজগাঁও থানার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফরিদ ও তার দল মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করেছেন বলে অভিযোগ ওঠে।
জানা গেছে, গ্রেপ্তার ফরিদ চিহ্নিত ছিনতাইকারী। তার দলে আরও দুইজন আছে। তারা সাধারণত রিকশাযাত্রী নারীদের ব্যাগ ও মোবাইল ফোন ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ১৭ জুন। বর্ষা মৌসুম হওয়ায় গত এক সপ্তাহের বেশি সময় থেকে সারাদেশে বৃষ্টির আভাস দিয়ে আসছে আবহাওয়া অফিস। সে অনুযায়ী, ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মৌসুমে সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। সে ক্ষেত্রে ঈদের দিনও বৃষ্টি হবে এটা স্বাভাবিক। তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কমবেশি হতে পারে। এক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝার বাকি অংশ পড়ুন...












