নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তিস্তা একটি বড় প্রকল্প। সেটি নিয়ে আলোচনার জন্য ভারতের কারিগরি দল আসতেই হবে। কারিগরি দল আসা খুবই ইতিবাচক।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা করতে ভারতের কারিগরি দল আসবে, এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তিস্তা একটি বড় প্রকল্প। সেটা নিয়ে তাদের কারিগরি দল আসতেই হবে। আর কারিগরি দল আসা খুবই ইতিবাচক।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে আমি মূলত হজ করতে গিয়েছিলাম। য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইনের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া যায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, নির্বাহী আদেশটি একটি আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। আমি আইনের বক্তব্যে বলছি, নির্বাহী আদেশটি যে আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে, সেই আইনে এখন তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যায় না।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ নির্ধারিত সময়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুদক কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
দুদক সচিব বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য দেওয়ার জন্য ২৩ জুন নির্ধারিত ছিল। কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কি না, সে বিষয়ে আমাদের কিছু জানাননি বা অবগত করেননি। অফিস সময়ের মধ্যে ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ নির্ধারিত সময়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুদক কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
দুদক সচিব বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য দেওয়ার জন্য ২৩ জুন নির্ধারিত ছিল। কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কি না, সে বিষয়ে আমাদের কিছু জানাননি বা অবগত করেননি। অফিস সময়ের মধ্যে ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নেতার ঘোষিত পুরস্কারের আশায় ফরিদপুরে জীবিত একটি রাসেলস ভাইপার ধরেছেন কৃষক রেজাউল খান। গত শনিবার সন্ধ্যায় সাপটি নিয়ে আসা হয় ফরিদপুর প্রেসক্লাবের সামনে।
ফরিদপুরে প্রতিটি রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) মারার বিপরীতে গত বৃহস্পতিবার ৫০ হাজার করে টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন তিনি।
ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফখরুল বলেন, ভারত তাদের অনেকগুলো চুক্তি করে নিয়েছে। কিন্তু আমাদের কোনোটাই হয়নি। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। প্রত্যেকটি নদীর হিস্যা চাই, এটা আমাদের অধিকার। সরকার পুরোটাই নতজানুতে চলছে। মিয়ানমার থেকে গুলি আসে, অথচ সরকার কিছুই বলে না। এ সরকার জগদ্দল পাথরের মত বুকে চেপে বসে আছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নয়াপল্টনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনোই ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি, জোর করে রাষ্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জন্মদিনে অঙ্গীকার হলো- আমরা আমাদের রক্তের মূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এ বর্ণচোরারা ভাঁওতাবাজি করে। সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এ অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের অঙ্গীকার, আমাদের শপথ, এ অভিন্ন শক্তিকে পরাজিত করতে হবে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর মধ্যে ১০ ডিআইজি ও ১৫ অতিরিক্ত ডিআইজি ও ১৫ পুলিশ সুপারসহ মোট ৪০ জন কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন। বদলি কার্যক্রম দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতুতে গত ১৩ দিনে টোল আদায় হয়েছে ৪২ কোটি ১ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা। গত ১০ জুন থেকে ২২ জুন রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, গত ১০ জুন থেকে ২২ জুন পর্যন্ত পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে এই টোল আদায় হয়েছে। ১৩ দিনে দুই প্রান্ত দিয়ে ৩ লাখ ৭৯ হাজার ১১০টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১ লাখ ৯৮ হাজার ৮২৫টি যানবাহন আর জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ৮০ হাজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদের আগে সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু দেশের অধিকাংশ জায়গায় সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে না। দেশের প্রত্যন্ত অঞ্চলের মৌসুমি ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি-মলিকরা সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনছে। এতে ক্রয়কৃত চামড়া নিয়ে বিপাকে পড়েছেন তারা। দেশের রাজশাহী, রংপুর, জয়পুরহাটসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে এসব তথ্য পাওয়া গেছে।
উত্তরাঞ্চলের জেলা জয়পুরহাটে খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় গত বছরের মত এবারও কোরবানির চামড়ার বাজারে ধস নেমেছে। আগে যে ছাগলের চামড়া বিক্রি হতো ৫০০ টাকায়, এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাড়ির আঙিনায় বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে সবুজ ফল। এ নিয়ে রঙিন স্বপ্ন বুনছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের যুবক সবুজ মিয়া। প্রথমবার আঙুর চাষ করে চমক দেখিয়েছেন। বিদেশি এই ফল দেশের মাটিতেও যে মিষ্টি ও সুস্বাদু হয়, তা করে দেখালেন তিনি।
সবুজ মিয়া ঝিনাইদহের মহেশপুরের যোগীহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদের কাছ থেকে সুপার সনিকা জাতের চারা সংগ্রহ করে চাষ শুরু করেন। প্রায় ১০ মাস আগে পরীক্ষামূলকভাবে তিন শতক জায়গায় ২৫টি গাছ লাগান। এর মধ্যে ২১টিতে ফলন এসেছে। প্রতিটির থোকায় ৩০০-৪০০ গ্রাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে বিশ্বের ২১০টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সংসদ অধিবেশনে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’- এই নীতি অনুসরণ করে বিশ্বের প্রায় সব দেশের সঙ্গেই বাণিজ্য সম্পর্ক বিদ্যমান রেখেছে। বর্তমানে বিশ্বের ২১০টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যক লেনদেন রয়েছে। দেশগুলোর মধ্যে ৮২টির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। গত ২০২২-২৩ অর্থবছরের হিসাব বাকি অংশ পড়ুন...












