পুলিশের ১০ ডিআইজি, ১৫ অতিরিক্ত ডিআইজি ও ১৫ এসপি বদলি
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৪ জুন, ২০২৪ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর মধ্যে ১০ ডিআইজি ও ১৫ অতিরিক্ত ডিআইজি ও ১৫ পুলিশ সুপারসহ মোট ৪০ জন কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন। বদলি কার্যক্রম দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
যেসব জেলায় নতুন এসপিদের বদল করা হয়েছে সেব জেলা হচ্ছে রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর, সুনামগঞ্জ।
প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ সদর দফতরে (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি) পদে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি ইলিয়াছ শরীফকে বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রোরেলের ডিআইজি সাইফুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিশারুল আরিফকে পুলিশ সদর দফতরে, ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে পুলিশ সদর দফতরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ সদর দফতরে, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহবুবুর রহমানকে মেট্রোরেলের ডিআইজি, পুলিশ সদর দফতরের ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসানকে হাইওয়ে পুলিশে ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)