নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শিগগিরই বিএনপির কৌশলের কাছে আওয়ামী লীগের পরাজয় হবে।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, আপনাদেরকে (আওয়ামী লীগ) ২০১৮ সালে বিশ্বাস করেছিলাম। গণভবনে আপনাদের সঙ্গে চা খেয়েছিলাম। আন্তরিকতার সঙ্গে আমার দল গà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গোশতের দাম বেশির কারণ জানতে চাইলে একজন দোকানি মামুন বলেন, গোশত ব্যবসায়ীরা যদি সরাসরি খামার বা কৃষকের কাছ থেকে গরু কিনে গোশত বিক্রি করতে পারতেন তাহলে আরও কম দামে বিক্রি করা সম্ভব হতো। এখন একজন দোকানিকে ঢাকার একমাত্র পশুরহাট গাবতলী থেকে গরু কিনতে হচ্ছে। এখানে বেশি দরদামও করার সুযোগ নেই। উল্টো গরুর হাসিল বেশি দিতে হচ্ছে। গরু নিয়ে ফেরার সময় পথে বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতা এবং পুলিশের কিছু সদস্যকে চাঁদা দিতে হয়। এই ক্ষতি পোষাতে বেশি দামে গোশত বিক্রি করতে হচ্ছে।
রমজানে সিটি করপোরেশন কেন গোশতেরদাম নির্ধারণ কঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ কয়লানীতি নিয়ে আলোচনা শুরু করেছে সরকার। বিশ্ববাজারে কয়লার দাম বৃদ্ধির প্রভাব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। তবে এখনও এ বিষয়ে কেউ সরাসরি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাচ্ছেন না।
জ্বালানি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, দেশের কয়লা খনিগুলোর অবস্থান উত্তরের জেলাগুলোতে। দেশের বেশিরভাগ ধানও উৎপাদিত হয় এসব এলাকায়। জনবহুল এই এলাকার বিপুল পরিমাণ ফসলী জমি নষ্ট করে সরকার কয়লা তোলার পক্ষে ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে à বাকি অংশ পড়ুন...
পবিত্র কুরআন এবং হাদীছ শরীফে খেজুরকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কেবল সাধারণ দৃষ্টিভঙ্গিতেই নয়, আধুনিক পুষ্টিতত্ত্বেও খাদ্যমান অনুযায়ী বিভিন্ন ফলের মধ্যে খেজুরের স্থান সুউচ্চ।
শুকনো বা তাজা উভয় অবস্থাতেই খেজুর গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ উপাদান ও হজমের জন্য সহায়ক আঁশ বা ফাইবারে পূর্ণ। এছাড়া বিভিন্ন রোগ ও অসুখ-বিসুখ থেকে মানবদেহকে রক্ষাকারী যে উপাদান সেই অ্যান্টিঅক্সিডেন্টেরও একটি বড় উৎস এই খেজুর। পবিত্র মাহে রমাদ্বান শরীফে রোযা রাখার পর উচ্চমাত্রার প্রাকৃতিক চিনি (ফ্রুকটোজ) সমৃদ্ধ এই ফলটি উচ্চমাত্রার বলকারকও।
বিশ্বজুড়à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দু’টি ব্ল্যাকহক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেছে, হেলিকপ্টার দু’টি খুবই নিচে নেমে আসে, হঠাৎ করে- যখন বাড়ির কাছাকাছি চলে আসে, প্রচ- শব্দ এবং বিকট বিস্ফোরণ হয়। হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে যায়।’
হেলিকপ্টারের ক্রুরা নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এগুলো উড়াচ্ছিলো।
গত বছরের জুলাইয়ে ৫ মিলিয়ন ডলার খরচ করে এ হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করা হয়। কঠিন পরিস্থি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা অন্তত অর্ধশতে পৌঁছবে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০০ জন। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ মিন্দানাওয়ের উপকূলরক্ষী প্রধান কমোডোর রেজার্ড মারফে জানিয়েছে, একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফেরিটি ৪৩০ জন লোক বহন করতে পারে।
উপকূলরক্ষী বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, জাহজটির আগুন নেভাতে একদিকে পানি স্প্রে করা হচ্ছে অন্যদিকে যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছে, তার দেশ যদি পশ্চিমের শহর বাখমুতে মাসব্যাপী লড়াইয়ে জিততে না পারে, তবে রাশিয়া শান্তিচুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন যোগাতে চাইবে, যার জন্য ইউক্রেনকে অগ্রহণযোগ্য আপস করতে হতে পারে।
জেলেনস্কি বলেছে, রাশিয়ার বাহিনীর হাতে বাখমুত পড়লে প্রেসিডেন্ট পুতিন পশ্চিমাদের পাশাপাশি তার সমাজ, চীন ও ইরানের কাছে এই জয় বিক্রি করে দেবে।
জেলেনস্কি বলেছে, যুক্তরাষ্ট্র ঠিকই বুঝে গেছে যে, তারা যদি আমাদের সাহায্য করা বন্ধ করে দেয়, তবে আমরা জিততে পারব না।
চীনের প্রেঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন স্বীকার করেছে, ইউক্রেনীয় শহর বাখমুত দখলের লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার বাহিনীর। সে একথা স্বীকার করলেও দাবি করেছে, ওয়াগনার যোদ্ধারা ইউক্রেনীয় সেনাদের প্রায় ধ্বংস করে দিয়েছে।
ওয়াগনার প্রধান প্রিগোজিন এক অডিও বার্তায় বলেছে, বাখমুতে আজকের লড়াই কার্যত ইউক্রেনীয় সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। দুর্ভাগ্যবশত, এই লড়াইয়ে ওয়াগনার বেসরকারি সামরিক কোম্পানিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রুশ কর্মকর্তারা বলছে, বাখমুতে একের পর এক রাস্তা দখলের মাধ্যমে à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের সেনাদের তীব্র প্রতিরোধের কারণে প্রায় ১০ মাস চেষ্টা করেও ডনবাসের বাখমুত শহর দখল করতে পারেনি রাশিয়ার সেনারা। এ কারণে কয়েকদিন আগে শহরটিতে হামলা চালানো কমিয়ে দেয় তারা। তবে বাখমুত শহরে আবারও অভিযান শুরু করেছে রুশ বাহিনী।
ইউক্রেনের সেনাবাহিনী স্বীকার করেছে রাশিয়ার সেনারা বাখমুতের কিছু জায়গায় আরও সামনের দিকে এগিয়ে এসেছে।
দোনেৎস্কের এই শহরটিতে দুই দেশের কেউই পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেনি।
তবে গত কয়েকদিনের তুলনায় বাখমুতে রুশ হামলা অনেকটাই কমে গেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, হামলার তীব্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, দুঃখজনক সত্য হলো, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয় স্থানীয় বন্দুকধারীর গুলিতে। গত কয়েক বছরে একের পর এক স্কুলে আক্রমণ হয়েছে এবং একের পর এক শিশুর মৃত্যু হয়েছে। টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে তার সাম্প্রতিকতম উদাহরণ।
নর্থ ক্যারোলিনার একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলে জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের বন্দুক আইন নিয়ে সরব হয়ে বাইডেন বলেছে, একমাত্র কংগ্রেসই এই পরিস্থিতিতে এগিয়ে আসতে পারে এবং দেশকে বাঁচাতে পারে।
একটি পরিসংখ্যান তুলে ধরে বাইডেন বলেছে, বলা হà বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
বোয়ালমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি নসিমন। এ সময় নসিমনটি প্রায় দেড় কিলোমিটার দূরে ঠেলে নিয়ে যায় ট্রেনটি।
গত বুধবার (২৯ মার্চ) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নসিমন চালকসহ দুই যাত্রী। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় বা খোঁজ পাওয়া যায়নি। এ দুঘর্টনার পর প্রায় তিন ঘণ্টা আটকে পড়ে ট্রেনটি। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
স্থানীয় ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, বুধবাঠবাকি অংশ পড়ুন...












