বিএনপির কৌশলের কাছে শিগগিরই আ. লীগের পরাজয় হবে -জয়নুল
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০১ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৮ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শিগগিরই বিএনপির কৌশলের কাছে আওয়ামী লীগের পরাজয় হবে।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, আপনাদেরকে (আওয়ামী লীগ) ২০১৮ সালে বিশ্বাস করেছিলাম। গণভবনে আপনাদের সঙ্গে চা খেয়েছিলাম। আন্তরিকতার সঙ্গে আমার দল গিয়েছিল। কিন্তু সেদিন আপনারা আমাদের দলের সঙ্গে মুনাফিকি করেছিলেন। আপনারা দিনের ভোট রাতে করেছেন। ২০১৪ সালে আমাদের সফিউল আলম বলেছিলেন, কুত্তা মার্কা নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতায় আছেন। সেই দিন আর নেই; এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তার কৌশলের কাছে আপনারা পরাজিত হবেন। আমার বিশ্বাস, যতই কৌশল হোক, যতই ষড়যন্ত্র হোক বিএনপির সামনে আর দাঁড়াতে পারবেন না।
নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, প্রয়োজনে জীবন দেব, জেলে যাব তবু খালেদা জিয়া এবং তারেক রহমান আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।
তিনি বলেন, গুটিকয়েক পুলিশ দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবেন না। ১৭ জন এখন পর্যন্ত জীবন দিয়েছে, প্রয়োজনের ১৭ হাজার জীবন দেব। কিন্তু আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)