মৌলভীবাজারের ‘করলা গ্রামে’ এবারও বাম্পার ফলন
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০১ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৮ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কয়েক দশক ধরে করলা চাষে বাম্পার ফলন হওয়ায় পাল্টে গেছে গ্রামের নাম; নতুন নামকরণ হয়েছে ‘করলার গ্রাম’। কারো কাছে আবার সবজী গ্রাম নামেও পরিচিত।
তবে যে নামেই ডাকুন না কেন গ্রামের আদি নাম পাড়ের টং। এটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের একটি গ্রাম।
শ্রীমঙ্গল উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুক মিয়া জানান, গ্রামটিতে শতাধিক একর জমিতে লালতীর সীডের টিয়া ও টিয়া সুপার জাতের করলা চাষ করেছেন কৃষকরা। করলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন শতাধিক কৃষক। পাশাপাশি ক্ষেতে মজুরি দিয়ে লাভবান হচ্ছেন নিম্ন আয়ের মানুষ।
গ্রামের ভিতর প্রবেশের পর দৃষ্টিজুড়ে দেখা মেলে করলা ক্ষেত। সবুজ পাতায় ঘেরা মাচায় থরে থরে ঝুলছে করলা।
করলা চাষি মুহম্মদ নসু মিয়া জানান, তিনি প্রথম পাড়ের টং গ্রামে লাল তীর সীডের টিয়া জাতের করলা বীজ বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। পরে তার ভালো ফলন দেখে অনেকে করলা চাষ শুরু করেন।
“গ্রামের অনেক মানুষ এখন করলা চাষ করছেন। তারা স্বাবলম্বী হইছে এটা দেখে আমার ভালো লাগে। এখনও কেউ আমার কাছে পরামর্শ নিতে আসলে আমি সাহায্য করি।”
গৃহবধূ আমেনা বেগম বলেন, “আমার নিজের জমি নাই। প্রতিদিন অন্যের ক্ষেতে কাজ করে ৩০০-৪০০ টাকা মজুরি পাই।”
স্থানীয়রা জানান, করলাসহ অন্যান্য সবজি বেচাকেনার জন্য গ্রামটিতে খোলা পাড়ের টং কালেকশন পয়েন্ট বাজার গড়ে উঠেছে। সেখানে করলা কিনতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য পাইকার ভিড় করেন।
পাড়ের টং কালেকশন পয়েন্ট বাজারের সাধারণ সম্পাদক মুহম্মদ হামদুল হক বলেন, “এখানে আমরা একটা দাম নির্ধারণ করে দেই। সেই দামে সবজি কিনে নিয়ে যান পাইকাররা। প্রতিদিন ৮-১০ হাজার কেজি করলা এই পয়েন্ট থেকে বিক্রি হয়ে থাকে।
গ্রামটিতে ধান, কচু, লতাসহ বিভিন্ন জাতের সবজি চাষ হয়ে থাকে। এখন প্রায় প্রতিটি পরিবারই করলা চাষের সঙ্গে জড়িত।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহম্মদ মহিউদ্দিন বলেন, করলা চাষ লাভজনক হওয়ার কারণে দিন দিন এর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলায় চলতি বছর ৩০ হেক্টরের বেশি জমিতে করলা চাষ হয়েছে; যার ৯০ শতাংশই পাড়ের টং গ্রামে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)