শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হঠাৎ আলোচনায় কয়লানীতি, দেশীয় উৎপাদনে নজর

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, রাত ১১:২৩
হঠাৎ আলোচনায় কয়লানীতি, দেশীয় উৎপাদনে নজর
নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ কয়লানীতি নিয়ে আলোচনা শুরু করেছে সরকার। বিশ্ববাজারে কয়লার দাম বৃদ্ধির প্রভাব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। তবে এখনও এ বিষয়ে কেউ সরাসরি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাচ্ছেন না।
জ্বালানি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, দেশের কয়লা খনিগুলোর অবস্থান উত্তরের জেলাগুলোতে। দেশের বেশিরভাগ ধানও উৎপাদিত হয় এসব এলাকায়। জনবহুল এই এলাকার বিপুল পরিমাণ ফসলী জমি নষ্ট করে সরকার কয়লা তোলার পক্ষে ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানির উচ্চদরের কারণে সরকার বিষয়টি নিয়ে চিন্তা করছে। তিনি বলেন, কয়লানীতি নিয়ে কাজ হচ্ছে বলে সরকার এখনই কয়লা তুলবে বিষয়টি এমন নয়। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দেশ ও মানুষের কল্যাণ হয়।
জ্বালানি বিভাগ সূত্র বলছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কয়লানীতি চূড়ান্ত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য ‘কয়লানীতি ২০০৮’ সালের খসড়াটি নিয়ে জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব (অপারেশন) মুহম্মদ আব্দুল খালেক মল্লিকের সভাপতিত্বে কয়েকটি বৈঠক হয়েছে। এসব বৈঠকে খসড়া প্রণয়ন চূড়ান্ত করা হয়েছে। এখন নীতিটি চূড়ান্ত করা হবে।
সম্প্রতি জ্বালানি বিভাগের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হলে জ্বালানি বিভাগের সচিব ড. মুহম্মদ খায়রুজ্জামান মজুমদার কয়লানীতির খসড়াটি দ্রুত চূড়ান্ত করার নির্দেশনা দেন।
সূত্র বলছে, ফুলবাড়ি বিক্ষোভের পর সরকার কয়লা উৎপাদন থেকে সরে আসে। দেশের একমাত্র খনি বড়পুকুরিয়া থেকে আন্ডারগ্রাউন্ড মাইনিং করে কয়লা তোলা হচ্ছে। কিন্তু এতে মাত্র মজুত কয়লার ১০ ভাগ উঠছে। বাকি ৯০ ভাগ মাটির নিচে থেকে যাচ্ছে।
এখন দেশে যে গ্যাসের প্রমাণিত মজুত রয়েছে তা দিয়ে আর মাত্র ১০ বছর চলবে। এরপর দেশে নতুন গ্যাসের মজুত চিহ্নিত করা সম্ভব না হলে সব জ্বালানি দেশের বাইরে থেকে আমদানি করতে হবে। সরকারের পক্ষে নিত্যদিনের সব জ্বালানি আমদানি প্রায় অসম্ভব। কেবল জ্বালানি আমদানিতে সরকার সব বৈদেশিক মুদ্রা খরচ করলে অন্য ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়াবে। সংশ্লিষ্টরা বলছেন, এসব বিষয় মাথায় রেখে সরকার নিজস্ব জ্বালানি অনুসন্ধানে জোর দিতে যাচ্ছে।
জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা বলেন, এখন দেশের বড় বিদ্যুৎকেন্দ্র পায়রা, রামপাল, তালতলি (বরগুনা) আমদানি করা কয়লা দিয়ে চলছে। এরপর এসএস পাওয়ার এবং মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা প্রয়োজন হবে। সরকার কেন্দ্রগুলোকে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি দিয়ে থাকে। কাজেই এক্ষেত্রে ডলার সংস্থানের দায় সরকারের ওপর বর্তায়। সরকার যদি দেশীয় উৎস থেকে কয়লা সরবরাহ করতে পারতো তাহলে বিপুল পরিমাণ ডলারের প্রয়োজন হতো না।
সূত্র বলছে, নীতি চূড়ান্ত হওয়ার পরও কয়লা তোলার বিষয়ে অনেক কাজ বাকি থেকে যাবে। আদৌ কয়লা উত্তোলন সাশ্রয়ী হবে কিনা তা বিবেচনা করতে হবে। কারণ, দেশের কয়লা খনিগুলোতে বেশিরভাগ কয়লা ৮০০ থেকে এক হাজার মিটার গভীরে রয়েছে।
দেশে এখন পর্যন্ত পাঁচটি কয়লা খনি আবিষ্কার হয়েছে। যা দিয়ে প্রতিদিন ১০ হাজার মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করলে ৫০ বছর কেন্দ্রগুলো চালানো সম্ভব হবে বলে বিশ্লেষকরা মনে করেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৭ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৭ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৭ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৭ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৭ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৭ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৭ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৭ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৭ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৭ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৭ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৭ ঘণ্টা আগে