ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ। এছাড়াও পাঁচ নদীর বিভিন্ন অভয়াশ্রমে দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার মধ্যে দিয়ে নদীগুলো বয়ে গেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাত ১২টা থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য এ দুই নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য অফিস।
এদিকে, নিষেধাজ্ঞা জারি করায় কর্মহীন হয়ে পড়েছে জেলার দুই লাখের অধিক জেলে। মাছ ধরার উপর ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাহিদা অনুযায়ী প্রতিবছর শুধু নতুন নোট ছাপাতে সরকারের খরচ হয় চার থেকে পাঁচশ কোটি টাকা। খরচে লাগাম টানতে ক্যাশলেস কিউআর (কুইক রেসপন্স) লেনদেনে ঝুঁকছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানায়। একটি সূত্র বলছে, এখন আর আগের মতো বেশিদিন টিকছে না টাকা। ছয় মাসেই নষ্ট হচ্ছে কাগুজে নোট। যেগুলো বাংলাদেশ ব্যাংকে সংরক্ষণ করার পর তা পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা ব্যবহার অযোগ্য নোট ও বাজার সার্কুলেশন বা অর্থের প্রবাহের বিষয়টি দেখেই পরে নতুন নোট আনা হয়। অর্থাৎ, নতুন নোট ছাপানো হয়। এক্ষেত্রেও মার্কেট টুলস ব্যবহ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বেলারুশকে ইউরোপে চীনের একমাত্র মিত্রদেশ হিসেবে উল্লেখ করেছে বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বেইজিং সফরে গিয়ে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) তার দেশকে ইউরোপে চীনের একমাত্র মিত্র হিসেবে আখ্যায়িত করে সে।
এই তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তাসংস্থা স্পুটনিক। সাক্ষাৎকারে সে বলেছে, ‘আসুন এটা স্বীকার করি: বেলারুশই ইউরোপের কেন্দ্রে একমাত্র দেশ যা চীনের প্রতি বন্ধুত্বপূর্ণ বা আমি বলতে পারি (একমাত্র বেলারুশই চীনের প্রতি) ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব বজায় রাখে।’
আলেকজান্ডার লুকাশেঙ্কো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে অবৈধ বসতিস্থাপনকারী ইহুদী ইসরায়েলিরা। গত রোববার রাতে সেনাবাহিনীর সহায়তায় নাবলুসে ফিলিস্তিনের বাড়ি-গাড়িতে আগুন ধরিয়ে ইসরায়েলিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, অবৈধ বসতিস্থাপনকারী ইসরায়েলিরা অন্তত ৩০০টি হামলা চালিয়েছে। এই হামলাকে ফিলিস্তিনি কর্মকর্তারা ‘সুসংগঠিত হত্যাসাধন এব লুণ্ঠন’ হিসেবে অভিহিত করেছেন।
ইসরায়েলিদের হামলায় হাওয়ারা, যাতারা, বুরিন এবং আসিরা আল-কিবলিয়া গ্রামের অন্তত ৩৯০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিন রেড বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ইসলামাবাদ ও লাহোরের বিভিন্ন আদালতের পাশাপাশি দেশটির নির্বাচন কমিশনে (ইসিপি) বিচারাধীন আছে ৩৬টি মামলা।
এসবের মধ্যে অযোগ্যতা, গ্রেফতার-পূর্ব জামিন, ফৌজদারি কার্যবিধি, প্রতিরক্ষামূলক জামিন এবং মানহানির মামলা রয়েছে। একটি মামলা আছে সন্ত্রাসবাদ সঙ্গে সম্পর্কিত।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, বেশিরভাগ মামলা ইসলামাবাদে। এর মধ্যে ২৫টি ইসলামাবাদের দায়রা আদালতে বিচারাধীন। দুটি মামলা ছাড়া বাকি সব মামলায় জামিনে রয়েছেন ইমরান। আগামী ২৭ ফেব্র বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
করোনা আর ইউক্রেন যুদ্ধের গ্যাঁড়াকলে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ‘খুবই ভঙ্গুর’ বলে হতাশার কথা শোনালো দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) শীর্ষ এক কর্মকর্তা।
গত রোববার আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটির সদস্য জয়ন্ত আর ভার্মা বলেছে, ভারতের আর্থিক প্রবৃদ্ধি বেশ ভঙ্গুর। আমাদের যে পরিমাণ প্রবৃদ্ধি প্রয়োজন সেটা ২০২২-২৩ অর্থবছরে অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন না তিনি।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর জেলার ৮৮৭টি (তদন্তপূর্বক দখল করা ১৯২টি) সরকারি পুকুরের আংশিক বা সম্পূর্ণ দখলের সঙ্গে জড়িতদের তালিকাসহ বর্তমান অবস্থাসংবলিত প্রতিবেদন তৈরি এবং দখলদার উচ্ছেদ ও পুনরুদ্ধারে একটি কর্মপরিকল্পনা তৈরি করে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক (ডিসি) ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
পাশাপাশি দখল করা ১৯২টি পুকুরসহ গাজীপুর জেলার ৮৮৭টি সরকারি খাস পুকুরের অবস্থানসহ (মৌজার নাম, দাগ নম্বরসহ) পূর্ণাঙ্গ তালিকা, দখলদারদের তালিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘নির্বাচনে না এলে বিএনপি আইসিইউতে যাবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি আইসিইউতে যাবে না, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ইতিমধ্যে আইসিইউতে চলে গেছে।’
গতকাল ইয়াওমুল ইছনাইন (সোমবার) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দেশ খাদের কিনারায় চলে আসছে মন্তব্য করে ফখরুল বলেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির দাম বেড়েছে সেদিকে সরকারের খেয়াল নেই, তাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধ ক্ষমতা দখলকারীরা সবকিছু ধ্বংস করে দিয়ে যায়। কারণ জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা থাকে না। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত, জনগণের জন্য কাজ করে। সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।
গতকাল ইয়াওমুল ইছনাইন (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বই সংকটে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।
গতকাল ইয়াওমুল ইছনাইন (সোমবার) জেদ্দায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরায়েল কর্তৃক সংঘটিত অপরাধ বিষয়ে ওআইসির কার্যনির্বাহী কমিটির সভায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এবং ওআইসিতে বাংলাদেশের বিকল্প স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হক।
সৌদি আরবের সভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জার্মানির প্রস্তাবনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা রেজুলেশন নিয়ে ভোটাভুটিতে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ। ‘বাংলাদেশের পররাষ্ট্র নীতিই ভোটদানে বিরত থাকার কারণ’ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক বিশেষ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন এসব তথ্য জানিয়েছেন।
‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়’ এই মূলনীতিকে ধারণ করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে।
মুখপাত্র বলেন, সবার সাথে বন্ধুত্ব এবং কারও প্রতি বিদ্বেষ নয়, বাকি অংশ পড়ুন...












