আবার মাছ ধরায় নিষেধাজ্ঞা, জীবিকা সংকটে জেলেরা
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাত ১২টা থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য এ দুই নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য অফিস।
এদিকে, নিষেধাজ্ঞা জারি করায় কর্মহীন হয়ে পড়েছে জেলার দুই লাখের অধিক জেলে। মাছ ধরার উপর নির্ভরশীল এসব জেলে নদীতে যেতে না পারায় চরম সংকটের মধ্যে পড়েছেন। মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজ জানা না থাকায় বিকল্প কর্মসংস্থানেও যেতে পারছেন না জেলেরা। এতে অভাব-অনাটন আর অনিশ্চয়তায় দিন কাটছে জেলেদের।
যদিও নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত জেলেদের প্রত্যেকের জন্য ৮০ কেজি করে চাল দেওয়া হবে কিন্তু সব জেলে পাবেন না। কারণ, সরকারের পক্ষ থেকে বরাদ্দ এসেছে মাত্র ৮৯ হাজার। কিন্তু জেলায় নিবন্ধিত জেলে রয়েছে এক লাখ ৫৮ হাজার।
দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় জীবিকা সংকটে পড়েছেন জেলেরা। নৌকা জাল তীরে উঠিয়ে ঘাটগুলো এখন শুনসান নিরবতা।
ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের জেলে হারুন, জসিম ও ইউনুস বলেন, মাছ ধরা বন্ধ হয়ে গেছে, আমরা এখন কিভাবে দিন কাটাবো। গত মৌসুমে তেমন মাছ ধরা পড়েনি। কিছুদিন হলো পোয়া মাছ পড়ছে। এখন মাছ ধরা বন্ধ তাই আবার সংকটের মধ্যে পড়তে হলো।
আরেক জেলে রহিম বলেন, ৮ সদস্যের পরিবার, প্রতিদিন ২ কেজি করে চাল লাগে অন্য খরচাতো আছেই। সরকারের বরাদ্দকৃত চাল যেন ত্রুত দেওয়া হয় সেই দাবি জানাই।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিকে আয়-রোজগার বন্ধ অন্যদিকে ঋন আর দেনার দায়ে জর্জরিত হয়ে পড়েছেন তারা। তাই দ্রুত চাল দেওয়ার দাবি তাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)