গাজীপুরের ৮৮৭ পুকুর দখলকারীর তালিকা চায় হাইকোর্ট
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর জেলার ৮৮৭টি (তদন্তপূর্বক দখল করা ১৯২টি) সরকারি পুকুরের আংশিক বা সম্পূর্ণ দখলের সঙ্গে জড়িতদের তালিকাসহ বর্তমান অবস্থাসংবলিত প্রতিবেদন তৈরি এবং দখলদার উচ্ছেদ ও পুনরুদ্ধারে একটি কর্মপরিকল্পনা তৈরি করে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক (ডিসি) ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
পাশাপাশি দখল করা ১৯২টি পুকুরসহ গাজীপুর জেলার ৮৮৭টি সরকারি খাস পুকুরের অবস্থানসহ (মৌজার নাম, দাগ নম্বরসহ) পূর্ণাঙ্গ তালিকা, দখলদারদের তালিকা এবং ইজারা দেওয়া হলে ইজারাগ্রহীতাদের তালিকা দিতে অনুরোধ করে গত ১৪ ফেব্রুয়ারি গাজীপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। এ আবেদন তা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
অন্তর্র্বতীকালীন এ আদেশের পাশাপাশি রুল জারি করেছে হাইকোর্ট। রুলে জেলার ১৯২টি পুকুরের অননুমোদিত ভরাট, দখল, শ্রেণি পরিবর্তন ও দূষণরোধে বিবাদীদের ব্যর্থতা কেন আইন বহির্ভূত, জনস্বার্থবিরোধী ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
গাজীপুরে ‘১৯২ সরকারি পুকুর বেদখল’ শীর্ষক একটি প্রতিবেদন যুক্ত করে বেলার করা রিটের প্রাথমিক শুনানির পরিপ্রেক্ষিতে গত রোববার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারক ফারাহ মাহবুব এবং বিচারক আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবীরা জানান, ‘গাজীপুরে পুকুর ১: ১৯২ সরকারি পুকুর বেদখল’ শিরোনামে গত বছরের ৩ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ পায়। প্রতিবেদনটি যুক্ত করে ওই রিটটি করে বেলা।
রিটে গাজীপুর জেলার ১৯২টি পুকুর অননুমোদিত ভরাট, দখল, শ্রেণি পরিবর্তন ও দূষণ রোধে বিবাদীদের ব্যর্থতা কেন আইন বহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে জনগণের সর্বোত্তম স্বার্থে ১৯২টি পুকুর পুনরুদ্ধার এবং ৮৮৭টি পুকুর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)