নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধনের পর ট্রেনের টিকেট বিক্রির নতুন পদ্ধতি উদ্বোধন করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নতুন নিয়মে টিকেট কালোবাজারি বন্ধ হবে বলে তিনি আশাবাদী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে ঢাকার কমলাপুর স্টেশনে এক অনুষ্ঠানে এনআইডির মাধ্যমে টিকেট বিক্রির প্রক্রিয়ার উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পাশাপাশি আন্তঃনগর ট্রেনে টিকেটবিহীন যাত্রীদের টিকেট কাটার জন্য ভ্রাম্যমাণ টিকেট পরীক্ষকদের হাতে পস মেশিন তুলে দেন।
রেলমন্ত্রী বলেন, “শুরুতে আন্তঃনগর ট্রেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি মাসে সারাদেশে তিন হাজার ৬৩০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৩৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও তিন হাজার ৯০৪ জন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ‘সেভ দ্য রোড’-এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফেব্রুয়ারিতে সড়কে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বাস দুর্ঘটনায়। সারাদেশে এ মাসে ৮১০টি বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৫ জন। আহত হয়েছেন ৯৬১ জন। ৭৮৯টি ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৬ জন এবং আহত হয়েছেন ৮১৫ জন।
তবে সদ্য শেষ হওয়া মাসে সবচেয়ে বেশি এক হাজার ১১২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১১৭ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রেকর্ড পরিমাণে বরাদ্দ কমছে চলতি অর্থবছরের (২০২২-২৩) বার্ষিক উন্নয়ন বাজেটে (এডিপি)। চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল দুই লাখ ৪৬ হাজার কোটি টাকা। এ থেকে সংশোধিত এডিপিতে বরাদ্দ কমানো হয়েছে সাড়ে ১৮ হাজার কোটি টাকা। সবমিলিয়ে দুই লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করা হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ কমলো বিদ্যুৎ-জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খাতে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিংয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত বলেছে, কিছু শিক্ষার্থী ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস নষ্ট করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করছে। এগুলো বন্ধ হওয়া দরকার। সব বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। কোনো শিক্ষার্থী প্রথমবর্ষে ভর্তির সময় ওই শিক্ষার্থী এবং তার অভিভাবকের কাছ থেকে অঙ্গীকার নিতে হবে র্যাগিংয়ের মতো কাজে যেন জড়িত না হয়। র্যাগিংয়ের মতো কাজে স¤পৃক্ততা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সবজির তীব্র সঙ্কট দেখা দিয়েছে ব্রিটেন জুড়ে। বাজার থেকে উধাও হয়ে গেছে টমেটো। ফুলকপি-বাঁধাকপি-শসাও অপ্রতুল। সবজি প্রতি দাম বেড়েছে ৪০০ শতাংশ। কোনো কোনো সবজি ৫ পাউন্ড থেকে বেড়ে ২০ পাউন্ডে গিয়ে ঠেকেছে। এ অবস্থায় বীজযুক্ত ফল ও সবজি বেশি পরিমাণে কিনতে নিষেধ করছে কর্তৃপক্ষ।
দেশটির ন্যাশনাল ফারমার্স ইউনিয়নের বরাত দিয়ে (এনএফইউ) এ তথ্য জানিয়েছে দ্য সান।
ইউরোপে বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধির কারণে সংরক্ষণাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ায় টমেটো উধাও হয়ে গেছে সুপারমার্কেটগুলো থেকে। অন্যান্য সবজির দাম হাতের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে প্রতিটি আসনে কোটি টাকার বেশি সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। একটি আসনে (১৫০টি কেন্দ্র হিসাবে) ইভিএমে নির্বাচন করতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকা। সেখানে কাগজের ব্যালটে ভোটগ্রহণে আসনপ্রতি ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা। এক্ষেত্রে ইভিএম ব্যবহারের আসনে এক কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকা বেশি ব্যয় ধরা হয়েছে।
এদিকে আয়ুষ্কাল শেষ হওয়ার পথে থাকা ইভিএম মেরামতের ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৬১ কোটি ৬২ লাখ টাকা। এভাবে হিসাব ধরে আগামী অর্থ বছরের জন্য সরকারের ৪ হাজ বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আহত বাংলাদেশী যুবক সুমন মিয়ার (২৫) মৃত্যু হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুমন মিয়া কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
বিজিবি ও পুলিশ জানায়, ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে বুড়িরহাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল আনছিল কয়েকজন। এ সময় বিএসএফ তাড়া দিলে সবাই পালাতে পারলেও আটক হন সুমন। তাকে নির্যাতনের পর সীমান্তে ফেল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কারাদ-প্রাপ্ত সাবেক প্রধান বিচারক সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করে এবং যুক্তরাষ্ট্রে তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্টে দুই লাখ ৮০ হাজার ডলার পাচার করে। এই টাকায় সেখানে তিনতলা বাড়ি কেনা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার সঠিক তদন্তের স্বার্থে যুক্তরাষ্ট্রে এসকে সিনহা ও অনন্ত সিনহার ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। গত ২০ ফেব্রুয়ারি এই আদেশ দেওয়া হয়। বাড়ি ও ব্যাংক হিসাব জব্দের জন্য এখন যুক্তরাষ্ট্রে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি বাকি অংশ পড়ুন...
ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ। এছাড়াও পাঁচ নদীর বিভিন্ন অভয়াশ্রমে দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার মধ্যে দিয়ে নদীগুলো বয়ে গেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাত ১২টা থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য এ দুই নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য অফিস।
এদিকে, নিষেধাজ্ঞা জারি করায় কর্মহীন হয়ে পড়েছে জেলার দুই লাখের অধিক জেলে। মাছ ধরার উপর ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাহিদা অনুযায়ী প্রতিবছর শুধু নতুন নোট ছাপাতে সরকারের খরচ হয় চার থেকে পাঁচশ কোটি টাকা। খরচে লাগাম টানতে ক্যাশলেস কিউআর (কুইক রেসপন্স) লেনদেনে ঝুঁকছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানায়। একটি সূত্র বলছে, এখন আর আগের মতো বেশিদিন টিকছে না টাকা। ছয় মাসেই নষ্ট হচ্ছে কাগুজে নোট। যেগুলো বাংলাদেশ ব্যাংকে সংরক্ষণ করার পর তা পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা ব্যবহার অযোগ্য নোট ও বাজার সার্কুলেশন বা অর্থের প্রবাহের বিষয়টি দেখেই পরে নতুন নোট আনা হয়। অর্থাৎ, নতুন নোট ছাপানো হয়। এক্ষেত্রেও মার্কেট টুলস ব্যবহ বাকি অংশ পড়ুন...












