ব্রিটেনে সবজির জন্য হাহাকার, ৩টির বেশি টমেটো কেনায় বারণ
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সবজির তীব্র সঙ্কট দেখা দিয়েছে ব্রিটেন জুড়ে। বাজার থেকে উধাও হয়ে গেছে টমেটো। ফুলকপি-বাঁধাকপি-শসাও অপ্রতুল। সবজি প্রতি দাম বেড়েছে ৪০০ শতাংশ। কোনো কোনো সবজি ৫ পাউন্ড থেকে বেড়ে ২০ পাউন্ডে গিয়ে ঠেকেছে। এ অবস্থায় বীজযুক্ত ফল ও সবজি বেশি পরিমাণে কিনতে নিষেধ করছে কর্তৃপক্ষ।
দেশটির ন্যাশনাল ফারমার্স ইউনিয়নের বরাত দিয়ে (এনএফইউ) এ তথ্য জানিয়েছে দ্য সান।
ইউরোপে বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধির কারণে সংরক্ষণাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ায় টমেটো উধাও হয়ে গেছে সুপারমার্কেটগুলো থেকে। অন্যান্য সবজির দাম হাতের নাগাল ছাড়িয়েছে।
খবরে বলা হয়েছে, ব্রিটেনের বাজারে এমন বিরূপ প্রভাব পড়ার কারণ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ। কারণ, আগে ইউরোপীয় বাজার থেকেই সবজি ও ফল সংগ্রহ করা হতো ব্রিটেনে। ব্রেক্সিটের পর মরক্কো ও স্পেন থেকে আনা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক বন্যা ও তুষারপাতে স্পেন ও উত্তর আফ্রিকার সবজি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ ছাড়া পরিবহনজনিত কারণও ভোগাচ্ছে ক্রেতাদের।
এ অবস্থায় নাগরিকদের মাত্র তিনটি করে টমেটো কিনতে পরামর্শ দিচ্ছে সুপারশপগুলো। গোলমরিচ ও শসা কেনাতেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। লেটুস, স্যালাদ ব্যাগ, ব্রকোলি, ফুলকপি নির্দিষ্ট করা হচ্ছে কোনো কোনো সুপারশপে।
সবজির আমদানি সবচেয়ে কম লন্ডনের বাজারগুলোয়। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, লেটুসপাতাসহ অন্যান্য সালাদ পণ্যও শহরের বাজারে মেলা দায় হয়ে পড়েছে। এ অবস্থা ব্রিটেনের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে দেশটির জনগণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান নয়, পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে দুদকের অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)