আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের বর্তমান সরকার নির্বাচনে পরাজয়ের ভয়ে আতঙ্কিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান। একইসঙ্গে সরকার তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
গত বুধবার (৮ মার্চ) লাহোরে দলের নির্বাচনী সমাবেশে পুলিশের বাধা এবং এর জেরে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ইমরান এই মন্তব্য করেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, জনসমাবেশের ওপর সরকারি নিষেধাজ্ঞা অমা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিনে এক অভিযানে ইসরায়েলি বাহিনী আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই ঘটনার ৪৮ ঘণ্টারও কম সময় আগে আরেক অভিযানে আরও ছয় ফিলিস্তিনি এই শহরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়।
ইসরায়েলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ ১৪ বছর বয়সী ওয়ালিদ নাসের নামে আরেক কিশোর বৃহস্পতিবার মারা যায় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জেনিনের দক্ষিণে জাবা গ্রামে ফাশাফশেহ, সুফিয়ান ও নায়েফ একটি গাড়ির ভেতর গুলিবিদ্ধ হয়।
ইসরায়েলি বিশেষ বাহিনী জাবায় স্থানীয় সময় ভোর ৬টার দিকে অভিযান শুরু করে। আন্ডারকভার ইউনিট বেসামরিক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা নিজেদের আরও কয়েক হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছে, এ সপ্তাহেই চাকরি হারাবে হাজার হাজার কর্মী।
গত নভেম্বরেই ১১ হাজার কর্মীকে ছাঁটাই করে মেটার সিইও মার্ক জুকারবার্গ। ওই ঘটনার চার মাস পেরুতেই আবারও বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে চাকরিচ্যুতির ঘটনা ঘটতে যাচ্ছে। নভেম্বরে ১১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পর মেটা জানিয়েছিল, নিজেদের আরও শক্ত অবস্থানে নিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
ফেব্রুয়ারিতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৩৯টি। এতে নিহত হয়েছেন ৪৮৭ এবং আহত ৭১২ জন। নিহতের মধ্যে নারী ৫৪, শিশু ৬৮। ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৯৬ জন।
দুর্ঘটনায় ১০৮ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭২ জন। গত বুধবার (৮ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলা হয়, ফেব্রুয়ারিতে সারাদেশে ৪৩৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ঘটেছে ২৩টি। এসব দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।
১৭টি রেলপথ দুর্ঘটনায় ১৪ জন নিহত ও প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় দিন-দুপুরে অস্ত্র ঠেকিয়ে একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় তল্লাশি চালাচ্ছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় কড়া তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুপুরে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য জানান।
তিনি বলেন, টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর থেকেই উত্তরাসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ বলেছেন, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরিত কুইন সেনেটারি মার্কেট ভবনটি নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। এটা রাজউকের দেখা উচিত ছিল। অনুমতি নিয়ে বিল্ডিং কোড মেনে ভবনটি নির্মাণ করা হয়েছিল কি না তা তদন্ত করা হবে।
তিনি বলেন, রাজউক, সিটি করপোরেশনসহ তিতাসের যেসব ব্যক্তিদের দেখার কথা ছিল তারা এগুলো দেখেছেন কি না সেটিও তদন্ত চলবে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের আয়োজিত এক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার সিদ্দিক বাজারে যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে, সেই ভবনের মালিক দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
তাদের গ্রেপ্তারের কারণ জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ বলেন, “এতবড় একটি দুর্ঘটনার দায় ভবনের মালিকসহ সংশ্লিষ্ট কেউ এড়াতে পারে না।
"ভবনটিতে কোনো সংস্কার হত না, পয়ঃনিস্কাশন নিয়মিত তদারকি হত না, পার্কিং এলাকায় গুদাম ভাড়া দেওয়ার নিষেধ থাকার পরেও দেওয়া হয়েছে, ব্যবসায়ীরা জেনেও নিয়েছেন। সংশ্লিষ্ট সংস্থার তদারকিরও অভাব পরিলক্ষিত হয়েছে।"
এসব কারণে বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
শুনশান নিরবতা বিরাজ করছে ভোলার মাছঘাটগুলোতে। ভোলার ৯৫% জেলেরাই চলমান নিষেধাজ্ঞা মেনে চলছে বলে জানায় জেলা মৎস্য অধিদপ্তর। প্রতি বছরের ন্যায় এ বছরও ১লা মার্চ থেকে বেকারত্ব দিন কাটছে উপকূলীয় জেলে ও মৎস্য ঘাটে।
নদীতে মাছ শিকারে চলছে নিষেধাজ্ঞা। এতে করে কর্মহীন হয়ে পড়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর জেলেরা ও মৎস্য ব্যবসায়ীরা। যার জন্য সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন জেলার এক লাখ ৫৮ হাজার জেলের মধ্যে ৫-১০% জেলেরা।
জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের অভয়াশ্রমগুলোতে ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক,
قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحـْمـَتِهٖ فَبِذٰلِكَ فَـلْيَفْرَحُوا هُوَ خَيْـرٌ مِّـمَّا يَـجْمَعُونَ
অর্থ: মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, তোমরা মহান আল্লাহ পাক উনার দয়া, ইহসান ও রহমত মুবারক অর্থাৎ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাওয়ার কারণে ঈদ পালন অর্থাৎ খুশি প্রকাশ করো। যা তোমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত।” (পবিত্র সূরা ইউনূস শরীফ, পবিত্র আয়াত শরীফ ৫৮)
এ পবিত্র আয়াত শরীফ উনার অনুকরণে পবিত্র রাজারবাগ শরীফে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লা বাকি অংশ পড়ুন...
“ছলাতুত তাসবীহ” নামায উনার বহু ফযীলত পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে। যেমন, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ اَنَّ النَّبـِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامُ يَا عَبَّاسُ عَلَيْهِ السَّلَامُ يَا عَمَّاهْ اَلَا اُعْطِيْكَ اَلَا اَمْنَحُكَ اَلَا اُخْبِـرُكَ اَلَا اَفْـعَلُ بِكَ عَشْرَ خِصَالٍ اِذَا اَنْتَ فَعَلْتَ ذٰلِكَ غَفَرَ اللهُ لَكَ ذَنْۢبَكَ اَوَّلَه وَاٰخِرَه وَقَدِيْـمَه وَحَدِيْـثَه وَخَطَأَهٗ وَعَمَدَه وَصَغِيْـرَه وَكَبِيْـرَه وَسِرَّه وَعَلَانِيَـتَه اَنْ تُصَلِّىَ اَرْبَعَ رَكَعَاتٍ فَاِنْ لَّـمْ تَـفْعَلْ فَفِىْ كُل বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের বাখমুত দখলে থমকে গেছে রাশিয়ার অগ্রযাত্রা। কোনোভাবেই শহরটি হাতছাড়া করতে চায় না ইউক্রেন। আর তাই রাশিয়ার কবল থেকে গুরুত্বপূর্ণ এই শহরটি রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনারা।
ইউক্রেনের সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিনে বাখমুত ও তার আশপাশের শহরে রাশিয়ার সামরিক বাহিনী ১৩০ বার আক্রমণ করেছে। তারা বাখমুত শহর ঘিরে ফেলারও চেষ্টা করছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জার্মানির একটি সংবাদপত্রকে জানিয়েছে, ‘প্রতিদিন ৫০০ জন রুশ সেনা হয় মারা যাচ্ছে বা আহত হচ্ছে’। তবে প্রতিরক্ষামন্ত্রীর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় পুলিশের অন্তত ৯ সদস্য নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার প্রদেশের বোলান এলাকায় বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে।
বেলুচিস্তানের কাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার মাহমুদ নোতেজাই দেশটির সংবাদমাধ্যম ডনকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সিবি এবং কাচি সীমান্ত-লাগোয়া বোলানের কামব্রি সেতুতে বিস্ফোরণ ঘটেছে।
নোতেজাই বলেছেন, সিবি থেকে কোয়েটায় ফেরার পথে ক্যামব্রি সেতুতে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির সদস্য বাকি অংশ পড়ুন...












