নিজস্ব সংবাদদাতা:
মিয়ানমারের রাষ্ট্রদূত মোয়ে’কে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুরে তাকে তলব করে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশের ভূখ-ে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, সীমান্ত পারাপারের এই গুলিবর্ষণে বাংলাদেশি ১২ বছর বয়সী একটি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয় যে, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা বিমানঘাঁটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে ভারতের হিন্দুত্ববাদী সরকার।
পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত এই ঘাঁটিগুলো সংস্কারের মূল লক্ষ্য হলো ভারতের অত্যন্ত স্পর্শকাতর ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-এর সুরক্ষা আরও জোরদার করা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এমন এক সময়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে যখন প্রতিবেশী বাংলা বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদাদতা:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর সাড়ে পাঁচটার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে সোমবার রাত সাড়ে নয়টা থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৯ ঘণ্টা যাবৎ চেষ্টা চালায়।
তবে এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি। স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ উৎপাদন। এমনটি জানিয়েছেন মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম।
এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) নয়টার দিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফকালে নজরুল ইসলাম বলেন, পোস্টাল ব্যালটে বিভিন্ন দেশে প্রবাসীরা ভোটার হয়েছে। তাদের কাছে পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। ইসি মনে হয় বিষয়টা খেয়াল করেনি। বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। অ্যালফাবেট অনুসারে স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের বিভিন্ন এলাকায় কয়েকটি বাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ডিভাইস রয়েছে। যা বিক্ষোভের আড়ালে সহিংস কার্যক্রম চালানোর উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন, দেশটির নিরাপত্তা বাহিনীর কাছে এমন কিছু অড বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নানা আলোচিত ঘটনার আড়ালে নীরবে গভীর সংকটে পড়ছে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রপ্তানি খাত। টানা পাঁচ মাস ধরে এই খাতের আয় কমছে, কমছে কার্যাদেশও। উদ্যোক্তাদের ভাষায়, অন্যান্য বছরের তুলনায় বর্তমানে রপ্তানি আদেশ ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। পরিস্থিতি এমনই যে, আগামী জুন মাসের আগেও ঘুরে দাঁড়ানোর স্পষ্ট কোনো লক্ষণ দেখছেন না সংশ্লিষ্টরা।
বৈশ্বিক চাহিদা সংকোচন, দেশের ভেতরের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা অস্থিরতা এবং পর্যাপ্ত নীতি সহায়তার অভাব- সব মিলিয়ে রপ্তানি আয়ে এই ধারাবাহিক নেতিবাচক প্রবণতা তৈরি হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে দেশে প্রথমবারের মতো চালু হলো মুন অ্যালার্ট বা মিসিং আর্জেন্ট নোটিফিকেশন সিস্টেম। পাশাপাশি এ উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে টোল ফ্রি হেল্পলাইন নম্বর-১৩২১৯।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও অ্যাম্বার এলার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এটি চালু হয। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার এবং জনসাধারণের তাৎক্ষণিক অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হযেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর মালিবাগ সিআইডি স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পিলখানা হত্যাকা-ের সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব ধরনের সুযোগ-সুবিধা ও ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে ‘অধিনায়কের সামারি কোর্ট বিডিআর-২০০৯’ নামের একটি সংগঠন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়েছে।
আলোচনা সভা থেকে দাবি করা হয়, অতিদ্রুত স্বাধীন তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে; বিডিআর হত্যাকা-ের সঙ্গে জড়িতদের কঠোর বিচার নিশ্চিত করতে হবে।
সভায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও সংগঠনটির সভাপতি জহরুল ইসলাম বাকি অংশ পড়ুন...
শরীয়তপুরে সংবাদাদতা:
জাজিরা উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহতের ঘটনার পর বোমা ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল থেকে বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে ৪৫টি বোমা সদৃশ বস্তু, ককটেল, বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটকও করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিলাসপুর ইউনিয়নের ব্যাপারীকান্দি এলাকায় বোমা তৈরির সময় বিস্ফ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কয়েক সপ্তাহের টানা বিক্ষোভের পর ইরানে সরকারবিরোধী আন্দোলন ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। একই সঙ্গে, রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারের পক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটি পরিস্থিতি ধীরে ধীরে সরকারের নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট জানিয়েছে, গত রোববার (১১ জানুয়ারি) থেকে ইরানজুড়ে বিক্ষোভের মাত্রা কমতে শুরু করেছে। সংস্থাটির মতে, সরকারের দেশব্যাপী ইন্টারনেট বন্ধ এবং স্টারলিং বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯.৭৫ শতাংশ মুনাফা মিলবে। গত রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। নতুন গঠিত ব্যাংকটির জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মিত সরকারি কর্মচারীদের ৭টি অবাসন প্রকল্প ও বাংলাদেশ রেলওয়ের আওতায় পরিচালিত সুনির্দিষ্ট রেল সেবার বিপরীতে আলোচ্য সুকু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জামাতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে তীব্র অস্থিরতা সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে একের পর এক শীর্ষ ও মধ্যম সারির নেতারা দল ছাড়লেও তাদের ফেরাতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব।
দলত্যাগী নেতারা নিজেদের অবস্থানে অনড়Íজামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন না হলে ফেরার প্রশ্নই ওঠে না।
এনসিপির শীর্ষ নেতৃত্ব দাবি করছে, তারা দলত্যাগী নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ফেরানোর চেষ্টা চালাচ্ছে। তবে দলত্যাগী নেতাদের ভাষ্য ভিন্ন। তাদের মতে, এসব প্রচেষ্টা মূল আদর্শগত সংকট সমাধান বাকি অংশ পড়ুন...












