নিজস্ব সংবাদদাতা:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও দলের নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে এখনো নির্বাচনী প্রতিযোগিতায় আছেন, যা দলের শীর্ষ নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে।
দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২০০ বিদ্রোহী প্রার্থীর মধ্যে মাত্র চারজন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, আবেদন করেছেন।
তবে শীর্ষ নেতারা আশা করছেন আগামী কয়েক দিনে আরও বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে মনোনীতদের সমর্থনের প্রতিশ্রুতি দেবেন।
বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী এরইম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ সংকটে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। সরকার ঘোষিত দামে বাজারে এলপি গ্যাস সিলিন্ডার মিলছে না। এমনকি ১২ কেজির একটি সিলিন্ডার হাজার টাকা বেশি গুনেও পাওয়া যাচ্ছে না। এতে প্রতিদিনের বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁর রান্না নিয়ে মারাত্মক সমস্যা পোহাতে হচ্ছে।
১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৩০৬ টাকা হলেও বাস্তবে সে দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এমনকি ১ হাজার ৩০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৩০০ টাকা দিয়েও অনেক এলাকায় মিলছে না। এতে গ্রাহকদের ভোগান্তির প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিদ্যমান আমদানি নীতি আদেশে (২০২১-২৪) বড় পরিবর্তন এনে নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন আমদানি নীতিতে ঋণপত্র বা এলসি ছাড়াই বিক্রয় চুক্তির (সেলস কন্ট্রাক্ট) বিপরীতে পণ্য আমদানি অবারিত করা হতে পারে। বর্তমানে এলসি ছাড়া পাঁচ লাখ ডলার পর্যন্ত বাণিজ্যিক আমদানি করা যায়। নতুন আমদানি নীতির (২০২৫-২৮) খসড়া অনুসারে, আমদানির অনুমতি থাকা পণ্য এলসি ছাড়াই যে কোনো পরিমাণ আমদানি করা যাবে। এছাড়া নতুন নীতিতে পাঁচ বছরের বেশি পুরোনো গাড়িও আমদানির সুযোগ র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সংস্কার উদ্যোগের শুরু থেকে সংস্কার-প্রতিরোধক অপশক্তির কাছে অন্তর্বর্তী সরকার আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কারবিমুখতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, শুরু থেকেই অন্তর্বর্তী সরকার কোনো পর্যায়ে সংস্কার-প্রতিরোধী মহলকে চিহ্নিত করে প্রতিহত করার গুরুত্ব বোঝা বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদাদতা:
টেকনাফে নাফনদীর নৌসীমায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফ নামে স্থানীয় এক যুবক গুরুতর আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল সাড়ে ১০টায় হোয়াইক্যং ইউপির লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে হানিফের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ওই এলাকার ফজল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করেন। ঘটনার পরপর তাকে উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
২নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বিরাজ করছে। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশ ছিল বাংলাদেশ এবং ২০২৬ সালেও এই অবস্থান বদলানোর সম্ভাবনা কম। যদিও আগামী বছর মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে, তবু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই শীর্ষে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক সম্পর্ক বিভাগ (ইউএন ডিইএসএ) সমপ্রতি ‘বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ২০২৬ সালের সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
সেখানে বলা হয়েছে, ২০২৫ স বাকি অংশ পড়ুন...
ব্রাহ্মণবাড়িয়া সংবাদাদতা:
ব্রাহ্মণবাড়িয়ায় দেশের বৃহত্তম তিতাস গ্যাসফিল্ডের অবস্থান হওয়া সত্ত্বেও শহরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসফিল্ড থেকে দেশের অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ করা হলেও এখানকার মানুষ নিয়মিত গ্যাস পাচ্ছে না। আমরা সময়মতো বিল পরিশোধ করছি, কিন্তু রান্নার জন্য দিনের বেশিরভাগ সময় গ্যাসহীন থাকতে হয়। শীত ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অডিটের সাড়ে ১৩ হাজার কোটি টাকা বকেয়া নিয়ে ছয় বছর ধরে চলা বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব দিয়েছে গ্রামীণফোন ও রবি। এই দুই মোবাইল অপারেটর আদালতে মামলা চালিয়ে এলেও এখন সালিশের মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। তারা বলছে, এতে সময়, সম্পদ ও পারস্পরিক স্বার্থ বজায় থাকবে।
২০১৬ সালে গ্রামীণফোন ও রবির আর্থিক কর্মকা-ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিটিআরসি অডিট বা নিরীক্ষা করে। এতে ১৯৯৬-২০১৪ সাল পর্যন্ত তরঙ্গের মূল্য পরিশোধ, লাইসেন্স ফি, কর-ভ্যাটসহ নানা বিষয় দেখা হয়। অডিটের পর গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোট বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদাদতা:
গেলো মৌসুমে আলুর উৎপাদনের দাম পাননি কৃষকরা। সেই লোকসানের মধ্যে এবারও আলুচাষে নেমেছেন তারা। এবারও আশঙ্কা করছেন, উৎপাদনের খরচ বাড়বে। কিন্তু গতবার লোকসানের কারণে এবার আগেরবারের তুলনায় চাষের জমি কমেছে ৬ হাজার হেক্টর।
রাজশাহী জেলায় এবার ৩৪ হাজার ১০৯ হেক্টর জমিতে আলুচাষ করছেন কৃষকরা। গত বছর ৪০ হাজার হেক্টর জমিতে চাষ করা করা হয়েছিল। গতবার কৃষি অফিসের লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষ। যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৫ হাজার হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা পূরণ হয়ন বাকি অংশ পড়ুন...
ব্রাহ্মণবাড়িয়া সংবাদাদতা:
জুলাই আন্দোলনে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন। গত শনিবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠানে তারা ছাত্রদলে যোগ দেন।
খালেদ হোসেন মাহবুব বলেন, ছাত্ররা যদি না এগোত, তাহলে কিন্তু এই জুলাই গণ–অভ্যুত্থান হতো না। এই ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না। তারা সাহসিকতার পরিচয় দিয়েছে। ছাত্ররা নেতৃত্বে এগিয়ে এসেছিল, পরবর্তীতে কিন্তু ফ্যাসিস্টবিরোধী যত শক্তি আছে, সবাই নেপথ্যে থেকে ছাত্রদের সহায়তা করেছে। ছাত্রদলের নেতারাও কিন্তু নেপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মাত্র এক মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলও বেশ চাঙা। কিন্তু গত কয়েক মাসে দেশজুড়ে হত্যাকা-ের শিকার হয়েছেন দলের অনেক নেতাকর্মী। সবশেষ স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় কিছুটা প্রতিক্রিয়া দেখালেও অন্য হত্যাকা-ের ঘটনায় অনেকটা ‘নীরব’ দেখা গেছে দলের শীর্ষ নেতাদের, যা হতাশা বাড়াচ্ছে তৃণমূলে।
রাজনৈতিক ও নির্বাচনি সহিংসতায় ২০২৫ সালে ১৩৩ জন নিহত হয়েছে।
বিএনপির দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার সংখ্যা উদ্বেগজনক হা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সারা দেশে চলমান প্রকট গ্যাস সংকট শিগগির কাটছে না- বরং দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। চলতি মাসের শুরু থেকেই পাইপলাইনের গ্যাসের চাপ কমে যাওয়ায় বাসাবাড়ি, পরিবহন ও শিল্প খাতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে এলপিজির সরবরাহ সংকট, যার ফলে বাজারে তৈরি হয়েছে নৈরাজ্য। সরকারি নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে এলপিজি কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা।
সরবরাহ কমে যাওয়া ও কারিগরি ত্রুটির কারণে পাইপলাইনের গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি এলপিজির সংকট পরিবহন খাতেও বড় ধরনের প্রভাব ফে বাকি অংশ পড়ুন...












