সীমান্তে এবার ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ২৮ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোর আনুমানিক ৩টার দিকে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশুকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের আওতায় ২৮ জনকে বাংলাদেশের দিকে পুশইন করে বিএসএফ। এসময় বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
বিজিবি জানায়, ২৮ জনকে সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান করার জন্য পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং সাথে সাথে বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত নিয়ম অনুসরণ করে পুশইনকৃত ব্যক্তিদের পুশব্যাকে চেষ্টা করা হবে। সীমান্ত এলাকায় বর্তমানে টহল কার্যক্রম জোরদার এবং সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে।
নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ২৮ জনকে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করায় পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করেছে। সাথে সাথে বিজিবি বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত নিয়ম অনুসরণ করে পুশইনকৃত ব্যক্তিদের পুশব্যাকের চেষ্টা করা হবে। সীমান্ত এলাকায় বর্তমানে টহল কার্যক্রম জোরদার এবং সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের হেনান প্রদেশসহ আরও এলাকা বন্যার কবলে।
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের বিরুদ্ধে গাজার বীর যোদ্ধাদের মর্টার শেল নিক্ষেপ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা -ডিএমপি কমিশনার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গলাকাটা মুরগির মতো ছটফট করছিল বাচ্চাগুলো!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্ধ-অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে তীব্র গরমে ৪ দিনে চারজনের মৃত্যু
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপি সরকারের ১০০ দিন: আইন-শৃঙ্খলায় প্রত্যাশিত উন্নতি নেই
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাংক ঋণে চলছে সরকার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মার্কিন সামরিক ঘাঁটির তথ্য ইরানের হাতে তুলে দিল হ্যাকার গ্রুপ
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাকেই অস্বীকার সেই যুগ্ম সচিব ছেলের!
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অবহেলায় মায়ের মৃত্যু: যুগ্ম-সচিব আনিসুর ওএসডি
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)