নিজস্ব প্রতিবেদক:
মন্ত্রী, সংসদ সদস্য ও নৌকার প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে একাধিকবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
তফসিল ঘোষণার পর বারবার নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে তলব করেছে ইসি।
গত সোমবার আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা যায়।
নৌকার এই দুই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ গভীরভাবে মূল্যায়ন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে দেশটির দু’টি নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছে।
নির্বাচন বিশ্লেষকরা বলছেন যে অন্য পর্যবেক্ষকদের মতো শুধু কেন্দ্রে ভোট দেখেই দায় সারবে না যুক্তরাষ্ট্র। আগামী ৭ জানুয়ারির ভোটের আগে পরের সহিংসতা ও ত্রুটিগুলো মূল্যায়ন করতেই পাঠানো হয়েছে ছোট এই পর্যবেক্ষক দল দু’টিকে।
তারা মনে করছেন, বাংলাদেশের অতীতের দু’টি জাতীয় নির্বাচন দেশে বিদেশে নানা বিতর্ক তৈরি করেছে। এ কারণে আগাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর মোট ২৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। সবশেষ উত্থান-পতনের মধ্য দিয়ে বর্তমানে বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মূলত বিশ্ববাজারে স্বর্ণের টালমাটাল অবস্থা এবং দেশীয় বাজারের অস্থিরতার মধ্যে ২০২৩ সাল কাটিয়ে স্বর্ণের দাম নিয়ে সবার নজর এখন ২০২৪ সালের দিকে।
এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ২৯ বার পরিবর্তন করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। চলতি বছর স্বর্ণের বাজার এতটাই উত্থান-পতনের মধ্যে ছিল যে, মাসে ৩ থেকে ৪ বার সমন্বয় করা হয়েছে মূল্যবান এই ধা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার আয়োজনে সম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই শরীফ উনার সম্মানার্থে আজ পবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কোটি কোটি কন্ঠে বিশ্বজুড়ে একযোগে পবিত্র মীলাদ শরীফ পাঠ, ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলাকাভিত্তিক পবিত্র মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণ এবং পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মাঝে পশু জবাই করে বিশেষ আক্বীক্বাহ মুবারকসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
একইসাথে মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার অনুসরণে ও দিক-নির্দে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। ভিন্ন ভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। তারা জাতীয় পার্টিকে হয়রানি করছে। কিন্তু আমরা ভয় করিনা। হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আপনারা ভয় করবেন না। নির্বিঘ্নে ভোট দেবেন। জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রংপুরের মিঠাপুকুরে পথসভায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘দেশের মানুষ আজ শান্তিতে নেই। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের শেষ মাস ডিসেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)। গত রোববার (২৪ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, ডিসেম্বরের প্রথম ২২ দিনের প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার। আগের বছর একই সময়ে আসে ৫ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৬৬৬ ডলার। চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৬৬৬ ডলার। হিসাব অনুযায়ী ডিসে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইশতেহার ঘোষণার আগে স্মার্ট বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা, চাওয়া জানতে সরাসরি তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এতে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। বিগত প্রতিবছরের মতোই এবারও ইশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্থনৈতিক মন্দা ও বাজারে পণ্যের মূল্যস্ফীতিতে কমছে মানুষের আয় সক্ষমতা। এমন পরিস্থিতির মধ্যে ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। বিএনপির ডাকা হরতাল-অবরোধে বেকায়দায় পড়ছেন নিম্ন আয়ের মানুষ। এমন বাস্তবতায় সঞ্চয় ভেঙে সংসার চালাতে হচ্ছে দেশের অনেক মানুষের।
অবরোধের কারণে ঢাকার সঙ্গে বাইরের জেলার বাস চলাচল প্রায় বন্ধ। যাত্রী না থাকায় অনেকটাই অলস সময় পার করছেন টিকিট কাউন্টারের প্রতিনিধিরা।
বাসচালকদের পরিস্থিতি আরও করুণ। বাস চলাচল বন্ধ, তাই আয়ও শূন্য। বাসচালকরা বলেন, আমরা কাজ করলে ছেলে-মেয়েদের নিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী খাদ্য মূল্যস্ফীতি বছরের শেষ ভাগে এসে আরও বেড়েছে। বিশেষ করে কাঁচা মরিচ, ডাব, চিনি, লবণ, আলু, চাল, গরু ও মুরগি, তেল, ডিম থেকে শুরু করে হালের পেঁয়াজ; বছরজুড়ে এসব পণ্য ছিল ব্যাপক আলোচনায়। এসব পণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে সরকার চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো দেশে আলু, পেঁয়াজ ও ডিমের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এ ছাড়া বাজার নিয়ন্ত্রণে সরকার আলু, কাঁচা মরিচ ও ডিম আমদানির অনুমতি দেয়।
চলতি বছর বাজারে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে কাঁচা মরিচ। কোরবানির ঈদে বাকি অংশ পড়ুন...












