মন্ত্রী-এমপি-নৌকার প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
নিজস্ব প্রতিবেদক:
মন্ত্রী, সংসদ সদস্য ও নৌকার প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে একাধিকবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
তফসিল ঘোষণার পর বারবার নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে তলব করেছে ইসি।
গত সোমবার আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা যায়।
নৌকার এই দুই প্রার্থীকে আগামী ২৭ ডিসেম্বর বিকেলে ইসিতে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থিতা কেন বাতিল হবে না, এ ব্যাপারে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির তথ্য মতে, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ২২৮ জনকে শোকজ করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় শতাধিক ঘটনায় জারিমানা করা হয়। এর মধ্যে নৌকার প্রার্থী ৯৭ জন। অন্যরা বেশির ভাগই স্বতন্ত্র হিসেবে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা। তাঁদের মধ্যে ৫৮ জন বর্তমান সংসদ সদস্য।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।