সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

কারসাজিতে যেসব পণ্যে সারা বছর পকেট কেটেছে ভোক্তার

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, রাত ১:২৯ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১১:২৩
কারসাজিতে যেসব পণ্যে সারা বছর পকেট কেটেছে ভোক্তার
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী খাদ্য মূল্যস্ফীতি বছরের শেষ ভাগে এসে আরও বেড়েছে। বিশেষ করে কাঁচা মরিচ, ডাব, চিনি, লবণ, আলু, চাল, গরু ও মুরগি, তেল, ডিম থেকে শুরু করে হালের পেঁয়াজ; বছরজুড়ে এসব পণ্য ছিল ব্যাপক আলোচনায়। এসব পণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে সরকার চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো দেশে আলু, পেঁয়াজ ও ডিমের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এ ছাড়া বাজার নিয়ন্ত্রণে সরকার আলু, কাঁচা মরিচ ও ডিম আমদানির অনুমতি দেয়।
চলতি বছর বাজারে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে কাঁচা মরিচ। কোরবানির ঈদের ঠিক আগমুহূর্তে দেশের বাজারে হঠাৎ করেই বেড়ে যায় মরিচের দাম। দেশের কোথাও কোথাও প্রতি কেজি মরিচ বিক্রি হতে দেখা যায় ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
চলতি বছরের জুলাই-আগস্ট মাসে দেশে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু পরিস্থিতি। আর ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ডাবের দাম। সেসময় রাজধানীতে প্রতি পিস ডাবের দাম পৌঁছায় সর্বোচ্চ ২২০ টাকায়।
বছরের শেষদিকে এসে দেশের বাজারে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে গরুর গোশত। দীর্ঘদিন বাড়তি দামে বিক্রি হওয়ার পর নভেম্বরে মাসে এসে কমেছে গরুর গোশতের দাম। বছরের শুরুর দিকে দাম কিছুটা কম থাকলেও রোজার ঈদের আগ মূহুর্তে গরুর খাবার ও আনুসাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় বাড়ানো হয় দাম।
বর্তমানে মুরগির বাজার নিম্নমুখী থাকলেও চলতি বছরের শুরুর দিকে এ বাজার ছিল চরম অস্থিতিশীল। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বোচ্চ ২৬০ টাকা কেজিতে। পাশাপাশি বাড়তি দামে বিক্রি হয় সোনালি ও লাল লেয়ার মুরগিও।
মুরগির পর অস্থির হয়ে ওঠে মুরগির ডিমের বাজার। প্রতি ডজন লাল ডিমের ১৯০ টাকা ও প্রতি ডজন সাদা ডিমের দাম উঠে যায় ১৭৫ টাকা পর্যন্ত।
দাম নিয়ন্ত্রণে ১৪ সেপ্টেম্বর প্রতি পিস ডিমের খুচরা দাম ১২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। এতে দাম না কমলে ভারত থেকে ডিম আমদানির পথে হাটে বাণিজ্য মন্ত্রণালয়। কয়েক দফায় ভারত থেকে ডিম আমদানি করা হয়।
এদিকে দফায় দফায় চিনির দাম কমিয়ে-বাড়িয়ে শেষ পর্যন্ত প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনি ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। সবশেষ গত ১ নভেম্বর চিনির আমদানি শুল্ক কমিয়ে অর্ধেক করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এতে দেশের বাজারে কমেনি চিনির দাম। উল্টো বাজার থেকে হাওয়া হয়ে গেছে প্যাকেটজাত চিনি। বর্তমানে বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।
বিগত ৬২ বছরের মধ্যে দেশে সর্বোচ্চ পরিমাণ লবণ উৎপাদন করা হয়েছে চলতি বছর। কিন্তু গত কোরবানি ঈদের আগ মুহূর্তে কারসাজি করে হঠাৎ করে লবণের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। মাঠের পাশাপাশি করপোরেট গুদামে মজুতের কারণে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে লবণের বাজার।
দেশের মানুষের কাছে সবচেয়ে স্বস্তা পণ্য হিসেবে পরিচিত ছিল আলু। তবে বছরের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ করেই অস্থিতিশীল হতে শুরু করে আলুর বাজার। এসময় দেশের বাজারগুলোতে ৮০ টাকার বেশি দামে ১ কেজি আলু বিক্রি হতে দেখা যায়। কোথাও দেখা যায় আলুর কৃত্রিম সংকটও।
দাম নিয়ন্ত্রণে না এলে দেশের বাজারে প্রতিকেজি আলুর সর্বোচ্চ দাম ৩৫ টাকা থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার।
তবে এতেও ব্যর্থ হয় সরকার। অবশেষে বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিলে কিছুটা কমে আসে আলুর বাজার। কিন্তু এখনও বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে।
বছরজুড়ে দেশের বাজারে ওঠানামার মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্য চালের দাম। বছরের মাঝামাঝি সময়ে ও শেষ দিকে হরতাল অবরোধের অজুহাত দিয়ে চালের দাম বাড়িয়ে দেয় অসাধু সিন্ডিকেট। মিল মালিকদের কারসাজিতে নভেম্বরে রাজধানীর পাইকারি বাজারে সরু ও মোটা চালের দাম বস্তাপ্রতি বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা। গরিবের চাল ব্রি-২৮ এর দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৫ টাকা। একই অবস্থা মাঝারি মানের চালেরও।
সারা বছরজুড়েই দেশের বাজারে সবচেয়ে আলোচিত পণ্যটির নাম পেঁয়াজ। বছরের শুরুর দিকে বাজারে পেঁয়াজের দাম উঠে যায় ৯০ থেকে ১০০ টাকায়। দাম নিয়ন্ত্রণে গত সেপ্টেম্বরে প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৪ টাকা থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে দাম বেঁধে দেয়ার পরও পুরো সেপ্টেম্বর মাসজুড়েই বাড়তি দামে বিক্রি হয়েছে পেঁয়াজ।
তবে গত ৮ ডিসেম্বর ভারত আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিলে ব্যবসায়ী সিন্ডিকেট আবারও চড়া হয়ে ওঠে। পেঁয়াজের দাম প্রতি কেজি ২৫০ টাকা ছাড়িয়ে যাওয়ার পর বাজারে অভিযানে নামে ভোক্তা অধিকার।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১৭ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১৭ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১৭ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১৭ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১৭ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১৭ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১৭ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১৭ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১৭ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১৭ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১৯ ঘণ্টা আগে