আল ইহসান ডেস্ক:
লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে। জুমুয়াবার সকালের দিকে উত্তর ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, প্রতিরোধ গোষ্ঠীটি লেবাননের ভবিষৎ বিপজ্জনক করে তুলছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের শোমেরা এলাকায় প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। সীমান্তের অন্যান্য এলাকায়ও রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী হামলায় সম্ভাব্য হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।
ইসরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁওয়ে মিম আক্তার নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত জুমুয়াবার দিবাগত রাত ১১টার দিকে খিলগাঁও সিপাহীবাগ গোরান টেম্পোস্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতালে মিমের দেবর জাহিদ হোসেন বলেন, দেড় বছর আগে ইমাম হোসেন অন্তরের সঙ্গে প্রেম করে বিয়ে করেন মিম। ঘটনার দিন ইমাম কাজে বাসার বাইরে ছিলেন।
রাতে ফিরে এসে দেখেন তাঁর রুমের দরজা বন্ধ, মিমের কোনো সাড়াশব্দ নেই। পরে দরজা ভেঙে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে মিম। সেখান থেকে তাঁকে নামিয়ে থানায় খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফের নির্বাচনী সভায় নারী ভোটার ও স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে হুমকি দিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিয়েছেন এক পৌর কাউন্সিলর। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সেটি পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। প্রকাশ্যে সভায় এ ধরনের বক্তব্য নিয়ে চলছে সমালোচনা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সামনেই প্রকাশ্যে নৌকায় সিল মারতে বললেন কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু। তিনি বলেন, ‘নাহলে পিটিয়ে..... চামড়া তুলে নেও বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে নির্বাচনী প্রচারণায় নেমে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহযোগিতা না পেয়ে তাদের ‘মুর্খ’ ডেকে বয়ান করেছে জাতীয় পার্টির মহাসচিব এডভোকেট মুজিবুল হক চুন্নু।
শেখ হাসিনার প্রয়োজন আছে বলেই নৌকা এখানে ছাড়তে হয়েছে উল্লেখ করে চুন্নু বলেছেন, নিশ্চয়ই একটা কিছু গুরুত্ব আছে, নিশ্চয়ই কোন কারণ আছে, যে শেখ হাসিনা তার বাবার মার্কা এটা, নৌকা, তাই না? তার বাবার মার্কা নৌকা। উনার ফাদার ৭০ সালে এই নৌকা দিয়ে ইলেকশন করেছে। পরে শেখ হাসিনা তার মার্কা, এত প্রিয় মার্কাটা এখান থাইকা ছাড়তে হইছে কলম দিয়া। এট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছন, অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে। ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।
আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নেতাকর্মী নিয়ে এ কর্মসূচি পালন করেন।
এসময় নেতাকর্মীদের নিয়ে জনসাধারণের কাছে ‘ডামি নির্বাচন বর্জন’ ও অসহযোগ আন্দোলনে সহযোগিতার আহ্বান জানিয়ে মঈন খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত তিন দশকে বাংলাদেশসহ সারা বিশ্বে প্রযুক্তিগত বিপ্লবের ফলে সৃষ্ট বৈশ্বিক ডিজিটাল বিভাজন মোকাবেলায় বাংলাদেশ ‘ই-কোয়ালিটি সেন্টার ফর ইনক্লুসিভ ইনোভেশন’ নামে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে।
যেহেতু ডিজিটাল বিপ্লব সারা বিশ্বে মানব জীবনকে সহজ করার পাশাপাশি সামগ্রিক বৈষম্য নিরসনের ক্ষেত্রে অবদান রাখতে এই ডিজিটাল বিভাইড তৈরি করেছে, তাই বাংলাদেশ ‘জিরো ডিজিটাল ডিভাইড’ শিরোনামের একটি প্রচারণার নেতৃত্ব দিচ্ছে যা সকলের জন্য সকল ডিজিটাল সুযোগের সমান সুযোগসহ একটি বিশ্বের কল্পনা করছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, ১৯ ডিসেম্বর ভারতে যাওয়ার সময় বিএসএফের হামলার মুখে নদীতে ডুবে মারা গেছে দুজন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (ভারতের সীমান্ত থেকে এক কিলোমিটার দূরত্বে গোদাগাড়ী উপজেলার হনুমন্ত নগর চরসংলগ্ন নদী থেকে মরেদহ দুটি উদ্ধার করা হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন স্থানীয়দের বরাত দিয়ে প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৯ ডিসেম্বর সাত যুবক সীমান্ত পাড়ি দিয়ে ভারতের চেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে বা দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ছয় জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এদেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি। এদেশের মানুষের জন্যই আমার সংগ্রাম।
নির্বাচনে না এসে আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার ও এর আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এ আহ্বান জানান তিনি।
সকাল ৮টার দিকে প্রথমে রামপুরা কাঁচাবাজার পরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ সময় দোকানদার, সাধারণ মানুষ ও প বাকি অংশ পড়ুন...












